Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

বন্যার্ত লাখ লাখ মানুষের মানবেতর জীবনযাপন

বন্যার্ত লাখ লাখ মানুষের মানবেতর জীবনযাপন

জাতীয়
‘বাবাগো মরি যাইগো, হামাক গুলাক বাঁচানগো। দুই সপ্তা থাকি পানিত পড়ি আছি। এমপি চেয়ারম্যান কাইয়ো দ্যাখবার আইসে না। মোর নামটা নেকো বাহে।’ সাংবাদিকদের নৌকা দেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গারকুটি গ্রামের বিধবা জমিলা একবুক পানি পাড়ি দিয়ে এসে দীর্ঘশ্বাসে এসব কথা বলেন। একই গ্রামের আজাহার আলী, রূপালী বেগম, রোকেয়া, আকলিমা, রহিমা, মনোয়ারা, ময়না জানান ঘরে ঘরে খাদ্য সংকটের কথা। দিনমজুর শ্রেণীর এ মানুষগুলোর হাতে কাজ নেই ১৫ দিন থেকে। হাতে নেই টাকা। ধারদেনা করে চলছে সংসার। একই অবস্থা হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে। বরাদ্দ অপ্রতুল হওয়ায় সবার ঘরে সরকারি ত্রাণ পৌঁছেনি। ফলে বানভাসি মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে। উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নে বুধবার গিয়ে দেখা যায় বানভাসি মানুষের সীমাহীন দুর্ভোগ। ঘরে ঘরে খাদ্য সংকট। নেই জ্বালানি ও বিশুদ্ধ পানি। ঘরে মাচা করে কিংবা ভেলায় হচ্...
ফিলিস্তিনিদের উল্লাস

ফিলিস্তিনিদের উল্লাস

আন্তর্জাতিক, স্লাইড
ফিলিস্তিন ও ইসরায়েল দু'পক্ষই দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি করেছে। ফলে গাজায় ইসরায়েলি অবরোধও তুলে নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দু'পক্ষের এ সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মনে স্বস্তি ও আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। গতকাল হাজার হাজার ফিলিস্তিনি স্থায়ী যুদ্ধবিরতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর বসতবাড়িতে ফিরতে শুরু করে গাজাবাসী। মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীর থেকে জানান, দু'পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি ফর্মুলা পাওয়া গেছে। দু'পক্ষই এতে একমত হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। মাহমুদ আব্বাস এ যুদ্ধবিরতিকে একটি নতুন জাতির উত্থান এবং দখলদারিত্বের অবসান বলে অভিহিত করেন। খবর এপি, এএফপি, রয়টার্স, বিবিসি ও আলজাজিরা। কায়রোয় মিসরের মধ্যস্থতায় গ্রহণযোগ্য সমাধানে পেঁৗছাতে সহায়তা করায় মা?হমুদ আব্বাস মিসর ...
যারা নীতিমালা চান না, তারা স্বৈরাচারের দালাল : তথ্যমন্ত্রী

যারা নীতিমালা চান না, তারা স্বৈরাচারের দালাল : তথ্যমন্ত্রী

জাতীয়, স্লাইড
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যারা নীতিমালা চান না, তারা স্বৈরাচারের দালাল। তিনি বলেন, কোন বিষয়ে নীতিমালা হলেই একটি গোষ্ঠী হৈচৈ শুরু করে দেন। কারণ নীতিমালাটি বাস্তবায়িত হলে তাদের স্বৈরাচারি আচরণ বন্ধ হয়ে যাবে বলেই তারা এমনটি করে থাকেন। তিনি আরো বলেন, যারা নীতিমালা মানেন না, তারা সংবিধানও মানেন না। দেশকে পিছনের দিকে টেনে ধরতেই তারা নীতিমালা না পড়ে শুধু রাজনৈতিক উদ্দেশে বিরোধীতা করছেন। তথ্যমন্ত্রী আজ সকালে রাজধানীর সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের চলচ্চিত্র নীতিমালার রূপরেখা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যায়ন বিভাগ আয়োজিত এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব এবং মূল বক্তৃতা উপস্থাপন করেন আযোজক বিভাগের প্রধান অধ্যাপক এজেএম শফিকুল আলম ভূঁইয়া। তথ্যমন্ত্...
৫৫ নম্বর ছবি

৫৫ নম্বর ছবি

বিনোদন, বিশেষখবর
ব্যবসা সফল ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর পরিচালিত ৫৫ নম্বর ছবি ‘আগে যদি জানতাম তুই হবি পর’ এখন মুক্তির মিছিলে। ২৯শে আগস্ট শুক্রবার ছবিটি মুক্তি পাবে। প্রযোজনা সংস্থা স্টারপ্লাসের ব্যানারে প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন প্রযোজক-পরিবেশক। ডিজিটাল ফরমেটে রোমান্টিক অ্যাকশন ছবি ‘আগেযদি জানতাম তুই হবি পর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভি, আরিয়ান শাহ, নবাগতা পুষ্পিতা, কথা, বড় দা মিঠু, অনু পান্ডে, রেহানা জলি, আঞ্জুমান আরা বকুল, বাদল, কিরণপুরী, রিপন ও মিজু আহমেদ। ‘আগে যদি জানতাম তুই হবি পর’ প্রসঙ্গে পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, গ্রামীণ পটভূমিকায় ত্রিভুজ প্রেমের এ ছবিটি মিষ্টি মধুর গান ও শৈল্পিক অ্যাকশন নিয়ে দর্শকদের সামনে আসছে। আমার ছবির নতুন নায়ক-নায়িকারাও বেশ সম্ভাবনাময়। দর্শকরা তাদেরকে পছন্দ করবেন। আমার বিশ্বাস ছবিটি সবারই ভাল লাগবে।পরিচালক মনতা...
জটিলতায় সাকিবের দলবদল

