Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

জেল থেকে লেখা সাঈদীর জিহাদি বই বাজারে!

জেল থেকে লেখা সাঈদীর জিহাদি বই বাজারে!

জাতীয়, স্লাইড
জেলে বসে 'জিহাদি বই' লিখলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিচারিক আদালতে দণ্ডিত জামায়াতে ইসলামীর এই নেতার লেখা সেই বই এখন বাজারে। ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, ভক্তদের হাতে হাতে। 'নন্দিত জাতি, নিন্দিত গন্তব্যে' নামের এই বইটি বাজারে পাওয়া যাচ্ছে গত ফেব্রুয়ারি থেকে। প্রকাশ করেছে গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক নামের একটি প্রতিষ্ঠান। আওয়ামী লীগ ও সরকারকে অনৈসলামিক উল্লেখ করে সমালোচনাসহ সশস্ত্র লড়াই, জঙ্গিবাদ, ধর্মীয় উন্মাদনা সৃষ্টিরও নানা উপাদান রয়েছে বইটিতে। জানা গেছে, ২০১০ সালের জুনে গ্রেফতার হওয়ার পর জেলখানায় বসে এ বই লেখা শুরু করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। বিভিন্নভাবে সহযোগিতা নেন ছেলে আবদুস সালাম মিতুলের কাছ থেকে। নিশ্ছিদ্র নিরাপত্তা ভেদ করে কৌশলে পাণ্ডুলিপি পাচার করা হয় কারাগারের চার দেয়ালের বাইরে। পরে তা বই আকারে প্রকাশ করেন পরিবারের সদস্যরা। আর ...
দশম সংসদের তৃতীয় অধিবেশন শুরু ১ সেপ্টেম্বর

দশম সংসদের তৃতীয় অধিবেশন শুরু ১ সেপ্টেম্বর

জাতীয়, সংবাদ শিরোনাম
দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে অধিবেশন কতদিন চলবে এবিষয়ে কিছু জানানো হয়নি। অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় সংসদ ভবনে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।...
ফের র‌্যাঙ্কিয়ের শীর্ষে সাঙ্গাকারা

ফের র‌্যাঙ্কিয়ের শীর্ষে সাঙ্গাকারা

খেলাধুলা, খেলার মাঠ
সদ্য প্রকাশ হওয়া আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ এক নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সঙ্গাকারা। দক্ষিণ আফ্রিকার ওয়ান-ডে অধিনায়ক এবি ডেভিলিয়ার্সকে সরিয়েই শীর্ষে এসেছেন তিনি। এর আগে ২০১২ সালে ব্যাটসম্যানের শীর্ষে ছিলেন তিনি। সদ্য সমাপ্ত গল টেস্টে ক্যারিয়ারের দশম ডাবল সেঞ্চুরিটা হাঁকিয়েছেন তিনি। যার সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেট জিতে যায় শ্রীলঙ্কা। সাঙ্গার পাশাপাশি ভারতীয় অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডারকে সরিয়েই শীর্ষ স্থান দখল করেছেন তিনি। অন্যদিকে টেস্ট বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন নিজের এক নম্বর আসনটা ধরে রেখেছেন।...
আসছে দেড় লাখ টিয়ার শেল

আসছে দেড় লাখ টিয়ার শেল

জাতীয়, স্লাইড
সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি মাথায় নিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশৃঙ্খলা এড়াতে কৌশল নির্ধারণের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় অস্ত্র-গোলাবারুদ ও নিরাপত্তা উপকরণ সংগ্রহ করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ৫০ হাজার টিয়ার গ্যাসের শেল ও ৩০০০ গ্যাস গ্রেনেড কেনা হয়েছে। এছাড়া, আরো দেড় লক্ষাধিক টিয়ার গ্যাসের শেল ও ১৫ হাজার গ্যাস গ্রেনেড আনার উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, রাজপথে আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে পুলিশ ফৌজদারি আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সবসময় প্রস্তুত থাকে। বিশেষ কোন সময়কে কেন্দ্র করে প্রস্তুতি নেয়ার কিছু নেই। কিছু কৌশল হয়তো অবলম্বন করা হয় সেটা প্রকাশ করা সমীচীন হবে না। নতুন করে দেড় লক্ষাধিক টিয়ারশেলসহ অন্যান্য ...
পিনাক-৬ উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা

