Friday, September 11Welcome khabarica24 Online

দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আ’লীগ: ফখরুল

fakhrul_128553

বিএনপি শার্ন্তিপূর্ণ কর্মসূচি দিতে চায় কিন্তু ক্ষমতাসীন আওয়ামী সরকার সংলাপের পথ বন্ধ করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অতীতের আন্দোলনে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, এবারের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।
বিএনপির মূখপাত্র বলেন, সংলাপের মাধ্যমে সমঝোতা হলে ভালো হয় অন্যথায় আন্দোলনের বিকল্প কোন পথ নেই। আন্দোলনের মাধমেই দাবি আদায় করা হবে। অতীত আন্দোলনের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, এবার তীব্র আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার জনগণকে সাথে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলে সরকার পতনের কর্মসূচি দিবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী দিনের আন্দোলনকে ঘিরে এবার ঢাকা মহানগরকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।