Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেপালের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিকরা।শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অতিথিদের পক্ষে জয়সূচক একমাত্র গোল করেন সুশীল। ৭৮ মিনিটে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এ ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হল সিলেট জেলা স্টেডিয়ামটির। আর্মি স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন সোহেল রানা। এশিয়ান গেমস ২০১৪-র প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলল বাংলাদেশ দল। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। তবে প্রতিযোগিতার ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।...
বগুড়ায় বাঁধ ভেঙে তলিয়ে গেল শতাধিক গ্রাম

বগুড়ায় বাঁধ ভেঙে তলিয়ে গেল শতাধিক গ্রাম

জাতীয়, স্লাইড
‘গভীর রাতে হইচই ও চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। জেগে দেখি প্রবল বেগে ঘরে পানি ঢুকছে। দ্রুত ঘরের দরজা খুলে স্ত্রী ও সন্তানদের নিয়ে পাকা রাস্তায় চলে আসি। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র, ধান-চাল, ডাল, সন্তানদের বইপত্রসহ সবকিছু ভেসে গেছে। একবেলা খাওয়ার জন্য কিছুই নেই। খোলা আকাশের নিচে ত্রাণের অপেক্ষায় আছি। সরকারিভাবে যে শুকনা খাবার দেয়া হয়েছে তা পাইনি। এখন কিভাবে দিন কাটবে বুঝতে পারছি না’- শুক্রবার দুপুরে সারিয়াকান্দির রৌহাদহ এলাকায় বগুড়া-চন্দনবাইশা সড়কে আশ্রয় নেয়া ৭০ বছরের বৃদ্ধ নবাব মিয়া সাংবাদিকদের এসব কথা বলেন। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে যমুনা নদীতে প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তে সারিয়াকান্দির চন্দনবাইশা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩০০ মিটার অংশ ভেঙে যায়। এতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের হাজারও মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। সবার কণ্ঠেই নবাব মিয়ার মতো হাহাকার। বাঁধের ভেঙে যাওয়া অংশ দিয়ে নদীর পা...
সাকার স্ত্রী, ছেলে ও উকিলসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট

সাকার স্ত্রী, ছেলে ও উকিলসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট

বিশেষখবর
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর ব্যাপারে রায়ের খসড়া ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় তাঁর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম, স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শাহজাহান আসামিদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী ২০১৩) অনুযায়ী অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ২৫ জনকে সাক্ষী করা হয়েছে। ২১ ধরনের আলামত জব্দ করা হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে ব্যারিস্টার ফখরুল ইসলামের দুই সহকারী আইনজীবী এ কে এম মাহবুবুল হাসান ও মেহেদী হাসান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলীকেও অভিযুক্ত করা হয়েছে। অভি...
নওয়াজের বিরুদ্ধে মামলা

নওয়াজের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ সহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৭ই জুন লাহোরে পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)’র বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত হন কমপক্ষে ১১ নেতাকর্মী। এ ঘটনায় গতকাল ওই মামলা করা হয়েছে। ওদিকে তিন দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এ সময় সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ও তাহিরুল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)’র সঙ্গে কয়েক দফা আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় দেশের রাজনীতিতে অচলাবস্থা কাটাতে সঙ্কটের সমাধানের জন্য সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী সংলাপের বিষয়ে একমত প্রকাশ করেন। সেনাপ্রধানের কাছে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন যে, পিটিআই ও পিএটির নেতাদের সঙ্গে সংলাপে বেশ ক...
ফের বেড়েছে নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

ফের বেড়েছে নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

জাতীয়, স্লাইড
দেশের প্রধান নদনদীগুলোর পানি গতকালও বেড়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি গতকাল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আজ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এদিকে পদ্মায় ভয়াবহ ভাঙন এবং অব্যাহত পানি বৃদ্ধিতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী, লৌহজং ও শ্রীনগর উপজেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী এলাকায় শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তীররক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। প্রায় ১০ দিন ধরে পদ্মার অব্যাহত ভাঙনে লৌহজংয়ের মাওয়া ঘাট এলাকা, কুমারভোগ, খরিয়া, শ্রীনগরের ভাগ্যকুল বাজারসহ নদীতীরবর্তী ব্যাপক এলাকা পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া হুমকির মুখে পড়েছে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়ন পরিষদ ভবনসহ প্রায় দুই শতাধিক বাড়িঘর। সিরাজগঞ্জে বন্...
দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে

দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে

জাতীয়, স্লাইড
দুষ্কৃতকারীদের হাতে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজ বেসরকারী টেলিভিশনে ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক ও ইসলামিক ফ্রন্টের নেতা মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন। খালেদা জিয়া দাবি করেছেন, সরকারের করাল গ্রাস থেকে শুধু রাজনৈতিক নেতা-কর্মীই নয় দেশের সম্মানিত বিশিষ্টজনরা রেহাই পাচ্ছেন না। বুধবার রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারে বাসায় দুষ্কৃতিকারীরা গলাকেটে ফারুকীকে হত্যা করে। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলেই গুম, খুন ও অপহরণকারীরা ঘটনা ঘটিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। মাওলানা শাইখ কাজী নুরুল ইসলাম ফারুকীকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে দেশের বিরাজমান খুনোখুনী ও রক্তারক্তির বিভৎস চিত্রটিই ফুটে উঠেছে। ‘বর্তমান ...
মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

মগবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে সন্ত্রাসীদের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আজ রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী কালাবাবু বাহিনীর সন্ত্রাসীরা ৭৮ নং বাড়িতে ঢুকে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টিকে (৩২) গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃষ্টির ছোট ভাই হৃদয় আহত হন। তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। -...
হারানো সন্তানকে বুকে জড়িয়ে হাসলেন মা

হারানো সন্তানকে বুকে জড়িয়ে হাসলেন মা

বিশেষখবর, স্লাইড
‘যমজ সন্তান জন্ম দিয়ে যে খুশি হয়েছিলাম, হারানো সন্তানকে ফিরে পেয়ে তার চেয়ে বেশি খুশি হয়েছি। পুরো পৃথিবী যেন হাতের মুঠোয় পেয়েছি। আনন্দে বুক ভরে যাচ্ছে। চোখ ভেসে যাচ্ছে। কি যে আনন্দ লাগছে, তা বলে বোঝাতে পারব না।’ কথাগুলো বলেই সন্তানকে বুকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিলেন মা রুনা আক্তার। তার বাঁধনহারা আনন্দই বলে দিচ্ছিল হারিয়ে যাওয়া সন্তান বুকে নিয়ে যেন মাতৃত্বের পরিপূর্ণতা পেলেন তিনি। যমজ সন্তানের মা হয়েও শুধু একটি সন্তান নিয়ে গভীর বিষাদে মুষড়ে পড়া যে মা হাসপাতাল ছেড়ে গিয়েছিলেন তাকেই এবার দেখা গেল একেবারে ভিন্নœ চেহারায়। সব কষ্টের শেষে এখন তার মুখ ভরা হাসি। তার হাসি ছুঁয়ে গেল সবাইকে। এমনই এক প্রাণবন্ত, আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছিল বৃহস্পতিবার র‌্যাব সদর দফতরের কনফারেন্স রুমে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক সপ্তাহ আগে চুরি হয়ে যায় রুনা আক্তার ও কাওসার হোসেন বাবু দম্পতির যমজ পুত্র সন্তানের ম...