ন্যান্সির আত্মহত্যা চেষ্টা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে নেত্রকোনার নিজ বাড়িতে তিনি
অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গতকাল দুপুরে ন্যান্সি ৪০টি ঘুমের ওষুধ খান। গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাত ৮টার দিকে জরুরি ভিত্তিতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, ন্যান্সি অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি প্রায় ৬০টি ঘুমের ওষুধ সেবন করেছিলেন। তার জ্ঞান ফিরেছে। তিনি কথা...







