Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

খুশির বারতা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর

খুশির বারতা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর

জাতীয়
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। খুশির বারতা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর গীতির অতি পরিচিত সুর ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। রাজধানী ঢাকাসহ সারাদেশে ইতোমধ্যেই ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। এখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা নামাজ আদায় করবেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশে মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবেন। এই আনন্দের আমেজ মূলত রমজান শুরুর সঙ্গে সঙ্গে ছড়াতে থাকে। আর এর পূর্ণতা আসে ঈদ উদযাপনের মধ্য দিয়ে। বাংলাদেশের মত সারা বিশ্বের মুসলমানরা মেতে উঠেছেন ঈদের আনন্দে। পবিত্র ঈদুল ...
ফিলিস্তিন দূতাবাসে খালেদা, ৫ লাখ টাকা অনুদান

ফিলিস্তিন দূতাবাসে খালেদা, ৫ লাখ টাকা অনুদান

জাতীয়, স্লাইড
গাজায় ইজরায়েলি বর্বর হামলার ঘটনায় সমবেদনা জানাতে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। সোমবার বিকেল ৫টা ১০ মিনিটি বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে যান খালেদা জিয়া। সেখানে তিনি আধাঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি ইজরায়েলি বর্বর হামলায় নিহত অংসখ্য ফিলিস্তিনিদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ ছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান প্রমুখ।...
ফাঁকা ঢাকায় পুলিশের বিশেষ নজরদারি

ফাঁকা ঢাকায় পুলিশের বিশেষ নজরদারি

জাতীয়, সংবাদ শিরোনাম
ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা।আর ফাঁকা রাজধানীতে প্রায় প্রতিবছরই কোন চুরি ছিনতাই বা ডাকাতির ঘটনা শোনা যায়। তবে এবারের ফাঁকা ঢাকার নিরাপত্তা বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এ লক্ষ্যে রাজধানীতে বিট পুলিশ, কমিউনিটি পুলিশ, সিভিল পুলিশ এবং নিয়মিত পোশাকধারী পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম।পুলিশের তরফে জানানো হয়, ঈদকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই যাতে ঈদ উদযাপন হয় সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে। প্রতি বছরের মতো এবারো রাজধানীর প্রতিটি এলাকায়, মহল্লায় বিশেষ নজরদারি রাখবে পুলিশ। এছাড়াও ব্যাংকমুখী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।ডিএমপির হিসাব অনুযায়ী নগরীর প্রায় ৫০ লাখ লোক ঢাকার বাইরে চলে গেছে। এতে প্রায় ১০ লাখ বাসা খালি হয়েছে। এসব বাসার নিরাপত্...
মাওয়ার পদ্মা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৯

মাওয়ার পদ্মা নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৯

জাতীয়, স্লাইড
কাওড়াকান্দি-মাওয়া নৌরুটের মাঝ পদ্মায় তলানি ফেটে একটি স্পিডবোট ডুবে ৯ যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বোটে ১০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে আলী হোসেন নামে একজন সাঁতরে অন্য একটি স্পিডবোট ধরে ভেসে থাকি। স্থানীয় সূত্রে জানা যায়, স্পিডবোটটি মাওয়া থেকে শিবচরের কাওড়াকান্দি ঘাটে আসছিল। মাঝ নদীতে বোটটির তলানী ফেটে পানি ঢোকে। এতে স্পিডবোটটি নদীতে ডুবে যায়।বোট থেকে সাঁতরে বেঁচে যাওয়া যাত্রী আলী হোসেন গণমাধ্যমকে জানান, হঠাৎ করেই চলন্ত স্পিডবোটটি পানিতে তলিয়ে যেতে থাকে। আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। আমি সাঁতরে অন্য একটি স্পিডবোট ধরে ভেসে থাকি। আমাদের বোটে ১০ জনের মতো যাত্রী ছিল। আমি যখন সাঁতার কাটি তখন আমার আশেপাশে অন্য যাত্রীরা কেউ ছিল না। আমি কোনোরকম বেঁচে উঠেছি।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, আমরাও শুনেছি। ঘটনাস্থলে নৌ পুলিশ পাঠিয়েছি। নিখ...
ঈদে নব্বই ভাগ সফল হয়েছি: যোগাযোগমন্ত্রী

