Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জাতীয়, স্লাইড
ঈদুল ফিতরের আগে রাজধানীর বিপণিবিতান, বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত সদস্যের সঙ্গে প্রায় ১৫ হাজার অতিরিক্ত সদস্য যুক্ত হয়েছে। এর মধ্যে ১০ হাজার পুলিশ, ২ হাজার র‌্যাব এবং ২ হাজার গোয়েন্দা সদস্য। এদিকে, গত ২২ জুলাই থেকে নদীপথ, লঞ্চঘাট ও ফেরিঘাটে ১০০ নৌ-পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, নিয়মিত দায়িত্বের পাশাপাশি এবার বড় অঙ্কের টাকা পরিবহনের ক্ষেত্রেও পুলিশ নিরাপত্তা দিচ্ছে। রমজান শুরু হওয়ার পর থেকেই রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি এবং অপরাধ কর্মকাণ্ড বেড়েছে। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, রাজধানীর ৪৯টি পুলিশ স্টেশনে অপরাধ কর্মকাণ্ড কমিয়ে আনার ব্যাপারে নির্দেশনা পা...
বাড়ি ফেরার যুদ্ধ

বাড়ি ফেরার যুদ্ধ

জাতীয়, বিশেষখবর
ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষেরা। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। দিনভর ঘরমুখো মানুষের ভিড় ছিল স্টেশনে, টার্মিনালে। কষ্ট, দুর্ভোগকে উপেক্ষা করে নাড়ির টানে ছুটছে মানুষ। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, প্রথম দিনের চেয়ে ঈদ যাত্রার দ্বিতীয় দিন যাত্রীদের চাপ অনেক বেশি। শুক্রবারেও বেশ কিছু রুটের বাসের টিকিট পাওয়া গেছে বলে জানা যায়। এদিকে অগ্রিম টিকিট না পাওয়া যাত্রীদের জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করেছে বাস মালিক সমিতি। রাজধানীতে চলাচলকারী বেশ কিছু সিটি সার্ভিসের বাস পাটুরিয়া ঘাট পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করেছে। তবে দ্বিতীয় দিনে এসে বিলম্বে বাস ছাড়ার অভিযোগ রয়েছে হানিফ, সোহাগ, ঈগল পরিবহনের মতো বড় বড় বাস কোম্পানিগুলোর বিরুদ্ধে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে, ঈদ যাত্রার প্রথম দিনের অনেক গাড়িই ঢাকায় পৌঁছাতে পারেনি। তাই ঢাকা থেকে বাস ছাড়তে কিছ...
জয়াবর্ধনের পর ঘূর্ণিপাকে দক্ষিণ আফ্রিকা

জয়াবর্ধনের পর ঘূর্ণিপাকে দক্ষিণ আফ্রিকা

খেলাধুলা, খেলার মাঠ
প্রথম দিনের উইকেট দেখে অনেকেই ধারণা করছিলেন এটাই সিংহলিজ স্পোর্টস ক্লাবের (এসএসসি) ধারাবাহিক রূপ। শ্রীলংকা ব্যাটিংয়ে থাকার সময় মনে হয়েছিল ফ্লাট উইকেট। কিন্তু ধারণা পাল্টে যেতে শুরু করে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামলে। ৫২ ওভার খেলা শেষে রানরেট দুয়ের বেশি তুলতে পারেনি সফরকারীরা। প্রথম দিনে শ্রীলংকার স্কোর ও এসএসসি উইকেটের ঐতিহ্য মানলেও দ্বিতীয় দিনটি বড় চমক জাগানিয়া। তিন উইকেট হারিয়ে প্রোটিয়ারা করেছেন ৯৮। শ্রীলংকার থেকে এখনও ৩২৩ রান পিছিয়ে রয়েছে হাশিম আমলার দল। অধিনায়ক হওয়ার পর দ্বিতীয় টেস্টেই দলের হাল ধরতে হচ্ছে আমলাকে। টপঅর্ডারের ব্যর্থতার দিনে ১৩৪ বলে ৪৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। দ্বিতীয় দিনে শ্রীলংকা ১২১.৪ ওভারে ৪২১ রানে অলআউট হয়। এর আগে রানআউটের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেন এসএসসি ঘরের ছেলে মাহেলা জয়াবর্ধনে। প্রথম দিনে ১৪০ রানে অপরাজিত থাকা জয়াবর্ধনে দ্বিতীয় দিনে আরও ২৫ রান যোগ করে পিটারস...
গাজায় ৮শ ছাড়াল প্রাণহানি

