Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

আইনসভা থেকে পদত্যাগ করবে ইমরানের দল পিটিআই

আইনসভা থেকে পদত্যাগ করবে ইমরানের দল পিটিআই

আন্তর্জাতিক
খাইবার পাখতুনখার একটি আসন বাদে সব জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।সোমবার দলের নেতা শাহ মাহমুদ কোরেশী পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, মঙ্গলবার আইনসভার স্পিকারদের কাছে সকল সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হবে।কোরেশী বলেন, সরকার ও পিটিআইয়ের অবস্থানের ফারাক রাত-দিন। তিনি বলেন, নওয়াজ শরিফ গত পার্লামেন্ট নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের স্বচ্ছতম নির্বাচন দাবি করেছেন। আমরা বলি এটি ছিল নিকৃষ্টতম।নওয়াজ বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন। আমরা বলি এটি ছিল ‘পক্ষপাতদুষ্ট।তবে তিনি জানান, খাইবার পাখতুনখা প্রদেশ থেকে সদস্যপদ প্রত্যাহার করা হবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সূত্র : দি ডন...
১২ জেলায় আকস্মিক বন্যা: লক্ষাধিক মানুষ পানিবন্দী

১২ জেলায় আকস্মিক বন্যা: লক্ষাধিক মানুষ পানিবন্দী

জাতীয়, স্লাইড
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ১১ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। টানা বর্ষণে তিনদিন যাবত বন্যা কবলিত হলেও সরকারি ত্রানের খবর নেই।পানি উন্নয়ন বোর্ডে বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়, তিস্তা, সুরমা, ডালিয়া, কংশ, মুহুরী ও নাফ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজ ও এর আশপাশের এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া শুরু করে কর্তৃপক্ষ। উজানের পাহাড়ী ঢল আর আকস্মিক প্রবল বর্ষণের কারনে দেশের লালমনিরহাট, কক্সবাজার, ঝালকাঠি, বগুড়া, নীলফামারী, ফেনী, শেরপুর, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার লক্ষাধিক মানুষ বন্যার কবলে পড়ে অসহায়ভাবে দিন কাটছে।ভারী বর্ষণ উজান থেকে নেমে...
মঙ্গলবারের সমাবেশ সফল করতে জামায়াতের আহ্বান

মঙ্গলবারের সমাবেশ সফল করতে জামায়াতের আহ্বান

জাতীয়
২০ দলীয় জোটের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে মঙ্গলবারের প্রতিবাদ সমাবেশ সফলের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রবিবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানান।বিবৃতিতে ডা. শফিক বলেন, বিরোধীদলের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনকে দমনের জন্য ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাতির ঘাড়ে চেপে বসা আওয়ামী সরকার সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার হীন উদ্দেশ্যে সম্প্রচার নীতিমালা প্রণয়ন করেছে। এ নীতিমালার প্রতিবাদে এবং বাতিলের দাবিতে দেশের সব রাজনৈতিক দল, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা আন্দোলন করছেন। কিন্তু সরকার সে দিকে কোনো ভ্রুক্ষেপ করছে না।সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা হরণকারী সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ও বাতিলের দাবিতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ১৯ আগস্ট রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ...
শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ আটক ১

সংবাদ শিরোনাম, স্লাইড
শাহজালালে বিমানবন্দরের থেকে দেড় কেজি স্বর্ণসহ জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। রবিবার দুপুর ২.৩০টার দিকে সৌদি আরব থেকে আসা একটি বিমানে ওই যাত্রী ঢাকায় আসেন।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দরের কাস্টমস হলের কাছে টয়লেটের পাশ থেকে ১৩টি সোনার বার পাচারের সময় জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়। সোনার বারগুলো তাঁর প্যান্টের পকেটে রাখা ছিল। বারগুলোর আনুমানিক দাম ৭৫ লাখ টাকা।...
বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন

বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন

জাতীয়, স্লাইড
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটি সহযোগী সংগঠন। এ দলটি যেন কখনো ক্ষমতায় না আসতে পারে সে জন্য দেশবাসী ও নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে রবিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ওই সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। আশরাফ বলেন, প্রমাণ রয়েছে ১৭ ও ২১ আগস্টের বোমা হামলার বিষয়ে খালেদা জিয়া আগ থেকে জানতেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হামলা হয়েছে। এ হামলায় তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, তিনি রাষ্ট্রকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। সৈয়দ আশরাফ আরো বলেন, মির্জা ফখরুলকে মূলা ঝুলিয়ে রেখেছেন খালেদা জিয়া। ফখরুল স...
আকস্মিক বন্যায় ১০ জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি

আকস্মিক বন্যায় ১০ জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি

জাতীয়
পাহাড়ি ঢল ও অতিবর্ষণে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের ১০ জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তিস্তা, সুরমা, ডালিয়া, কংশ, মুহুরী ও নাফ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজ ও এর আশপাশের এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। গতকাল সকালে সেখানে বসবাসকারী লোকজনকে সরিয়ে নেয়া শুরু করে কর্তৃপক্ষ। ভারি বর্ষণ ও হঠাৎ উজান থেকে নেমে আসা পানির তোড়ে লালমনিরহাটের ৫ উপজেলার ৮০টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে আছে। বর্ষার বিদায় বেলায় হঠাৎ এই টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০টি গ্রাম, ফেনীর ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কমপক্ষে ১২টি গ্রাম, নীলফামারীর ৯৫টি গ্রাম, রংপুরের গঙ্গাচড়া উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ওই সব গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে মওসুমি বায়ু সক্রিয় থাকায় আরও ১-২ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া বিভাগ সূত্র...
বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না

বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না

স্লাইড
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেব না। তারা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেন, আর ক্ষমতায় না থাকলেও তাদের সেই প্রচেষ্টা অব্যাহত থাকে। তাই জীবনপ্রাণ লড়াই করবো, তবুও তাদের ক্ষমতায় আসতে দেব না। রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ১৭ই আগস্ট “দেশব্যাপী সিরিজ বোমা হামলা” দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজীত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মতিয়া"চৌধুরী বলেন, আপনার পেয়ারে পাকিস্তান ডুবছে। আরও ডুববে। কিন্তু আমরা তা চাই না। তারা যে খেলায় মাতছে, সেই খেলায় কখনো আওয়ামী লীগ পড়বে না, খেলবে না। আপনার দলই এ খেলায় পড়বে। ১৫ই আগস্ট খালেদা জিয়া জন্মদিন পালনের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, বিকৃত মানসিকতা নিয়ে তিনি নকল জন্মদিন পালন করে আসছেন। কিছু দেশের সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, আপনারা এর বিরুদ্ধে ওর...
ন্যান্সি এখন ল্যাবএইডে

ন্যান্সি এখন ল্যাবএইডে

বিশেষখবর
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিকে রাজধানীর ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়া এই শিল্পীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজ সকালে ল্যাবএইডে নেওয়া হয়। ন্যান্সির ভাই জনি সাংবাদিকদের জানান, তাঁর বোনকে সকাল নয়টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে আইসিইউ রাখা হয়েছে। ডা. ফরহাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি। এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ন্যান্সি। শনিবার রাত একটা পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে ন্যান্সির ভাই জনি অভিযোগ করে বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্তোষজনক চিকিৎসাসেবা না পাওয়ায় তাঁর বোনকে ঢাকায় আনা হয়েছে।...