Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

তুমুল যুদ্ধেরই পদধ্বনি শোনা যাবে : রিজভী

তুমুল যুদ্ধেরই পদধ্বনি শোনা যাবে : রিজভী

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সরকারকে হুঁশিয়ার করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন আয়োজনে বিএনপির আহ্বানকে দুর্বলতা ভেবে অগ্রাহ্য করলে তাতে তুমুল যুদ্ধেরই পদধ্বনি শোনা যাবে। আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই হুঁশিয়ারি দেন।রিজভী বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন বাতিল করে সকলের অংশগ্রহণমূলক নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলোচনার আহ্বান বিএনপি জানিয়ে এসেছে এবং এখনো জানিয়ে যাচ্ছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং গণতান্ত্রিক রাজনীতির চলমানতা রক্ষার স্বার্থেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অকুণ্ঠ এবং উদাত্ত আহ্বান জানিয়ে যাচ্ছে। কিন্তু আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অবিলম্বে সব দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বানকে দুর্বলতা ভেবে অগ্রাহ্য করলে তাতে তুমুল যুদ...
গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক, স্লাইড
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি আগ্রাসনের ১৯তম দিন বিকেল পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলটিতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের উপর্যুপরি বোমা হামলা ও মর্টারের গোলা থেকে গাজাবাসীর কেউই রেহাই পাচ্ছে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ স্থানীয় সময় বিকেলে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।গত ৮ জুলাই ইসরায়েল হামাস সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত হয়েছে পাঁচ হাজার ৮৭০ জন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।...
বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবো রাজপথেই

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'আমাদের আওয়ামী লীগ রয়েছে, জনগণ রয়েছে, বিএনপির অযৌক্তিক আন্দোলন প্রতিহত করা হবে রাজপথেই।' বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, 'কার সঙ্গে সংলাপ করবো? যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের সঙ্গে কিভাবে সংলাপ হবে?' প্রধানমন্ত্রী আরও বলেন, 'তারপরও বিএনপি নেত্রীকে সংলাপের আহবান জানিয়ে অপমানিত হয়েছিলাম, আমাকে আর কতোবার অপমানিত হতে বলেন?' লন্ডন সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার কিছু পরে গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তার লন্ডন সফরে বাংলাদেশের কূটনৈতিক অর্জনসহ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ‍নিয়ে বক্তব্য তুলে ধরেন। তবে প্রায় ৪০ মিনিট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে দেশের রাজনৈতিক পরিস্থিতি, তার সরকারের সাফল্যের বিভিন্ন দিক ছা...
ভারতের আকাশে ভিন গ্রহের যান!

ভারতের আকাশে ভিন গ্রহের যান!

বিশেষখবর
বিমান নয়, পাখিও না। মহাকাশচারীদের অনুমান এটি একটি 'ইউএফও' বা 'আন আইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট'। মার্কিন যুক্তরাষ্ট্রে বহুবার ভিন গ্রহের যান দেখা গেছে। এমনকি ভারতের আকাশেও বেশ কয়েকবার দেখা গিয়েছে। এবার তা দেখা গেল লক্ষ্ণৌর আকাশে। ভারতের আকাশে ভিন গ্রহের এই যানের আনাগোনা দেখে চাঞ্চল্য ছড়িয়েছে বিজ্ঞানী মহলে। মহাকাশবিদদের আশঙ্কা এর আগে অনেক বার দেখা গেলেও তা পরে ভুল বলেই চিহ্নিত হয়েছিল। তবে এবারের এই দৃশ্যকে একেবারেই হেলায় উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 'ইউএফও'-এর এই চিত্রটি তুলেছেন লক্ষ্ণৌর বাসিন্দা অমিত ত্রিপাটি। তার বাড়ি রাজাজিপুরের ই-ব্লক, সেক্টর-টুতে। তিনি বাড়ির বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিলেন এবং ফটো তুলছিলেন। এমন সময় হঠাৎ তিনি দেখতে পান পরিষ্কার পশ্চিমের আকাশে সূর্য ছাড়াও অপর কোনও একটি বিন্দু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তিনি প্রথমে ভুল করেন। মুহূর্তের মধ্যে তার সন্দেহ হয়, কারণ ত...
ঈদের পর নিয়োগ পাচ্ছেন ছয় হাজার ডাক্তার

