Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

ঈদে ৫ দিন বন্ধ হিলি স্থলবন্দর

ঈদে ৫ দিন বন্ধ হিলি স্থলবন্দর

বিশেষখবর
ঈদ উপলক্ষে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত স্থলবন্দর বন্ধ হওয়ায় স্থলবন্দর পথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ১৫ জুলাই অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত নেয়া হয়। ২ আগস্ট থেকে কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রে অবহিত করে স্থল বন্দরটির বিপরীতে অবস্থিত ভারত হিলি স্থল বন্দর এক্সপোর্টার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।...
অল্পের জন্য রক্ষা পেল কর্ণফুলী-১ এর ৪ হাজার যাত্রী

অল্পের জন্য রক্ষা পেল কর্ণফুলী-১ এর ৪ হাজার যাত্রী

জাতীয়, স্লাইড
মেঘনা নদীতে দৌলতখানগামী এমভি কর্নফুলী-১ নামের একটি লঞ্চের তলা ফেটে ডুবো ডুবো অবস্থার সৃষ্টি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই লঞ্চের প্রায় ৪ হাজার যাত্রী। লঞ্চটি রোববার সকালে ঢাকার সদরঘাট থেকে ভোলার দৌলতখানের উদ্দেশ্যে ছেড়ে আসে। মেঘনা নদীর কালীগঞ্জের কাছাকাছি তলা ফেটে পানি প্রবেশ করতে থাকে। খবর পেয়ে স্থানীয় শতাধিক মাছ ধরা ট্রলার লঞ্চ থেকে যাত্রীদের নামিয়ে আনায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। পরে লঞ্চটিকে কালীগঞ্জ পন্টুনে নিয়ে আসা হয়। বাকী যাত্রীদের ওই ঘাটে নামিয়ে দেয়া হয়। লঞ্চের যাত্রী আব্দুর রহিমস জানান, আতংকে এবং তাড়াতাড়ি করে নামতে গিয়ে বহু যাত্রী আহত ও অসুস্থ্য হয়ে পড়েন । লঞ্চটি সদরঘাটেই অন্যান্য লঞ্চে ধাক্কা খেয়ে সামনের ও পেছনের দিকে অয়ারিং ( ঝালাই) খুলে যায়, ফাটল দেখা দেয়। এর পর থেকে আস্তে আস্তে পানি ঢুকতে থাকে। তবে ভোলা ও মেহদীগঞ্জের সীমনার মেঘনা নদী পাড় হওয়ার সময় তলা ফেটে পানি বেশি...
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপ জরুরী: জাতিসংঘ প্রতিনিধি

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপ জরুরী: জাতিসংঘ প্রতিনিধি

বিশেষখবর
একটি অংশ গ্রহণমূলক নতুন নির্বাচনের জন্য দ্রুত পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছে জাতিসংঘ। রোববার জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সংলাপের তাগিদ দিয়ে বলেন, জাতিসংঘ মনে করে, গণতন্ত্রের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি।ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) এ মতবিনিময় সভার আয়োজন করে।সংগঠনের সভাপতি মাঈনুল আলমের সভাপতিত্বে সেক্রেটারি আঙ্গুর নাহার মন্টিসহ বিভিন্ন গণমাধ্যমের কূটনৈতিক রিপোর্টাররা অংশ নেন।জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বলেন, ৫ই জানুয়ারির নির্বাচনের পর থেকে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের কাছে জাতিসংঘ এই আহ্বান জানিয়ে আসছে। আজও জাতিসংঘ একই আহ্বান জানাচ্ছে। নীল ওয়াকার বলেন, নির্বাচন কবে নাগাদ হবে এটা দুই দলকেই ঠিক করতে হবে। তবে নির্বাচন যখনই হোক এখনই সংলাপ শুরু করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি ...
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হামাসের

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হামাসের

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
গাজা উপত্যকায় ২৪ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে হামাস। এর আগে জাতিসংঘের অনুরোধ ও মানবিক কারণে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। তারপরও ঘোষণা উপেক্ষা করে কয়েকদফা রকেট হামলা চালিয়েছে। সংগঠনের মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, “পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের অনুরোধে সাড়া দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আজ (রোববার) বেলা ২টা থেকে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে।” যদিও হামাসও জানিয়েছিল, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেওয়া না হলে তারা যুদ্ধবিরতি গ্রহণ করবে না। জাতিসংঘের অনুরোধে ও মানবিক কারণে গতকাল ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এ যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত জারি থাকার কথা। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামাস রকেট ছুড়েছে বলে অভিযোগ তোলে ইসরায়েল। এ অজুহাতে সকাল থেকে আবারও গাজায় বিমান, স্থল...
বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বুড়িগঙ্গা দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জাতীয়, স্লাইড
বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও দূষণমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোববার নিজ কার্যালয়ে বুড়িগঙ্গাসহ রাজধানীর চারদিকে প্রবাহমান নদনদী পুনরুদ্ধার এবং রাজধানীকে ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথ চালু সংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের প্রকল্প এবং আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার পরিবেশে রাতারাতি পরিবর্তন আসবে।' খবর বাসসের।বৈঠকে সিদ্ধান্ত হয়, নৌপরিবহন মন্ত্রনালয় বৃত্তাকার নদীপথ চালু করবে এবং তা টঙ্গী, আশুলিয়া, আমিনবাজার, সদরঘাট, ফতুল্লা, কাঁচপুরকে সংযুক্ত করবে।বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইস্টার্ন বাইপাসসহ ঢাকা মহানগরীকে ঘিরে চারলেন বিশিষ্ট সার্কুলার সড়ক নির্মাণ ...
খালেদাকে ৩ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ

খালেদাকে ৩ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দু’টির সাক্ষ্যগ্রহণের তারিখ ফের পিছিয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। ওই দিন আসামিপক্ষকে আপিল বিভাগের আদেশ দাখিল, অন্যথায় খালেদাকে আদালতে হাজির হতে মৌখিক ভাবে নির্দেশ দিয়েছেন।রোববার পুরান ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে আসামিপক্ষ সাক্ষ্যগ্রহণ পেছানোর আবেদন করেন আসামিপক্ষ। এদিন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়ার আইনজীবীরা মামলা দু’টির বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করায় সুপ্রিমকোর্টে রিট বিচারাধীন রয়েছে। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ত‍াহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যার...

বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঈদ কার্ড পাঠিয়ে বিরোধী দলের নেতাকে শুভেচ্ছা জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রটোকল কর্মকর্তা শেখ আখতার হোসেন আজ বিরোধী দলের নেতা রওশন এরশাদের বাসভবনে গিয়ে তার রাজনৈতিক সচিব গোলাম মসি’র কাছে ঈদ কার্ড হস্তান্তর করেন।...
বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের আওয়ামী লীগ রয়েছে, জনগণ রয়েছে, বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করা হবে রাজপথেই।' বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, 'কার সঙ্গে সংলাপ করবো? যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের সঙ্গে কিভাবে সংলাপ হবে?' প্রধানমন্ত্রী আরও বলেন, 'তারপরও বিএনপি নেত্রীকে সংলাপের আহবান জানিয়ে অপমানিত হয়েছিলাম, আমাকে আর কতোবার অপমানিত হতে বলেন?' লন্ডন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার লন্ডন সফরে বাংলাদেশের কূটনৈতিক অর্জনসহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ‍নিয়ে বক্তব্য তুলে ধরেন। তবে প্রায় ৪০ মিনিট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, তার সরকারের সাফল্যের বিভিন্ন দি...