Friday, November 6Welcome khabarica24 Online

Author: taslim

আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

আজ মহিমান্বিত শবে কদর ও জুমাতুল বিদা

জাতীয়, স্লাইড
আজ জুমার দিন। আজকের দিনটি এই রমজানের সর্বশেষ জুমা- জুমাতুল বিদা। বছরের যে কোনো জুমাই সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আর রমজানের জুমা আরও অধিক ফজিলতপূর্ণ।রমজানের শেষ জুমা আমাদের সমাজে জুমাতুল বিদা হিসেবেই পরিচিত। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি অতি গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন বা হাদিসে অবশ্য ‘জুমাতুল বিদা’ বলতে কিছু নেই। এর কোনো স্বতন্ত্র ফজিলতও নেই। তদুপরি মুসলিম উম্মাহর কাছে দিনটি ব্যাপক সমাদৃত।শুধু এ দেশেই নয় গোটা পৃথিবীতেই মুসলমানরা দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করেন। দিনটির প্রতি মুসলমানদের এই আবেগ একেবারে অমূলকও নয়। কারণ, মূলত জুমার দিন অতি ফজিলতপূর্ণ। আর রমজানের জুমা তো আরও অধিক ফজিলতপূর্ণ। সে বিবেচনায় রমজানের শেষ জুমার প্রতি মুসলমানদের বাড়তি শ্রদ্ধাবোধ অযৌক্তিক নয়। উলামায়ে কেরাম বিষয়টির প্রতি বরাবরই মৌন সমর্থন দিয়ে এসেছেন। আজকের জুমাটি অনেকের জীনে রমজানের শেষ জুমা হতে পারে। আগামী রমজানে...
খালেদা জিয়ার সঙ্গে আইডিবি চেয়ারম্যানের বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে আইডিবি চেয়ারম্যানের বৈঠক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী।গতকাল বুধবার বিকালে মক্কার রয়েল প্যালেসের বেগম খালেদা জিয়ার স্যুটে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।বৈঠকে ইসলামি উম্মার কল্যাণে ও আইডিবির প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা আহমেদ মোহাম্মদ আলী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও আলোচনা করেন। বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও পরিবেশের সুরক্ষায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সহায়তার প্রসংশা করেন। একইসঙ্গে ভবিষ্যতে এই সহায়তার আরো বৃদ্ধির জন্য আইডিবির প্রতি আহ্বান জানান।ঘণ্টাখানেক চলা এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আইডিবির ভূমিকার বিষয়গু...
মানব উন্নয়নে একধাপ এগিয়েছে বাংলাদেশ

মানব উন্নয়নে একধাপ এগিয়েছে বাংলাদেশ

জাতীয়
নারী-পুরুষ সমতা উন্নয়ন সূচকে ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির বার্ষিক মানব উন্নয়ন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট-২০১৪ তে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার ইউএনডিপির প্রধান কার্যালয় জাপানের রাজধানী টোকিওতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউএনডিপির ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইউএনডিপির প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অবস্থান ১৪২তম। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৩তম স্থানে। মানবসম্পদ উন্নয়ন সূচকে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। এ ছাড়া দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় স্থানে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে নেদারল্যান্ডস ও পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান রয়েছে সবচেয়ে ওপরে। শ্রীলঙ্কা বর্তমানে ৭৩তম স্থানে রয়েছে। এ ছাড়া ভারত...

সৌদিতে দুর্ঘটনায় ৩ বাংলাদেশী নিহত

জাতীয়
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহত তিনজন হলেন- নোয়াখালী জেলার মো. জালাল (২৮), কুমিল্লার মাসুদ (২৭) ও কিশোরগঞ্জের রনি (২৫)। আহত চারজন হলেন- চাঁদপুরের কামাল, কুমিল্লার জিয়াউর রহমান ও মোতালেব এবং ময়মনসিংহের আব্বাস হোসাইন । বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী রিয়াদ থেকে ৭০ কিলোমিটার দূরে ধুরমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।...
মাজার সরালে নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগ

মাজার সরালে নিশ্চিহ্ন হয়ে যাবে আওয়ামী লীগ

বিশেষখবর
রাজধানীর শেরেবাংলানগর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরালে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এ ধরনের হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত ‘গণতন্ত্র ও ভোটাধিকার: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, সরকার জিয়াউর রহমানের মাজার বগুড়ায় স্থানান্তরের চিন্তা করছে। সরকার জাতীয়তাবাদী রাজনীতি ধ্বংস করতে চায়। এর অংশ হিসেবে জিয়াউর রহমানের স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র করছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে। তার দুই ছেলেকে নির্বাসিত করা হয়েছে। এখন জিয়ার মাজার ...
জিয়ার মাজার যাবে বগুড়ায়

জিয়ার মাজার যাবে বগুড়ায়

জাতীয়, স্লাইড
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার চন্দ্রিমা উদ্যান থেকে সরিয়ে বগুড়ায় নিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। জিয়াউর রহমান ’৮১ সালের ৩০শে মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হন কতিপয় বিদ্রোহী সেনা কর্মকর্তাদের হাতে। তার লাশ গোপনে কবর দেয়া হয় রাঙ্গুনিয়া উপজেলার ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে প্রত্যন্ত এক পাহাড়ি এলাকায়। সেনাবাহিনী লাশের সন্ধান পায়। এর পর লাশ নিয়ে যাওয়া হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। পরীক্ষা করে লাশ শনাক্ত করা হয়। এর পর বিমানযোগে ঢাকায় এনে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বর্তমান চন্দ্রিমা উদ্যানে। আওয়ামী লীগ অবশ্য বরাবরই বলে আসছে জিয়ার লাশ পাওয়া যায়নি। কেউ দেখেওনি। ’৯৬ সনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ শেরেবাংলা নগরের বোটানিক্যাল গার্ডেন জিয়া উদ্যানকে ফিরিয়ে নেয় আগের ‘চন্দ্...

যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু

জাতীয়
মানিকগঞ্জে শহরের গার্লস স্কুল রোড এলাকায় বৃহস্পতিবার সকালে যাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বারইল গ্রামের আইনুদ্দিনের স্ত্রী জামেলা খাতুন (৫৫) এবং পৌর এলাকার নয়াকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী হাসনা বেগম (৫০)।এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোড এলাকার একটি বাসায় সৈয়দ মাকসুদ রুনু নামের এক ব্যক্তি যাকাতের কাপড় বিলি করবে। এমন খবরে যাকাতের কাপড় নিতে রাতের সেহরি খাওয়ার পর থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমায়। সকাল সাড়ে ৫টার দিকে কাপড় দেয়া শুরু করার আগেই ভিড়ের চাপে এবং পদদলিত হয়ে বেশ কিছু নারী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই জন মারা যান। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।...
জামায়াতের প্রেসক্রিপসনে বিএনপির মহানগর কমিটি

জামায়াতের প্রেসক্রিপসনে বিএনপির মহানগর কমিটি

স্লাইড
জামায়াতের প্রেসক্রিপসনেই পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে বিএনপির ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষকলীগ আয়োজিত 'কৃষি ও কৃষকের উন্নয়নের বাজেট-২০১৪-১৫' শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিএনপির নতুন কমিটির মূল নেতৃত্বে যিনি, তিনি জামায়াত মাইন্ডের লোক। তাদের পরামর্শ অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে।বিএনপিকে নিজেদের ঘর গোছানোর পরামর্শ দিয়ে কামরুল বলেন, আন্দোলন মোকাবেলা করতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত। কোন ক্রমেই দেশে উন্নয়ন কর্মকান্ডে বাধা সহ্য করা হবে না। তার জন্য প্রয়োজনে কঠোর থেকে কঠোর ভাবে আন্দোলন মোকাবেলা করা হবে। তবে গণতান্ত্রিক নিয়মে আন্দোলন করা হলে কোন ধরণের বাধা দেয়া হবে না।ঈদের পর নয়, আরও কয়েক বছরেও বিএনপি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, তাদের আন্দোলনের প্রস্তুতি না নিয়ে সংগঠন গোছানোর ...