ঈদের পর নিয়োগ পাচ্ছেন ছয় হাজার ডাক্তার

বিশেষখবর
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, ঈদের পর ছয় হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া ১শ জন চিকিৎসককে পদোন্নতি দেয়া হবে। তিনি আজ জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার সবকিছু করছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই জামালপুর মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। নাসিম বলেন, ঈদের পরে খালেদা জিয়া জ্বালাও-পোড়াওয়ের কথা ভাবছেন, আর আমরা ভাবছি উন্নয়নের কথা। এটাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য। এ সময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংসদ ফরিদুল হক খান, সাংসদ বেবি মোশাররফ, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বাকী বিল্লাহ, জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম, সিভিল সার্জন হাফিজুর রহমান প্রমুখ।...
গণআন্দোলনেই সরকার হটবে

গণআন্দোলনেই সরকার হটবে

জাতীয়, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদের পর 'দখলদার' ও 'অবৈধ' সরকারের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে গণআন্দোলন শুরু করা হবে। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ এই শান্তিপূর্ণ গণআন্দোলনে শরিক হবেন আশা করি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির সাক্ষাৎকারে সংলাপ সমঝোতার বিষয়টি নাকচ করে দিয়েছেন। অর্থাৎ তারা সংলাপ চাচ্ছেন না। সংলাপ-সমঝোতা না হলে বিএনপির সামনেও আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। অনৈতিকভাবে ক্ষমতায় বসে অবৈধ সরকার এখন উল্টাপাল্টা বলছে। বিএনপির মুখপাত্র বলেন, সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা পাঁচ বছর ধরে আন্দোলন করছি। ঈদের পর আবার সেই আন্দোলন শুরু হবে। জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ বিএনপির সঙ্গে আছে জানিয়ে তিনি বলেন, এর বড় প্রমাণ- গত ৫ জানুয়ারির নির্ব...
গণভবনে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট ট্রফি

গণভবনে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট ট্রফি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে শুক্রবার সকালে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ ট্রফি গণভবনে নিয়ে আসেন আইসিসি ও বিসিবির কর্মকর্তারা। প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় ট্রফিটি দেখেন এবং ‌আইসিসি ও বিসিবি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ক্রিকেট খেলোয়াড়দের মনযোগ দিয়ে খেলতে হবে। আমরা ভবিষ্যতে যেন আরো ভালো খেলতে পারি। তিনি খেলার আগে সব ধরনের প্রস্তুতি নিতে বলেন যাতে বাংলাদেশের জন্য সুনাম নিয়ে আসা যায়। এ সময় গণভবনে ছিলেন সাংস; ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়সহ আইসিসি ও বিসিবির কর্মকর্তারা। ট্রফিটি সাধারণ দর্শনার্থীদের দেখার জন্য দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা সিটিতে রাখা হবে। শুধু ট্রফি প্রদর্শন হবে তা নয়, নিয়মের মধ্যে থেকে জনসাধারণ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। এ...
পবিত্র জুমাতুল বিদা ও শবেকদর পালিত

পবিত্র জুমাতুল বিদা ও শবেকদর পালিত

জাতীয়, সংবাদ শিরোনাম
দেশ ও মুসলিম ভ্রাতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শুক্রবার পবিত্র জ–মাতুল বিদা পালিত হয়েছে। অন্যদিকে রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পবিত্র শবেকদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহান রাব্বুল আলামিনের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা ধর্মপ্রাণ মুসলমানদের কাছে খুবই গুরুত্ব ও মর্যাদাপূর্ণ। রমজানের শেষ জুমা হওয়ায় শুক্রবারকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। একই সঙ্গে শুক্রবার দিবাগত রাত ২৭ রমজানের পূর্বরাত হওয়ায় শবেকদরও পালিত হয়েছে। এছাড়া মুসলিম সম্প্রদায়ের কাছে শবেকদর একটি মহিমান্বিত রাত। হাজার মাসের চেয়েও উত্তম এ রাত। এই সেই রাত, যে রাতে পবিত্র কোরআনের পূর্ণ একটি সূরা ‘আল-কদর’ অবতীর্ণ হয়। এসব গুরুত্ব বিবেচনা করে প্রত্যেক মুসলমান আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দান-খয়রাতের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেন। জুমাতুল বিদা...