গাজায় ৮শ ছাড়াল প্রাণহানি

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
অসহায় ফিলিস্তিনি নারী-শিশুদের কান্না, কূটনৈতিক তৎপরতা, জাতিসংঘের হুশিয়ারি আর বিশ্বব্যাপী নিন্দার ঝড়- কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করছে না ইসরাইল। প্রায় একতরফা হামলা চালিয়ে শত শত বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করছে দেশটি। ৮ জুলাই থেকে অব্যাহত বর্বর এ হামলায় ৮শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় পাঁচ হাজারের বেশি। গাজা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অধিবাসীদের খাবার ফুরিয়ে যাচ্ছে। রয়েছে বিদ্যুৎ, পানি আর ওষুধের তীব্র সঙ্কট। লাখ লাখ নারী-পুরুষের দিন কাটছে চরম আতঙ্কে। গোলা ও ক্ষেপণাস্ত্রের শব্দে তাদের ঘুম ভাঙছে। কিছু বুঝে ওঠার আগেই অতি আপনজন লাশ হয়ে যাচ্ছেন। শুক্রবারও গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নিহত হয়েছেন প্রায় দশ জন। গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় গর্ভবতী নারীসহ তিনজন নিহত হয়েছেন। তবে নিহত ওই নারীর গর্ভস্থ শিশুটি বেঁচে গেছে। বিবিসি, আলজাজিরা ও এএফপিসহ ব...
জামা জুতা কসমেটিক্সের দোকানে উপচেপড়া ভিড়

জামা জুতা কসমেটিক্সের দোকানে উপচেপড়া ভিড়

বিশেষখবর, স্লাইড
পবিত্র ঈদুল ফিতরের আর বাকি আছে মাত্র দুই দিন, অর্থাৎ সময় একেবারে সন্নিকটে। রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। কোথাও পা ফেলার জায়গা নেই। তারপরও কেনাকাটার বিরাম নেই। এ কেনাকাটা চলবে চাঁদরাত পর্যন্ত। শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে জামা, জুতা, কসমেটিক্সসহ সব ধরনের দোকানেই মানুষের আনাগোনা উত্তরোত্তর বাড়ছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের সমাগম দেখা গেছে। এছাড়া নিউ মার্কেট, কর্ণফুলি শপিং কমপ্লেক্স, মৌচাক মার্কেটসহ শাহবাগ ও ধানমন্ডির মার্কেটগুলোতেও ক্রেতা দেখা গেছে সারা দিন। এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলোয় উঠেছে নতুন নতুন ডিজাইনের দেশী-বিদেশী জুতা ও স্যান্ডেল। জুতা সম্পর্কে ক্রেতাদের সব আগ্রহ মূলত ওই দিকেই। পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গায় বাটা, গ্যালারি এপেক্স, জিলস, জেনিস, বে এম্পোরিয়াম ইত্যাদি জুতার দোকানেও দ...
অনলাইনে ঈদের কেনাকাটা

