Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

প্রবল বৃষ্টিতে রংপুর ও সিলেটের বিভিন্নস্থানে হঠাৎ বন্যা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে রংপুর এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তা নদীতে পানি কিছুটা কমলেও সুরমা নদীতে পানি আরো বাড়তে পারে।গত তিনদিন যাবত উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারি এবং সিলেট বিভাগের কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়।এ বন্যার কারণে এসব এলাকার প্রচুর মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিরুল হোসেন বিবিসিকে জানান, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের কারণেই তিস্তা এবং সুরমা নদীর পানি বেড়ে গিয়ে এই আকস্মিক বন্যাগুলো হয়েছে।তবে আজ তিস্তা নদীর পানি কিছুটা কমেছে। কিন্তু সুরমা নদীর পানি আরো কয়েকদিন বাড়ার সম্ভাবনা রয়েছে।সপ্তাহখানেক ধরেই বাংলাদেশের প্রধান নদ-নদীগুলোর পানি বাড়ছে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পারে।এ ছাড়া সীমান্ত...
অতিরিক্ত ব্যায়াম ক্ষতিকর, কখন থামতে হবে বুঝুন

অতিরিক্ত ব্যায়াম ক্ষতিকর, কখন থামতে হবে বুঝুন

সুস্বাস্থ্য
হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েও বেঁচে গিয়েছিলেন তারা। এমন ২ হাজার ৪০০ জনের ওপর গবেষণা চালানো হলো। প্রাথমিকভাবে গবেষকরা দেখলেন, যারা যতো বেশি ব্যায়াম করেছেন, তাদের ক্ষেত্রে হার্টের মারাত্মক অসুখে আক্রান্ত হয়েও মৃত্যুর ঝুঁকি ততোটাই কম। কিন্তু, অবশ্যই সেখানে একটা সীমারেখা রয়েছে। অনেকেই মনে করে থাকেন, ব্যায়াম বেশি করলে ক্ষতিটা কোথায়! এক্ষেত্রে মনে রাখতে হবে, সবকিছুর মধ্যেই পরিমিতি বোধটা থাকা খুব জরুরি। ওই গবেষণার গবেষকরা জানালেন, প্রতি সপ্তাহে যারা ৩০ মাইলের বেশি দৌড়াতেন, তাদের ক্ষেত্রে শরীরচর্চার সুফল বা উপকারের মাত্রাটা কমতে লাগলো। অন্যদিকে, যারা সপ্তাহে ৪৬ মাইল অর্থাৎ দিনে সাড়ে ৬ মাইলের বেশি হাঁটতেন, তারাও ব্যায়ামের উপকার থেকে বঞ্চিত হলেন। ‘মায়ো ক্লিনিক প্রসিডিংস’ সাময়িকীতে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। গবেষণা এখানেই শেষ নয়। দেখা গেলো, যারা সপ্তাহে অতিরিক্ত ব্য...
এবার সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা

এবার সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা

বিনোদন
গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার দীর্ঘ সফল ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এখন অবশ্য অভিনয় আগের তুলনায় কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে বেছে কমসংখ্যক নাটকেই তাকে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সমপ্রতি একটি খণ্ডনাটকে অভিনয় করলেন সুবর্ণা। এখানে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন তিনি। ‘তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান?’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম এ দুই লাইন অবলম্বনে সমপ্রতি নির্মিত হয়েছে নাটকটি। নাটকের নাম ‘শেষ হয় না বেলা’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সুবর্ণা মুস্তাফা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মাজনুন মিজান, নাজিবা প্রমুখ। এ নাটকে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম দুই লাইন অবলম্বনে নাটকটি তৈরি। এই দুই লাইনেই ...
মুশফিকদের প্রস্তুতি ম্যাচ আজ

মুশফিকদের প্রস্তুতি ম্যাচ আজ

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশ ক্রিকেট দল গ্রানাডাতে পৌঁছে গেছে বৃহস্পতিবার। টানা অনুশীলনে মুশফিক বাহিনী মাঠে ঘাম ঝরিয়েছেন গত দু’দিন। আজ গ্রানাডা একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্ততি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ মিশন। এরই মধ্যে গ্রানাডা ক্রিকেট এসোসিয়েশন (জিসিএ) ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে। যার নেতৃত্ব দিবেন আন্দ্রে ফ্লেচার। অন্যদিকে বাংলাদেশ দলও প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চ্যালেঞ্জ নিতে। ২০শে আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মূল লড়াইয়ে নামার আগে এই প্রস্তুতি ম্যাচটি মুশফিক বাহিনীর জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন। ক্যারিবীয় কন্ডিশনে মানিয়ে নিতে এই ম্যাচটি মুশফিকদের সহযোগিতা করবে বলে মনে করেন জাতীয় দলের এই সহযোগী নির্বাচক। গতকাল গ্রানাডা থেকে মুঠোফোনে দৈনিক মানবজমিন’কে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা খুব ভালভাবে...
সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করতে চায়: ফখরুল

