আওয়ামী লীগ কুলাঙ্গার পার্টি
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্যের পর এবার আওয়ামী লীগকে একটি কুলাঙ্গার পার্টি হিসেবে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটিতে 'স্ট্রাটেজি ফর প্রসপরাস বাংলাদেশ’ শীর্ষক এক পেশাজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সম্মিলিত পেশাজীবী পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কার্ডিফ ইউনিভার্সিটির শিক্ষক ড. এম এ মালেক। অনুষ্ঠান ব্যানারে বিশেষ অতিথি হিসেবে সাংবাদিক সিরাজুর রহমানের নাম লেখা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। লন্ডনের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত দলটির মানবাধিকার সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল।
সমাবেশে ৭৫’র ১৫ই আগস্ট পূর্ববর্তী ও পরবর্তী ঘটনা তার ...