ঈদে নব্বই ভাগ সফল হয়েছি: যোগাযোগমন্ত্রী

বিশেষখবর
এবার ঈদে ঘরমুখী যাত্রায় আমরা শতভাগ না হলেও নব্বই ভাগ সফল হয়েছি বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। একই সঙ্গে ঈদের পরও সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সংশ্লিষ্টদের সতর্ক ও কান খাড়া রাখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের পর ফিরতি যাত্রা আমাদের নিরাপদ এবং বাধামুক্ত করতে হবে। যাওয়ার সময়টা ভালো হয়েছে। আসার সময়টাও যেন ভালো হয় সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। তিনি সড়ক ও জনপথ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করবেন, তাতে কোনো বাধা নেই। ঈদ সেরেই আবার রাস্তায় চলে আসবেন। কেউ কর্মে শৈথিল্য দেখাবেন না।মন্ত্রী আরো বলেন, রাস্তায় অতিরিক্ত যানবাহন ও অতিরিক্ত চাপের জন্য ম...
মাঠ দখলে জনগণ, ঈদের পর আন্দোলনের কুচকাওয়াজ

মাঠ দখলে জনগণ, ঈদের পর আন্দোলনের কুচকাওয়াজ

বিশেষখবর
মাঠ দখল করে আছে জনগণ। ঈদের পর আন্দোলনের কুচকাওয়াজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মাঠেই দেখা হবে’ অবৈধ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবৈধ প্রধানমন্ত্রী স্বাধীন দেশে সন্ত্রাসী কর্মকান্ড করে মাঠে স্থান পাবেন না। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রক্তাক্ত প্রান্তর সৃষ্টি ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন তিনি।রিজভী বলেন, অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী অসত্যের এক অভিনয় শিল্পী। তাই তো অবলীলায় মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যায় পরিণত করতে একের পর এক দক্ষতার পরিচয় দিচ্ছেন। তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের বাক-স্বাধীনতা হরণ করা আওয়ামী লীগের অলিখিত গঠনতন্ত্রে পরিণত হয়েছে।শেখ হাসিনার উদ্দেশে রিজভী বলেন, আপনি আপনার সন্ত্রাসী অগ্নিপুত্রদের দিয়ে রক্ত বন্য...
যুদ্ধবিধ্বস্ত গাজায় বেদনায় ঈদ উদযাপন

যুদ্ধবিধ্বস্ত গাজায় বেদনায় ঈদ উদযাপন

আন্তর্জাতিক, স্লাইড
ইসরাইলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়িতে স্বজন হারানোর বেদনা নিয়েই ঈদ উল ফিতর উদযাপন করেছে গাজাবাসী। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে ঈদের দিন এবং পরে কার্যকর ও নিঃশর্ত অস্ত্রবিরতি বজায় রাখার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে বিবিসি-র অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে।ঈদকে সামনে রেখে রোববার জাতিসংঘ প্রস্তাবিত আরো ২৪ ঘন্টার যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দেয় গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাস। তবে ইসরাইল সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে সকাল থেকে আবারও গাজায় হামলা শুরু করে। ইসরাইলি হামলার কয়েক ঘন্টা পরে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলো হামাস। ইসরাইল যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দিলেও গাজায় হামাসের খোড়া সুড়ুঙ্গ ধ্বংস করতে অভিযান অব্যাহত রাখার কথাও বলেছিল। এতে যুদ্ধবিরতি মানার ক্ষেত্রে ইসরাইলের আন্তরিকতা নিয়েও প্রশ্ন ওঠে। অবশ্য তার ওই ঘোষণার পরও ঈ...
মিরসরাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা  মাঠে একঝাঁক ছাত্র-তরুণ

মিরসরাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা মাঠে একঝাঁক ছাত্র-তরুণ

মীরসরাই
মিরসরাই প্রতিনিধি : আসন্ন ঈদকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কলেজ পড়–য়া একঝাঁক তরুণ পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সতকর্তামূলক পরামর্শ দেয়াসহ বাজারকে সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে মাঠে নেমেছে। গতকাল শনিবার রমজান ও প্রখর রোদকে উপেক্ষা করে উপজেলার বামনসুন্দর বাজারে অন্য রকম এই কর্মসূচির সূচনা করে বামনসুন্দরের কলেজ পড়–য়া কিছু ছাত্র-তরুণ।উপজেলা ঘুরে দেখা গেছে, স্থানীয় বাজার গুলোর মধ্যে মিঠানালা, কাটাছরা, এছাকড্রাইভার হাট, ঝুলনপোল, দূর্গাপুর সহ পার্শ্ববর্তি কয়েকটি ইউনিয়নের জন্য বামনসুন্দর দারোগারহাটই ক্রেতা-বিক্রেতাদের পছন্দের অন্যতম বাজার। কিন্তু বৃষ্টিপাত ও দোকানিদের ফেলা যত্রতত্র ময়লা আর্বজনায় বাজারের বর্তমান অবস্থা খুবই করুণ। বেশ কয়েকটি মোড়ে পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত ড্রেনগুলো বন্ধ হয়ে গিয়েও চড়াচ্ছে দূর্গন্ধ। বাজারের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গ ও স্থানী...