জটিলতায় সাকিবের দলবদল

খেলাধুলা, খেলার মাঠ
এখনই দলবদল করতে পারছেন না সাকিব আল হাসান। ১৫ সেপ্টেম্বর থেকে তার উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে গেলে খেলতে পারবেন জাতীয় ও ঘরোয়া লীগে। তবে প্রশ্ন উঠেছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগে এই তারকা ক্রিকেটার কোন দলে খেলবেন? যদিও গাজী ট্যাংক (লিজেন্ড অব রূপগঞ্জ) এর মধ্যে সাকিবকে তাদের দলে নেয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু পুলের দলবদল হয়ে যাওযাতে এখন কোন নিয়মে সাকিব আল হাসান দলবদল করবেন তা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। মঙ্গলবার বোর্ড সভার পর অসমর্থিত সূত্রে শোনা গিয়েছিল এখন পর্যন্ত যে কটি ক্লাব পুলের ক্রিকেটার নেয়নি তারাই প্রথমই সুযোগ পাবে তাকে দলে নেয়ার। সেই ক্ষেত্রে তার ভিত্তি মূল্য হবে ৪০ লাখ টাকা। কিন্তু গতকাল সিসিডিএমের চেয়ারম্যান আজম নাসির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এই ধরনের কোন নিয়ম আমরা করিনি। সাকিব কিভাবে দলবদল করবে সেটি এখনও চূড়ান্ত হয়নি, এটি করবে বোর্ড। এছাড়া সাকিবকে এখনই দলবদল করতে হবে তাও না। তার জন্য দলব...
চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীকে গলা কেটে হত্যা

চ্যানেল আইয়ের উপস্থাপক ফারুকীকে গলা কেটে হত্যা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’র উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে পুলিশ তার পূর্ব রাজাবাজারের বাসা থেকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। গতকাল রাত ৯টার দিকে ওই বাসা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে তাৎক্ষণিক তা জানাতে পারেনি পুলিশ। শেরেবাংলানগর থানার এসআই আবু জাফর জানান, লাশ উদ্ধার করা হয়েছে। খুনিদের সনাক্তের চেষ্টা চলছে।...
বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া জড়িত : প্রধানমন্ত্রী

বিডিআর বিদ্রোহে খালেদা জিয়া জড়িত : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জড়িত ছিলেন ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ কারণেই তিনি ঘটনা শুরুর আগে সেনানিবাসের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। বিদ্রোহের দিন লন্ডন থেকে তারেক রহমানের প্রায় অর্ধশতাধিক টেলিফোন করার কথা উল্লেখ করে তার ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ২০০৯ সালের ২৫ ফেব্র“য়ারি পিলখানায় সেই রক্তাক্ত বিদ্রোহ শুরুর কিছু সময় আগে খালেদা জিয়া তার সেনানিবাসের বাড়ি ছেড়ে ‘আন্ডারগ্রাউন্ডে’ চলে যান মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনও এটা নিয়ে নানা কথা বিএনপি বলছে। তাদের কাছে আমার প্রশ্ন, এ ঘটনার সঙ্গে জড়িত কে থাকতে পারে? যে বাড়ি ছেড়ে পালায়, সেই থাকতে পারে। নইলে বাড়ি ছেড়ে পালাবে কেন?’ বুধবার তার তেজগাঁও কার্যালয়ে ‘সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে’ এ বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারেকের ফোনের বিষয়ে অনুসন্ধান করলে ‘অনেক তথ...
আ.লীগ সর্বদা ইসলাম প্রচারে সচেষ্

আ.লীগ সর্বদা ইসলাম প্রচারে সচেষ্

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগ সব সময় ইসলামের প্রচার ও প্রসারে সচেষ্ট বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। জীবনকে উন্নত করার ধর্ম এটি। এটি বিশ্বে শান্তির ধর্ম হিসেবেই পরিচিত পাক আমরা সেটাই চাই। তাই আওয়ামী লীগ সব সময় ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে সচেষ্ট। প্রধানমন্ত্রী আজ হজ কার্যক্রম-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ইসলাম বুঝতে পারে সেজন্য আওয়ামী লীগ সব সময় চেষ্টা করে যাচ্ছে। প্রতিটি মসজিদে মক্তব চালু করা হয়েছে। যাতে করে মানুষ শুদ্ধ করে কোরআন শিখতে পারে। তাছাড়া ঘোষিত শিক্ষা নীতিমালায় নামাজ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।...