Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

কোষ্ঠকাঠিন্য সমস্যার সহজ কিছু সমাধান

কোষ্ঠকাঠিন্য সমস্যার সহজ কিছু সমাধান

বিশেষখবর, সুস্বাস্থ্য
কোষ্ঠকাঠিন্য একটি মারাত্মক অস্বস্তিকর শারীরিক সমস্যা। যা সঠিক চিকিৎসার অভাবে পাইলস এবং কোলন ক্যান্সারের মতো মারাত্মক রোগ দেহে বয়ে নিয়ে আসে। অস্বাস্থ্যকর এবং বাজে খাদ্যাভ্যাস, অপুষ্টিকর খাবার ইত্যাদির কারণে কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যায় পড়ে থাকেন অনেকেই। সব চাইতে ক্ষতিকর দিকটি হলো অনেকেই এই কোষ্ঠকাঠিন্যকে খুব বেশি গুরুত্ব না দিয়ে চুপচাপ বসে থাকেন। এরপর যখন তা মারাত্মক পর্যায়ে চলে যায় তখন ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু এটি মোটেও ঠিক কাজ নয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে অবহেলা করবেন না। যদি ডাক্তারের কাছে যেতে না চান তবে ঘরোয়াভাবে এই সমস্যা বাড়তে না দিয়ে সমাধান করে নিন। কিশমিশ ও গরম দুধ১০/১২ টি কিশমিশ নিয়ে ভালো করে ধুয়ে বিচি থাকলে তা ছাড়িয়ে নিন। এরপর ১ গ্লাস দুধে কিশমিশ দিয়ে ১ চিমটি দারুচিনিগুঁড়া দিয়ে ভালো মতো ফুটিয়ে নিন। এভাবে টানা তিন দিন দুধ পান করুন। কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনে...
ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস তার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওঁলাদের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট ওঁলাদের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। প্রেসিডেন্টের দিক-নির্দেশনায় আজ নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। দেশটির বামপন্থী অর্থমন্ত্রী আরনড মন্টেবুর্গ অর্থনীতি সংক্রান্ত নতুন নীতি ও কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানানোর পর এ পদত্যাগের ঘটনা ঘটলো। ভলস অভিযোগ এনে বলেছেন, আরনড ‘হলুদ রেখা অতিক্রম’ করেছেন। ফ্রান্সের অর্থনীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে ভলসের কৃচ্ছ্রসাধন সংক্রান্ত নীতি বলে কঠোর সমালোচনা করেছিলেন অর্থমন্ত্রী। প্রেসিডেন্ট ওঁলাদে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য ভলসের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মার্চ মাসে স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট ওঁলাদের সমাজবা...
চট্টগ্রাম বন্দর নিয়ে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের হুঙ্কার

চট্টগ্রাম বন্দর নিয়ে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের হুঙ্কার

বিশেষখবর
চট্টগ্রাম বন্দর নিয়ে কেউ রাজনীতি করলে পরিণাম ভাল হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বলেছেন, সাইফ পাওয়ারটেক নামের একটি প্রতিষ্ঠান বন্দরে কিভাবে কাজ করছে তা আমার বোধগম্য নয়। আমি জানি, তারা অবৈধভাবে সেখানে আছে। চুক্তিভঙ্গ করে তারা বন্দরকে জিম্মি করে রেখেছে। ওদেরকে শেল্টার দিচ্ছে একটি প্রভাবশালী মহল। তারা নতুনভাবে রাজনীতি করার চেষ্টা করছেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, বর্তমান নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী। এই সময় তিনি আরও হুঙ্কার দিয়ে বলেন, বন্দর অচলের কাজে যদি কেউ সাইফ পাওয়ারটেককে প্রশ্রয় দেয় তাহলে আমরা শ্রমিকদের নিয়ে তাদের প্রতিহত করবো। কিছুতেই দেশের স্বর্ণদার বন্দরকে কুক্ষিগত হতে দেবো না। এই নিয়ে কোন ধরনের রাজনীতি চলবে না। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওই প্রতিষ্ঠান বন্দরের অনেক টাকা নিয়ে ...
কুইক রেন্টালের মেয়াদ বাড়লো আরও ৪ বছর

কুইক রেন্টালের মেয়াদ বাড়লো আরও ৪ বছর

জাতীয়, সংবাদ শিরোনাম
রেন্টাল ও কুইক রেন্টালের মেয়াদ আরও চার বছর বাড়লো। এজন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন আইন ২০১৪-এর খসড়ায় সায় দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত আইনের খসড়ায় ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহের জন্য ২০১০ সালে এই বিশেষ আইন করা হয়। দুই বছর পর এই আইনের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। আগামী ১১ই অক্টোবর ওই আইনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বাড়ানো হয় আরও চার বছর। বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত প্রয়োজনীয় প্রকল্প নেয়ার জন্য ‘বিশেষ কমিটির’ মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার মাধ্যমে চুক্তি করার বিধান রয়েছে এ আইনে। এর আওতায় সরকার স্বল্পসময়ে...
ডেমরায় ৮ হাজার মিটার গ্যাস লাইন তুলে নিল তিতাস