পিনাক-৬ উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
তিন শতাধিক যাত্রী নিয়ে পদ্মার মাওয়া ঘাটের কাছে ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ শনাক্তকরণ ও উদ্ধার তৎপরতা স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মাওয়ার ‘পদ্মা’ রেস্ট হাউজে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল।রোববার সংবাদ সম্মেলন করে কান্ডারি-২ ও জরিপ-১০ ছাড়া বাকি সব সংস্থার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক। তখন বলা হয়েছিল ডুবে যাওয়া লঞ্চটি শনাক্তকরণে অনুসন্ধান অব্যাহত রাখবে কান্ডারি-২ ও জরিপ-১০। ২৪ ঘন্টার মাথায় এসে অনুসন্ধান অভিযান থেকে সর্বাধুনিক প্রযু্িক্তর এ দুই নৌযান প্রত্যাহার করে নেয়া হলো। এর মধ্য দিয়ে লঞ্চ পিনাক-৬ ডুবির অষ্টম দিনে সব ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের যবনিকাপাত ঘটলো। জেলা প্রশাসক বলেন, মাওয়ায় কান্ডারি-২ এ অবস্থান করা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ হাইড্রোগ্রাফার মঞ্জুরুল আলম চৌধুরীর সঙ্গে সর্ব...
বাগদাদে অভ্যুত্থানের আশংকা: ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী নিয়োগ

বাগদাদে অভ্যুত্থানের আশংকা: ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক, বিশেষখবর
ক্ষমতায় থাকার অনড় সিদ্ধান্তের কারনে ইরাকের সংকট ক্রমে জটিল হয়ে উঠছে। সোমবার বাগদাদের গুরুত্বপূর্ণ জায়গায় মালিকির অনুগত ইরাকি স্পেশাল ফোর্সকে মোতায়েন করা হয়েছে। পেন্টাগন বলছে ক্ষমতা নিয়ে যে কোন মুহুর্তে বাগদাদে সামরিক অভ্যুত্থানের আশংকা দেখা দিয়েছে।সর্বদলীয় সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী পদের দাবি ছাড়তে নারাজ নূরে আল মালিকি। এদিকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার হায়দার আল আবাদিকে সরকার গঠনের আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ আল মাসুম। সোমবার ইরাকের কোয়ালিশন শিয়া সম্প্রদায়ের পক্ষে প্রধানমন্ত্রী পদের জন্য আবাদিকে প্রধানমন্ত্রী মনোনয়ন করা হয়। খবর আল জাজিরার। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাসুদ বলেন, দেশ এখন আবাদির হাতে। তবে আবাদি সরকার গঠনের আগে নুরই আল মালিকি ৩০ সরকার পরিচালনার সময় পাবেন। ইরাকি প্রেসিডেন্ট এর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। ...
মন্ত্রিসভার বৈঠকে মহসিন আলীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে মহসিন আলীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
নানা বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী মন্ত্রীকে সতর্ক করেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করেন।মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী মহসিন আলীকে সতর্ক করার বিষয়টি নিশ্চিত করেন।প্রধানমন্ত্রী অনির্ধারিত আলোচনায় মহসিন আলীকে উদ্দেশ করে রসিকতার ছলে বলেন, কি হলো আপনার? মঞ্চে সিগারেট খেলেন, পত্রিকায় আসলো। এরপর সিগারেট ছেড়ে দিলেন। এগুলো তো আপনার জন্য ভালোই। এরপর শেখ হাসিনা সংবাদপত্র ও সাংবাদিকতা নিয়ে নানা বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে সমাজকল্যাণ মন্ত্রীকে সতর্ক করে দেন, যাতে তিনি ভবিষ্যতে এ ধরনের কোন মন্তব্য করে বিতর্ক সৃষ্টি না করেন।বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সমাজকল্যাণ মন্ত্রীর উদ্দে...
গাজায় বর্বরতা চলছেই

গাজায় বর্বরতা চলছেই

বিশেষখবর
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতা চলছেই। গতকালের হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবারে হামলার লক্ষ্যবস্তু হয়েছে মসজিদ। ইসরাইলি ধ্বংসলীলায় তিনটি মসজিদ মাটিতে মিশে গেছে। আর, হামাস পাল্টা রকেট ছুড়েছে ইসরাইলে। এদিকে কায়রোতে থমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা। গাজায় মসজিদ লক্ষ্য করে ইসরাইলের হামলা এটাই প্রথম নয়। ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির আগে তারা নৃশংসভাবে অনেকগুলো মসজিদ, হাসপাতাল, জাতিসংঘের স্কুল, জনবসতিতে হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এতে পুরো গাজা হয়ে পড়ে এক মৃত্যু উপত্যকা। যুদ্ধবিরতির সময় শেষ হয়ে যাওয়ার পর পরই ইসরাইল নতুন করে তীব্র হামলা শুরু করে গাজায়। ফিলিস্তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো শুক্রবার দিবাগত মধ্যরাতের পর ৩০বার হামলা চালিয়েছে। এতে ধ্বংস হয়েছে তিনটি মসজিদ। এর একটি জেইতাউন এলাকায়, একটি উত্তরের জাবালিয়াতে। অন্যটি নুসেইরাতে ছিটমহলে। গাজা জরুরি সেবা দপ্ত...