Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

গাজায় ইসরাইলের নতুন হামলায় নিহত ১২

গাজায় ইসরাইলের নতুন হামলায় নিহত ১২

আন্তর্জাতিক, স্লাইড
হামাসের রকেট হামলায় শিশুসহ দুই ইসরাইলি নাগরিক নিহত হওয়ার জের ধরে গাজায় নতুন করে হামলা জোরদার করেছে ইসরাইল। শনিবার মধ্যাঞ্চলের একটি বাড়িতে ইসরাইলি সেনাদের বিমান হামলায় একই পরিবারের পাঁচজনসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও দু’জন নারী রয়েছেন। এর আগে শুক্রবার হামাসের রকেট হামলায় শিশুসহ দুই ইসরাইলি নাগরিক নিহত হন। গাজায় ৪৭ দিন ধরে যুদ্ধাবস্থা বহাল আছে। মাঝে দু’পক্ষ বেশ কয়েকবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বেশি সময় তা টেকেনি। শনিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন করে যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে দু’পক্ষকে আহ্বান জানান। আল জাজিরা ও এএফপি।খবরে বলা হয়, সকালের মধ্য গাজার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ওই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহতদের মধ্যে ২৮ বছর বয়সী এক ব্যক্তি, তার স্ত্রী (২৬) ও ত...
সোনার দাম কমলো

সোনার দাম কমলো

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দুই মাস পর স্বর্ণের দাম কমনোর ঘোষণা দিলে জুয়েলার্স সমিতি। নতুন দর অনুযায়ী সোনার দাম ভরিতে ১ হাজার টাকা কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়ে জানিয়েছে, সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে সোনার দর কমানো হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক বিবৃতিতে উল্লেখ করেন।সর্বশেষ গত ২২ জুন প্রতি ভরি ভালো মানের সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৪৮ হাজার ৪০৫ টাকা ৬০ পয়সা নির্ধারণ করেছিল বাজুস। রোববার তা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা করার ঘোষণা দেয়া হয়েছে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৬ হাজার ২৪৪ টাকা ভরি হয়েছে...
২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া জড়িত : হানিফ

২১ আগস্ট গ্রেনেড হামলায় খালেদা জিয়া জড়িত : হানিফ

বিশেষখবর
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করা হয়েছিল। শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে পরিচালিক এই গ্রেনেড হামলায় তৎকালীন সরকার প্রধান হিসেবে খালেদা জিয়া জড়িত। রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট হলরুমে রবিবার দুপুরে যুব শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দাবি করে হানিফ বলেন, যেহেতু ২১ আগস্ট গ্রেনেড হামলা রাষ্ট্রীয় পরিকল্পনায় ও রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে করা হয়েছিল এবং মন্ত্রীরা অংশগ্রহণ করেছিল। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারাই জজ মিয়া নাটক করেছেন, মুফতি হান্নান যে জবাববন্দি দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রীর সন্তান তারেক রহমান হাওয়া ভবনে বসে দফায় দফায় বৈঠক করেছেন।হানিফ বলেন, শেখ হাসিনার সরকারের আমলেই এই বিচারের রায় কার্যকর করা হবে। কোনো শক্তিই নেই এ বিচারকে বাধাগ্রস্ত করার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ...
কারা হেফাজতে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু

কারা হেফাজতে সোনালী ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
হলমার্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম আজিজুর রহমান মারা গেছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে তিনি মৃত্যুবরণ করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। আজিজুর রহমান সোনালী ব্যাংকের রুপসী বাংলার (সাবেক শেরাটন) শাখার ম্যানেজার ছিলেন। শাহবাগ থানা পুলিশ জানায়, তার লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে তার এ মৃত্যু নিয়ে নানা রহস্যের সৃষ্টি হয়েছে। তিনি অসুস্থতাজনিত কারণে মারা গেছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন । জানা যায়, আজিজুর রহমানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানির শুকতাগ্রামে। তার বাবার নাম মরহুম আবুল কালাম খান। তিনি ঢাকায় রামপুরার বনশ্রীর সি ব্লকে থাকতেন। হলমার্ক কেলেঙ্কারিতে রমনা থানায় দায়ের করা মামলায় এ ব্য...
খোকাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খোকাসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয়, স্লাইড
দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার বেলা ১১টার দিকে অবৈধ প্রক্রিয়ায় দোকান বরাদ্দ দেয়ার অভিযোগে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। এর আগে ২১ আগস্ট দুদকের বৈঠকে এই মামলার অনুমোদন দেয়া হয়। মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা মশিয়ার রহমান, সাবেক সম্পত্তি কর্মকর্তা মহসিন উদ্দিন মোড়ল, অবসরপ্রাপ্ত সম্পত্তি কর্মকর্তা সাহাবুদ্দিন সাবু, সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া, ফারুক হোসেন এবং মোতালেব হোসেন। জানা যায়, রাজধানীর বঙ্গবাজার ও ঢাকা ট্রেড সেন্টারের কার পার্কিং ও খোলা জায়গায় দোকান নির্মাণ ও বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদে...
সাবমেরিন বিদ্যুৎ কেবল স্থাপন করে সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে আনা হচ্ছে