অনলাইনে ঈদের কেনাকাটা

বিজ্ঞান-প্রযুক্তি
বর্তমানে অনলাইন দুনিয়াতেও লেগেছে ঈদের ছোঁয়া। মাউসের ক্লিকেই কেনাকাটা করা যাচ্ছে ঘড়ে বসে। এসবই হচ্ছে প্রযুক্তির আশীর্বাদে। ক্রেতাদের আগ্রহকে মাথায় রেখে বাংলাদেশের ই-কমার্সে ওয়েবসাইটগুলোতেও এসেছে পরিবর্তনের ছোঁয়া। চলছে ঈদ নিয়ে আলাদা আয়োজন। সম্প্রতি এক জরিপে দেখা গেছে বেশ কয়েকটি ই-কমার্স ওয়েবসাইটে সাড়ম্বরে ঈদের পণ্য বিকিকিনির ধুম চলছে। কয়েকটি ওয়েবসাইটের ঈদ আয়োজন তুলে ধরা হলো। আজকেরডিল ডটকম : এক কথায় বলতে গেলে যেসব পণ্যে মূল্যছাড় আছে, সেসব পণ্যই আজকেরডিল ডটকমে প্রদর্শিত হয়। এটিই এই সাইটের ভিন্নতা। কুপন কেনার ক্ষেত্রে আপনি পূর্ণ বা আংশিক মূল্য পরিশোধ করে কুপন হাতে পেলে তা নিয়ে নির্ধারিত দোকানগুলোতে গিয়ে বাকি অর্থ পরিশোধ করে পণ্য বুঝে নিতে পারবেন। ঈদ উপলক্ষে তারা পুরুষ-মহিলার পাশাপাশি ছোট বাচ্চাদের পোশাক প্রদর্শন করছে। এ ছাড়া খাবার এবং উপহারসামগ্রীও পাবেন এই (www.ajkerdeal.com)-সাইটে। এখনই...
তেঁতুলের এত গুণ !

তেঁতুলের এত গুণ !

সুস্বাস্থ্য
যে দেশে যে নামেই ডাকা হোক না কেন তেঁতুল দেখলে জিহ্বায় জল আসেনা এমন আছেন কেউ । নাই। যদিও বর্তমানে বাজারজাতকরনের পক্রিয়ার পরিবেশ দেখে তেঁতুলকে অনেকেই এড়িয়ে চলেন তবে তেঁতুল কিš ফেলনা নয়। টকের আধার হিসেবে তেঁতুলকে আমরা চিনলেও তেঁতুলে রয়েছে অনেক পুষ্টিগুণ। তেতুলের আদিস্থান সুদান বা দক্ষিন আফ্রিকার হলেও বাংলাদেশের কমবেশী সব জায়গাতেই পাওয়া যায়। আসুন জেনে নেয়া যাক তেঁতুলের অবিশ্বাস্য কিছু পুষ্টিগুণের কথা। তেঁতুল দেহে উ”চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুব উপকারী। রক্তের কোলেস্টেরল কমায়। শরীরের মেদ কমাতেও কাজ করে তেঁতুল। পেটে গ্যাস, হজম সমস্যা, হাত-পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। গর্ভাবস্থায় বমি বমি বমি ভাব দূর করে। তেঁতুল পাতার ভেষজ চা ম্যালেরিয়া জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয়। শিশুদের পেটের কৃমিনাশকে তেঁতুল বেশ উপকারী । তেঁতুল ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। পাইলস্ চিকিত...
দেশী ছবির সঙ্গে থাকছে হলিউডের হারকিউলিস

দেশী ছবির সঙ্গে থাকছে হলিউডের হারকিউলিস

বিনোদন
এক সময়ের জনপ্রিয় সিকুয়্যাল ‘হারকিউলিস’ এবার আসছে থ্রি-ডি প্রযুক্তিতে। ২৭ জুলাই যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। ঈদের দিন থেকে নিয়মিতভাবে ছবিটি ব্লকবাস্টারে দেখা যাবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। ব্রিট রাটনার পরিচালিত আ্যকশন ও অ্যাডভেঞ্চার ধারায় ছবিটিতে অভিনয় করেছেন হলিউড নায়ক ড্যাওয়েন জনসন। এতে আরও অভিনয় করেছেন জন হ্যাট, ইয়ান ম্যাকসেন, ইনগ্রিড কেলসো বার্ডেল, ইরিনা সায়েক প্রমুখ। এককভাবে শাসিত গ্রিক সেনা শাসকের অত্যাচার-অবিচার থেকে অসহায় মানুষের মুক্তির জন্য গ্রিক সভ্যতার ঈশ্বরের পুত্র হারকিউলিসের এক দুঃসাহসিক অভিযান নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এ ছবিটি ছাড়াও এবারের ঈদে বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে ব্লকবাস্টার সিনেমাস। এ আয়োজনে হলিউডের ছবির পাশাপাশি ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রায় সবগুলো ছবিই ব্লকবাস্টার সিনেমাসের পর্দায় দেখা যাবে। হলিউডের ছবির মধ্যে গডজিল...