ডেমরায় ৮ হাজার মিটার গ্যাস লাইন তুলে নিল তিতাস

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ডেমরার কোনাপাড়া সংলগ্ন শূন্যাটেংরা, ধার্মিকপাড়া ও মল্লিকবাড়ি গ্রামে মাত্র দুই মাস আগে বসানো প্রায় ৮ হাজার মিটার গ্যাস সংযোগ লাইন সোমবার তুলে নিয়েছে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্যাস লাইন তুলে দেয়ার প্রতিবাদে এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ডেমরা-যাত্রাবাড়ী সড়ক অবরোধ করে। তবে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিতাস গ্যাসের বিক্রয় বিভাগ-১ এর কিছু কর্মকর্তা, কয়েকজন ঠিকাদার, স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক দলের প্রভাবশালীরা সাড়ে তিন কোটিরও বেশি টাকা নিয়ে গ্যাসের সংযোগ দিয়েছেন। এখন তারা ওই টাকা আত্মসাতের জন্য সংযোগ লাইন তুলে নিয়েছেন। এদিকে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে লাইন তুলে নেয়ায় রান্নাবান্না নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ১২ হাজার মানুষ। সরেজমিন দেখ...
ব্যাটসম্যানদের সামর্থ্য আছে লক্ষ্য নেই!

ব্যাটসম্যানদের সামর্থ্য আছে লক্ষ্য নেই!

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ছিলেন জাতীয় দলের সফল অধিনায়ক, এরপর প্রধান নির্বাচক ও এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সাকিব তামিমদের দলটি অনেকটা তার নিজ হাতেই গড়া। কিন্তু এমন পারফরমেন্স কোনভাবেই মেনে নিতে পারছেন না। সিরিজ শেষে প্রত্যেক ক্রিকেটারদের জবাবদিহিতা করতে হবে। শুধু ক্রিকেটার নয় কোচ-নির্বাচকসহ টিম ম্যানেজমেন্টের সবাইকে এর আওতায় আনা হবে। এমনই হুংকার দিয়েছেন আকরাম। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন- ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে হবে। না হলে জয়ের ধারায় ফেরা যাবে না। তবে যতই খারাপ করুক দল আকরাম বিশ্বাস করেন এই দলের সামর্থ্য আছে। তিনি বলেন, ‘কেননা এরাই অনেক বড় বড় জয় এনেছে বাংলাদেশের জন্য। গতকাল দলের পারফরমেন্স নিয়ে আকরাম খান হতাশ হয়ে বলেন, ‘খুবই খারাপ লাগছে। আশা করছিলাম প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশ ভাল করবে। ...
ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধে যৌথ পদক্ষেপের সিদ্ধান্ত

জাতীয়, সংবাদ শিরোনাম
ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের হত্যার দ্রুত সুবিচার নিশ্চিত করা হবে। গতকাল ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবিকে এ আশ্বাস দিয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়, বিএসএফ প্রধান ডি. কে. পাঠক জানিয়েছেন, ওই মামলায় ভারতের দিকের সাক্ষীদের আবার নতুন করে জেরা শুরু হয়েছে। এখন বাংলাদেশের দিকের সাক্ষীদেরও আবার শুনানিতে ডাকার প্রস্তুতি চলছে। ফেলানী হত্যা মামলায় অভিযুক্ত বিএসএফ জওয়ানকে বেকসুর খালাস দিয়ে বাহিনীর অভ্যন্তরীণ আদালত যে রায় দিয়েছিল, বিএসএফের তদানীন্তন প্রধান সেই রায়ের সঙ্গে একমত হতে না পেরে পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন। তার পর প্রায় বছর ঘুরতে চললেও সেই পুনর্বিচারে বিশেষ অগ্রগতি হয়নি। কিন্তু এখন দিল্লিতে বিএসএফ-বিজিবি মহাপরিচালক পর্যায়ে পাঁচ দিনব্যাপী বৈঠকে প্রসঙ্গটি ওঠার পর ভারত জানিয়েছে, এই মামলায় বাংলাদেশের দিকের যা...
জাসদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা

জাসদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতার পর জাসদের উত্থান ঘটে। আর তাদের মূল শক্তি ছিল স্বাধীনতাবিরোধীরা। গতকাল সকালে ছাত্রলীগ আয়োজিত ২১শে আগস্ট শহীদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপির আন্দোলন ফাঁকা বুলি। খালেদা জিয়া ঈদের পর আন্দোলনের কথা বলেছেন। তবে কোন ঈদ তা স্পষ্ট নয়। ঢাকা মহানগরের কমিটি গঠন করেছেন। কিন্তু কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন আন্দোলন হবে ধীরে। মোশররফ হোসেন বলেন, আমাদের সরকারের সময়ে মোট ১০টা ঈদ থাকবে। এর কোন ঈদের পরই বিএনপি আন্দোলন করতে পারবে না। এর ফাঁকে আমরা ভিশন-২০২১ বাস্তবায়ন করে ফেলবো। খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে মন্ত্রী বলেন, খালেদা জিয়া একেক সময় একেক দিন জন্মদিন পালন করেন। কোন নির্দিষ্ট তারিখ নেই। ১৫ই আগস্ট জন্মদিন জাঁকজমকভাবে পালন করলেও এবার তা করেননি। লুকোচুরির মাধ্যমে করেছেন। মন্ত্রী ব...