সরকার নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করতে চায়: ফখরুল

স্লাইড
সরকার দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করতে চায় বলে অভিযোগে করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছে। সর্বশেষ তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে সমপ্রচার নীতিমালা করেছে। উদ্দেশ্য একটাই গণমাধ্যমকে নিয়ন্ত্রণের দেশের মাধ্যমে নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করা। কিন্তু অবৈধভাবে কেউ বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, শুক্রবার ১৫০০ পুলিশ দিয়ে সরকার নয়াপল্টনের বিএনপি কার্যালয় ঘিরে রেখেছিল। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ের ভেতরে দলের চেয়ারপারসনের জন্মদিনের অনুষ্ঠান হবে জেনে পুলিশ এই কাজ করেছে। ঘরের ভেতরে অনুষ্ঠান...

শোকের মাসে বিএনপিকে কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয়

জাতীয়
শোকের মাসে বিএনপিকে কোন ধরনের কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, আগস্ট মাস এলেই তারা চক্রান্ত করে। তাই এ মাসে তাদের কোন কর্মসূচি পালন করতে দেয়া উচিত নয়। শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পা...
কালো পতাকায় শান্তিপূর্ণ কর্মসূচি ২০ দলের

কালো পতাকায় শান্তিপূর্ণ কর্মসূচি ২০ দলের

সংবাদ শিরোনাম, স্লাইড
কালো পতাকা মিছিলের মাধ্যমে সারা দেশে ব্যাপক শোডাউন করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ এ কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে বিরোধী জোটের নতুন আন্দোলন। ৫ই জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে রাজধানীতে বিরোধী জোটের এটাই ছিল বৃহত্তম কর্মসূচি। গত বছরের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশের পর সর্বাধিক মানুষের সমাগম ঘটে কালো পতাকা মিছিলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই হাতে কালো পতাকা, ব্যানার, বুকে কালো ব্যাজ ও মাথায় কালো কাপড় বেঁধে রাজপথে নামে গণমানুষের স্রোত। মানুষের ব্যাপক অংশগ্রহণের কারণে মিছিলটির অগ্রভাগ মালিবাগ মোড়ে গিয়ে পৌঁছলে শেষ ভাগ থেকে যায় নয়াপল্টনেই। কাকরাইল মোড় পয়েন্ট অতিক্রম করতেই মিছিলের সময় লাগে ৫০ মিনিটের বেশি। এ সময় নয়াপল্টন থেকে মালিবাগ মোড় পর্যন্ত প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে পুলিশের কড়...
চাঁদাবাজি করে তাদের নেতার অসম্মান করছে আওয়ামী লীগ

চাঁদাবাজি করে তাদের নেতার অসম্মান করছে আওয়ামী লীগ

জাতীয়
১৫ই আগস্ট শোক দিবসের নামে সারা দেশে চাঁদাবাজি করে আওয়ামী লীগ তাদের নেতার অসম্মান করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগের আমলে কেউ ব্যবসা করতে পারে না। চলছে শুধু চাঁদাবাজি। এই যে শোক দিবসের নামে তারা চাঁদাবাজি করছে। এর মাধ্যমে আওয়ামী লীগ তাদের নেতাকে অসম্মান করেছে। একজন সম্মানিত লোককে ছোট করেছে। শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র আজ মৃত। অথচ বর্তমান অবৈধ সরকার একের পর এক আইন করছে। সম্প্রচার নীতিমালা করছে। কয়েকদিন পর হয়তো আমরা যে কথা বলছি তাও প্রচার করতে দিবে না। বিচার বিভাগকে আষ্টেপৃষ্ঠে বাঁধার জন্য সরকার নতুন আইন করতে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। আওয়ামী লীগের আমলে সব ধর্মের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে অভি...