Thursday, November 5Welcome khabarica24 Online

Author: taslim

গুম-খুনের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে

গুম-খুনের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে

জাতীয়, বিশেষখবর
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই গুম-খুনের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ও সাবেক প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বলেছেন, পুলিশ-র‌্যাব সরকারের অংশ। গুম-খুনের জন্য সরকারই দায়ী। যারা মন্ত্রী-প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তাদেরকেই এর জবাব দিতে হবে। র‌্যাব-পুলিশের কাছে বিচার দিয়ে লাভ নেই। কারণ তারা সরকারের হুকুম পালন করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘গুম ও বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। স্বজনহারাদের উদ্দেশে বি. চৌধুরী বলেন, আজকে আপনাদের সঙ্গে আমিও মর্মাহত। এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। যাতে ন্যূনতম সময়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যায়। সেই সরকার দ্রুততম সময়ের মধ্যে গুম, খুনের বিচার করবে। তিনি বলেন, ইলিয়াস আলীর সন্ধানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী দেখা করেছিলেন। প্রধানমন্ত্রী আশ্ব...
রহস্যময়ী সেই নারী রিমান্ডে

রহস্যময়ী সেই নারী রিমান্ডে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চ্যানেল আই-এর ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত রহস্যময়ী সেই নারী মাহমুদা ওরফে আসমা ওরফে আমেনাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগী শরীফুল ইসলামকেও রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় এই মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম ওয়ায়েস কুরুনী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, কুমিল্লা থেকে ফারুকী হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হিসেবে আটককৃত ইউসুফ (২৫)-কে গতকাল গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে এই হত্যা মামলাটি শেরেবাংলা নগর থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়, ঘটনার দিন ফারুকীর বাসায় যান মাহমুদা। এরই পরিপ্রেক্ষিতে ম...
বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান

বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান

আন্তর্জাতিক, স্লাইড
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন নিহত ও চার শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছে। প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নওয়াজের বাসভবন অভিমুখে শুরু হওয়া বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইসলামাবাদের সরকারি বাসভবন ছেড়ে লাহোরে পারিবারিক বাসভবনে গেছেন। এ দিন বিরোধী দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকার বিরোধী দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে চায়। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান। এ দিকে দেশের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আজ কমান্ডারদের নিয়ে বৈঠকে বসছেন সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ। ডন, এএফপি, আল জাজিরা ও জিও টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম এসব ত...
ইয়াহিয়ার পা চাটা কুকুরদের বিরুদ্ধে সতর্ক থাকুন

ইয়াহিয়ার পা চাটা কুকুরদের বিরুদ্ধে সতর্ক থাকুন

জাতীয়, বিশেষখবর
যারা আবারও ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো ঘটনা ঘটিয়ে দেশের স্বাধীনতা নষ্ট করতে চায় তাদের সম্পর্কে ছাত্র সমাজসহ দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ইয়হিয়ার পা চাটা কুকুর এখনও বাংলাদেশে আছে। তাদের দোসররা এখনও সক্রিয়। তাদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। তারা যেন দেশকে পেছনের দিকে নিয়ে যেতে না পারে সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ধারাবাহিক আলোচনা সভার শেষ দিনে রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে ছাত্রলীগের বিশাল ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, জিয়া খুনিদের রাজত্ব কায়েম করে। যারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল তাদের ফিরিয়ে আনে। মার্শাল ল’ আইনে আল-শামস-আলবদরদের ভোটাধ...
দশম সংসদের তৃতীয় অধিবেশন সোমবার

দশম সংসদের তৃতীয় অধিবেশন সোমবার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় শুরু হচ্ছে।গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন।সংসদ সচিবালয় অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে সোমবার বিকেলে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।আসন্ন অধিবেশনে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিধান সংবলিত সংবিধানের ১৬তম সংশোধনী বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভায় এ বিলটির খসড়া অনুমোদন করা হয়েছে। এ ছাড়া সংসদের আসন্ন অধিবেশনে আরো বেশ ক’টি বিল পাস ও উত্থাপনের কথা রয়েছে।এর আগে গত ৩ জুন শুরু হয়ে ৩ আগস্ট দশম জাতীয় সংসদের বাজেট তথা দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের তৃতীয় কার্যদিবসে অর্থাৎ গত ৫ জুন অর্থমন্ত্র...
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় রাষ্ট্রপতি বলেন, ‘স্বপ্নের সোনার বাংলা গড়া ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন এবং তিনি দৃঢ়ভাবে অসাম্প্রদায়িত্ব চেতনা ও গণতন্ত্রের বিকাশে বিশ্বাস করতেন। আমরা তখনই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করতে পারব, যখনই আমরা সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করতে পারব।’ ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি জাতির জনক বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে। বক্তব্যের শুরুতে রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আবদুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবা বঙ্গবন্ধুর মতোই দুঃস্থ ও গরিব মান...
সম্প্রচার নীতিমালা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধ করবে

সম্প্রচার নীতিমালা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠ রোধ করবে

স্লাইড
সদ্য অনুমোদন পাওয়া সম্প্রচার নীতিমালাকে স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন গণমাধ্যমের সম্পাদক ও বিশিষ্ট নাগরিকরা। সরকারের এই নীতিমালাকে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করে তাঁরা বলেছেন, এই নীতিমালা স্বাধীন গণমাধ্যমের বিকাশকে রুদ্ধ করবে। রুদ্ধ করবে গণতান্ত্রিক অভিযাত্রা। গণমাধ্যমের সামগ্রিক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সবার আগে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের দাবি জানিয়েছেন তাঁরা। সম্পাদক পরিষদ আয়োজিত ‘গণমাধ্যমের সামনে চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়েছে। সম্প্রচার নীতিমালা প্রত্যাখ্যান করে সব অংশীজনের মতামত নিয়ে সম্পাদক পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমের জন্য একটি আচরণবিধি তৈরি করারও ঘোষণা দেওয়া হয়েছে সভায়। গতকাল শনিবার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। গোলাম সারওয়...
পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িও না: পুতিন

পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িও না: পুতিন

আন্তর্জাতিক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পরমাণু অস্ত্রে সমৃদ্ধ রাশিয়ার সশস্ত্র বাহিনী যে কোন ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। রাশিয়ার সঙ্গে মতবিরোধে জড়ানো বিদেশী রাষ্ট্রসমূহের উদ্দেশে তিনি বলেন, রাশিয়ার সহযোগীদের এটা বোঝা উচিত যে আমাদের সঙ্গে বিবাদে না জড়ানোটাই সর্বোত্তম। তবে কোন সুনির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ করেননি রাশিয়ার প্রেসিডেন্ট। ক্রেমলিন-সমর্থক যুব ক্যাম্পের সদস্যদের এক সমাবেশে রাজধানী মস্কোয় এক ভাষণে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই বিবৃতির এক পর্যায়ে পুতিন বলেন, ধন্যবাদ ঈশ্বরকে। রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়ানোর কথা কেউ ভাবছে বলে মনে হয় না আমার। তিনি আরও বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ দেশগুলোর একটি রাশিয়া। গত মার্চে ইউক্রেনের শাসনাধীন গুরুত্বপূর...