সাবমেরিন বিদ্যুৎ কেবল স্থাপন করে সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে আনা হচ্ছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে ৮০ কিলোমিটার সাবমেরিন বিদ্যুৎ কেবল স্থাপনের মাধ্যমে সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হবে। এজন্য ১ হাজার ৫৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত সচিবরা একথা বলেছেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সন্দ্বীপের বিশিষ্ট নাগরিক ও সরকারের ২ জন সচিব ও অতিরক্ত সচিবের পদমর্যাদার ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিতরা হলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ারুল ইসলাম এনডিসি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএলএম আবদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হালিম, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচ...
ঘুমের ওষুধ খাওয়ার তিন কারণ

ঘুমের ওষুধ খাওয়ার তিন কারণ

স্লাইড
অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার তিনটি কারণের কথা নিজ জবানিতে জানিয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। এই তিন কারণের মধ্যে স্টেজ প্রোগ্রাম করতে না দেয়া, ঘুম না হওয়া এবং মানসিক দুশ্চিন্তা। তিনি বলেন, মানসিক আপসেট ছিলাম এটা একটা সাবজেক্ট। আমাকে শো করতে দেয়া হচ্ছিল না- এটা একটা সাবজেক্ট। আর দীর্ঘদিন ধরে আমি ঘুমের সমস্যায় ভুগছিলাম। আমার ঘুম হচ্ছিল না- এটা আরেকটা সাবজেক্ট। আমি মাতব্বর তো। আমার মা বলতো আমি একরোখা টাইপের। বেশি মাতব্বরি করতে গিয়ে মনে হলো চারটা ট্যাবলেটে কি ঘুম হবে? বাড়িভর্তি লোকজন আছে। আচ্ছা ঠিক আছে সাতটা ট্যাবলেট খেয়ে ফেলি। পয়েন্ট জিরো থ্রি মাত্রা, এটাতে আর কি হবে? গতকাল বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। দাম্পত্য জীবন সম্পর্কে গুজব ছড়ানো হয়েছে দাবি করে ন্যান্সি বলেন, বাসায় আসার পর এত লম্বা লম্বা হিস্ট্রি শুনলাম যে, আমি বোকা হয়ে গেলাম। আমার স্বামীর সঙ্গে নাকি...
লজ্জার ডুবিয়ে সিরিজ হারলো বাংলাদেশ

লজ্জার ডুবিয়ে সিরিজ হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
টানা ১০টি ওয়ানডে হারে খাদের কিনারায় চলে এসেছিল বাংলাদেশ। ১১ম পরাজয় ঠিক যেন খাদেই পতন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু সিরিজ হারালো না, বরণ করলো ১৭৭ রানের লজ্জার পরাজয়ও। সেই সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আরেকটি সর্বানিন্ম রানের রেকর্ডও। গ্রানাডায় গতকাল সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ক্যারিবীয় ব্যাটসম্যান ও বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দেন ৭ উইকেট হারিয়ে। আর বাংলাদেশ জবাব দিতে নামলে মাত্র ৭০ রানেই মুশফিক বাহিনী গুটিয়ে যায়। আর আরেকবার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে ব্যাটসম্যানরা উপহার দেন ২৩ম বার ১০০ নিজে দলীয় স্কোর। শুধু তই না এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বনিন্ম সংগ্রহ। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে মাত্র ৫৮ রানেই আল আউ...