প্রিজন সেলে আবদুল আলীমের মৃত্যু
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক মন্ত্রী আবদুল আলীম ইন্তিকাল করেছেন
(ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। গতকাল দুপুর সোয়া একটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল বিকালে তার লাশ ময়নাতদন্ত শেষে বিএসএমএমইউ’র হিমাগারে রাখা হয়েছে। আজ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শাহবাগ থানার এসআই ফেরদৌস আলম। আলীমের পরিবারের পক্ষে তার ছেলে ফয়সাল জানান, গতকাল বিকালে আমাদের কাছে লাশ হস্তান্তরের কথা ছিল। সে অনুযায়ী সন্ধ্যায় বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার মসজিদে প্রথম জানাজার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আইনি জটিলতা ও সময় স্বল্পতার কারণে সেটি সম্ভব হয়নি। এসআই ফেরদৌস জানান, আমরা কাল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আলীমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছ...







