Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি

জাতীয়, সংবাদ শিরোনাম
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই রদবদল করা হয়। বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে মেহেরপুরের এসপি একেএম নাহিদুল ইসলামকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার, কুড়িগ্রামের এসপি সঞ্জয় কুমার কুন্ডুকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার, কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার, জয়পুরহাটের এসপি হামিদুল আলমকে মেহেরপুরের এসপি, আরএমপির উপ-কমিশনার প্রলয় চিসিমকে কুষ্টিয়ার এসপি, সিএমপির উপ-কমিশনার মাহমুদুর রহমানকে সিলেট আরআরএফের কমাডেন্ট, ডিএমপির উপ-কমিশনার শাহ আবিদ হোসেনকে পিরোজপুরের এসপি করা হয়েছে। এছাড়া কক্সবাজারের এসপি আজাদ মিয়াকে ঢাকা এসবিতে, ঠাকুরগাঁওয়ের এসপি ফয়সল মাহমুদকে সিলেট মেট্টোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার, শিল্প পুলিশের এসপি মো. তবারক উল্লাহকে কুড়িগ...
সম্প্রচার নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

সম্প্রচার নীতিমালা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় সমপ্রচার নীতিমালা সংবিধান ও তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে (টিআইবি)। প্রতিষ্ঠানটি এ নীতিমালা সংশোধনের দাবি জানিয়ে বলেছে, এটা গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে। একই সঙ্গে নীতিমালায় ‘কিছু ইতিবাচক’ দিক থাকলেও সার্বিকভাবে তা গণমাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা বলে মনে হচ্ছে। এ নীতি একুশ শতকের উপযোগী নয়। তাই নিবর্তনমূলক এ নীতি গ্রহণযোগ্য নয়। গতকাল রাজধানীর হোটেল অবকাশে জাতীয় সমপ্রচার নীতিমালা ২০১৪ বিষয়ে সংগঠনটির অবস্থান তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রচলিত বিধি, আইন ও নীতিসমূহ থেকে বিভিন্ন ধারা সংকলন করে একটি নিবর্তন ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রণয়নের বিষয়টি দুঃখজনক। সম্প্রচার নীতিমালায় কমিশন স্বাধীন হবে বলা হলেও তা নিশ্চিত করার কোন সুর্নিদিষ্ট দিক-নির্দেশনা দেয়া হয়নি। যে সার্চ কমিটির মাধ্যমে চেয়ারম্যান ও সদস্যগ...
গাজার বাড়ি বাড়ি, স্কুলে ইসরাইলি সেনাদের মলমূত্র

গাজার বাড়ি বাড়ি, স্কুলে ইসরাইলি সেনাদের মলমূত্র

আন্তর্জাতিক
ফিলিস্তিনের গাজায় নৃশংসতার স্বাক্ষর রেখে গেছে ইসরাইলি সেনারা। তারা ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরসহ বেশির ভাগ স্থানে মলমূত্র ত্যাগ করেছে। দেয়ালে দেয়ালে লিখে গেছে জাতিগত বিদ্বেষমুলক লেখা। তারা ভাঙচুর করেছে আসবাবপত্র। এসব তথ্য উঠে এসেছে বৃটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে। এর লেখক হ্যারিয়েট শেরউড। এতে বলা হয়, গাজার এক বাসিন্দা আহমেদ ওয়েদাত। তার সঙ্গে সাক্ষাত হয় শেরউডের। এ সময় তিনি জানান, ইসরাইলি সেনারা গাজায় স্থল অভিযান শুরু করে। এর দু’দিন পরেই তিনি বাড়ি ছাড়েন ১৩ সদস্যকে নিয়ে। কিন্তু বাড়ি ফিরে তিনি কি দেখতে পাচ্ছেন! তাদের বাড়িতে ইসরাইলি সেনাদের মলমূত্র। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইসরাইলি সেনাদের মল। প্লাস্টিকের বোতলে ভরে রেখেছ মূত্র। ওই প্রতিবেদনে আরও বলা হয়, স্থল অভিযানের সময় ওই বাড়িটি দখলে রেখেছিল ইসরাইলি সেনারা। গাজায় ইসরাইলি অভিযানে সেনাদের কামান গোলা ও বিমান থেকে ছোড়া বোমার আঘাতে...
কালো পতাকা মিছিল সমাবেশ দিয়ে শুরু ২০ দলের কর্মসূচি

কালো পতাকা মিছিল সমাবেশ দিয়ে শুরু ২০ দলের কর্মসূচি

বিশেষখবর
সরকার পতনের ডাক দিয়ে ১৩ দিনের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। সমপ্রচার নীতিমালার প্রতিবাদে আগামী ১৯শে আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ, ১৬ই আগস্ট কালো পতাকা মিছিল ও ২১-৩১শে আগস্ট দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবেন তারা। গতকাল দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে রোববার রাতে দলের স্থায়ী কমিটি ও সোমবার রাতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে ১৬ই আগস্ট ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা সদরে কালো পতাকা মিছিল করবে ২০ দলীয় জোট। ওই দিন ঢাকার কর্মসূচি শুরু হবে বিকাল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে। এরপর ‘গণবিরোধী’ সম...
আইভীকে দুষলেন শামীম

