নওয়াজ হটাও আন্দোলনে অনড় ইমরান
পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তিনি তার হাজার হাজার সমর্থকের সঙ্গে ইসলামাবাদে আন্দোলন চালিয়ে যাবেন।
খান বলেন, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে শরীফ ক্ষমতায় আসেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী লাহোর থেকে আসা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়ার পর এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেন, তিনি শনিবার বিকালে অবস্থান ধর্মঘট করবেন এবং শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন।
রাজধানীতে এসে পৌঁছানোর পর শনিবার ভোরের দিকে ইমরান খান সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দেশবাসীর এখন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমি এখানে অবস্থান করব। আমরা এমন একজন প্রধানমন্ত্...