আইভীকে দুষলেন শামীম

বিশেষখবর
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার পর এমপি শামীম ওসমান বলেছেন, ‘গডফাদারদের’ ওপর দোষ চাপিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া র‌্যাব সদস্যরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তারপরও আইভী ‘গডফাদাররা জড়িত’ বলে মন্তব্য করছে। শামীম ওসমান বলেন, ১৬৪ ধারায় জবানবন্দির পরও যখন সে এ কথা বলছে, এজন্য আমার মনে হচ্ছে সে কাউকে না কাউকে বাঁচাতে চাইছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শামীম ওসমান তদন্ত কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে প্রবেশ করেন। এরপর থেকে প্রায় আড়াই ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটির সদস্যরা। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আসার পর সাংবাদিকদের তিনি বলেন, একদিন আগে গত সোমবার নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির স...
গুগল আপাতত ঢাকায় অফিস চালু করছে না

গুগল আপাতত ঢাকায় অফিস চালু করছে না

বিশেষখবর
বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ঢাকায় অফিস স্থাপনের কাজ প্রায় সম্পন্ন করেছিল। কিন্তু হঠাৎ তারা এর কার্যক্রম স্থগিত করে দিয়েছে। কি কারণে স্থগিত করেছে তা নিশ্চিত করে কেউ বলছেন না। তবে বাংলাদেশ সরকার সম্প্রতি যে সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছেন তারই প্রেক্ষাপটে গুগল এই সিদ্ধান্ত নিয়েছে- এমন খবর চাউর হয়ে আছে সংশ্লিষ্ট নানা মহলে। উল্লেখ্য, এ নীতিমালার খসড়ার ব্যাপারে গুগলের কর্মকর্তারা আগেই অবহিত হন। বিষয়টি পরীক্ষা করেই তারা চলতি বছর ঢাকায় অফিস স্থাপনের পরিকল্পনা স্থগিত করে দিয়েছেন। বাংলাদেশের গণমাধ্যম ব্যক্তিরা সম্প্রচার নীতিমালার সমালোচনা করছেন। তারা বলছেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্যই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা বাতিলের জন্য সাংবাদিক ও বিরোধী রাজনীতিবিদেরা দাবি করে আসছেন। অবশ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য এ নীতিমালা প্রণয়ন করা হয়নি। বরং এ নীতিমালা গণমাধ...
মানবতাবিরোধী অপরাধে আরো ২ জন গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধে আরো ২ জন গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম
বাগেরহাট থেকে সর্বশেষ সিরাজ মাস্টরের পর মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার করা হয়েছে নেত্রকোনার মোক্তারপাড়া এলাকার ফুটবলার আতাউর রহমান ননি (৫৮) ও তেরীবাজারের ব্যবসায়ী ওবায়দুল হক তাহেরকে (৫৫)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারির পর পরই এই দু'জনকে গ্রেফতার করা হলো। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ চেম্বারে বসে এ আদেশ দেন। সকালে ট্রাইব্যুনাল বসার আগেই রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে আতাউর রহমান ননি ও ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। পরে ট্রাইব্যুনাল খাস কামরায় বসে গ্রেফতারের আদেশ দেন। গ্রেফতারের আদেশের কপি ফ্যাক্সের মাধ্যমে নেত্রকোনা পুলিশের কাছে পৌঁছলে বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহর থেকে তাদের গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। যেকোনো দিন তাদের ট্...
ইবোলা ভাইরাস: সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা

ইবোলা ভাইরাস: সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে সিলেটে সর্বোচ্চ সতর্কাবস্থা নেয়া হয়েছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তিনটি শুল্ক স্টেশনে মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চারটি বিশেষ দল। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ মেডিকেল টিমের সদস্যরা এই চারটি বিমানবন্দর ও শুল্ক স্টেশনে সোমবার থেকে বিদেশ থেকে আসা লোকজনকে পর্যবেক্ষণ এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন। একইসঙ্গে সিলেট বক্ষব্যাধি হাসপাতালে তিন শয্যার পৃথক একটি ওয়ার্ডও প্রস্তুত রাখা হয়েছে। কোনো রোগী নিয়ে সন্দেহ দেখা দিলে বিশেষজ্ঞ টিমটি ওই ব্যক্তির শরীর থেকে রক্তের বা মুখের লালার নমুনা সংগ্রহ করবেন। পরে রোগ সম্পর্কে নিশ্চিত হতে ওই নমুনা পাঠানো হবে যুক্তরাষ্ট্রের সিডিসিতে (সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল)। আর বিশেষ চিকিৎসায় প্রাথমিক পর্যায়ে ওই নাগরিককে পাঠানো হবে সিলেট বক্ষব্যধি হাসপাতালে। ওই হাসপাতালে ৩ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড প্রত...