Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

শেষ ধাপের ভোটার তালিকা হালনাগাদ শুরু

শেষ ধাপের ভোটার তালিকা হালনাগাদ শুরু

জাতীয়, সংবাদ শিরোনাম
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ ১২০ উপজেলায় আজ সোমবার শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ। নতুন ভোটার হওয়ার পাশাপাশি ভোটার স্থানান্তর, মৃতদের নাম কর্তন ও সংশোধন করা যাবে এ সময়। মূলত এর মধ্য দিয়েই শেষ হবে হালনাগাদ কার্যক্রম। ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে তারা ভোটার হতে পারবেন। এছাড়া যারা পূর্বে ভোটার হতে পারেনি তারা তথ্য দিয়ে ভোটার হবেন। গতকাল রবিবার নির্বাচন কমিশনে তৃতীয় ও শেষ পর্বের হালনাগাদ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান, তথ্য সংগ্রকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। ভোটারদের কাছে অনুরোধ থাকবে তাদের সহযোগিতা করার। কেউ তথ্য দিতে ব্যর্থ হলে পরবর্তীতে নির্দিষ্ট নিবন্ধন কেন্দ্রে গিয়ে তথ্য দিয়ে নিবন্ধিত হওয়ার সুযোগ রয়েছে। এ পর্যন্ত সারাদেশে দুই ধাপে চার শতাধিক উপজেলায় হালনাগাদের কাজ শেষ হয়েছে। গত ১৫ মে থেকে হালনাগা...
সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল

সংবিধান সংশোধনে জাতীয় সংলাপ দরকার : ড. কামাল

জাতীয়, স্লাইড
সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান সংশোধনের জন্য ১৬ কোটি মানুষের মতামত নেয়া দরকার। এজন্য জাতীয় সংলাপ দরকার। সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবিধান সংশোধন, বিচারপতিদের অভিশংসন এবং এর সম্ভাব্য তাৎপর্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।তিনি বলেন, সংবিধানের পাঁচটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অন্যতম। এই বিচার বিভাগের উপর আঘাত করা মানে সংবিধানেরই উপর আঘাত হানা। গত জুলাই মাসে হঠাৎ সংবিধান সংশোধনের ওহি আসলো। ড: কামাল বলেন, গণতন্ত্র শুধু সংখ্যাগরিষ্ঠের শাসন নয়। চার মিনিটে যেভাবে ঢাকা সিটি কর্পোরেশনকে দু ভাগে ভাগ করা হয়েছে আমরা সেই গণতন্ত্রের হাতে সংবিধান সংশোধন করতে দিতে পারি না। সংবিধান সংশোধন করতে গেলে এর কারণ জনগণকে জানাতে হবে।সুজন সভাপতি এম হাফিজের সভাপতিত্বে বিচারপতি আমিরুল কবির চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান, সৈয়দ আবুল মকসুক, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আসিফ নজরুল, ...
বিএনপি নয়, সংকটে দেশ : ফখরুল

বিএনপি নয়, সংকটে দেশ : ফখরুল

বিশেষখবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বড় কঠিন সময় পার করছে। বাংলাদেশ গণতন্ত্র ও অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে চলছে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়েই এই সংকট থেকে দেশকে মুক্ত করা হবে। সোমবার সকালে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরাবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় বিএনপি জনগণকে সম্পৃক্ত করে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। জনগণের আন্দোলনের মধ্যে দিয়েই গণতন্ত্রের সংকট থেকে দেশকে মুক্ত করা হবে। বেগম খালেদা জিয়ার মস্তিকের বিকৃতি ঘটেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, অত্যন্ত দুর্ভাগ্য, জোর করে ক্ষমতায় বসে থাকা শেখ হাসিনা যে ধরনের কথা বল...
দুর্যোগময় পরিস্থিতিতে সরকার উদাসীন: খালেদা জিয়া

দুর্যোগময় পরিস্থিতিতে সরকার উদাসীন: খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যাজনিত প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনহানী ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতিতে অসহায় মানুষের দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বন্যাকবলিত এলাকায় অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। নদী ভাঙ্গনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, হাটবাজার নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বেঁচে থাকার জন্য খাদ্য, সুপেয় পানি ও ওষুধের তীব্র সংকটে বন্যাকবলিত মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। এই রকম দুর্যোগময় পরিস্থিতিতে সরকার নির্লিপ্ত ও উদাসীন। বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যার্থে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।বিবৃতিতে খালেদা জিয়া বলেন, ভয়াবহ বন্যার ন্যায় প্রাকৃতিক দুর্যোগে মানুষের প্রাণহানি, হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত...
ওমরাহ ভিসার মেয়াদ কমছে

ওমরাহ ভিসার মেয়াদ কমছে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
এক মাস থেকে কমিয়ে ওমরাহ ভিসার মেয়াদ ১৫ দিন করার চিন্তা-ভাবনা করছে সৌদি সরকার। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি কোম্পানির মতামত চাওয়া হয়েছে। ডিসেম্বর থেকে নতুন এ আইনে কার্যকরের কথা রয়েছে। সম্প্রতি মদিনায় সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সভা শেষে সৌদি সরকারের হজমন্ত্রী বাদর হাজর একথা বলেন। তিনি বলেন, নতুন আইন কার্যকর কোনও কোম্পানি একসঙ্গে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি আরবে আনতে পারবে না। এ আইনের সংশোধনের জন্য একটি প্রস্তাব সংশ্লিষ্ট বেসরকারি কোম্পানিগুলোর কাছে তাদের মতামতের জন্য পাঠিয়েছে। এতে কোম্পানিগুলোকে ওমরাহ পালনকারীদের আবাসনে কোনও পরিবর্তন আনার দরকার পড়বে কি-না সে বিষয়ে মতামত চেয়েছে। তাদের কাছ থেকে মতামত ও সুপারিশ পাওয়ার পরে হজ মন্ত্রণালয় নতুন ওমরাহ বিধি তৈরি করবে।একটি সূত্র জানিয়েছে, অধিক সংখ্যক মুসলমান যাতে ওমরাহ পালন করতে পারে এজন্য সেৌদি সরকার ওমরাহ ভিসার মেয়াদ কমাত...
বন্যার্তদের সাহায্যে সেনাবাহিনী নিয়োগ করুন-রওশন এরশাদ

বন্যার্তদের সাহায্যে সেনাবাহিনী নিয়োগ করুন-রওশন এরশাদ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের বন্যার্ত মানুষের সাহায্যে দুর্গত এলাকায় জরুরী ভিত্তিতে সেনাবাহিনী নিয়োগের পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি সরকারের প্রতি এ আহবান জানান।রওশন এরশাদ সংসদে বলেন, সবার সাথে আলোচনা করে সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিসংশন আইন পরিবর্তন করা হলে তা গ্রহণযোগ্য হবে। বিরোধীদলীয় নেতা বলেন, বন্যা দুর্গত হাজার হাজার মানুষ ত্রান না পেয়ে কষ্টে আছে। সরকারিভাবে যে ত্রাণ দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। রওশন এরশাদ বলেন, দেশের আইনশুংখলা পরিস্থিতির অবনতি হচ্ছে।ঘরে মানুষ খুন হচ্ছে। ডোবায় লাশ পাওয়া যাচ্ছে। এ অবস্থা হলে মানুষ কোথায় যাবে? ফারুকী বাসায় খুন হলেন। পরদিন আরো তিনজন খুন হয়েছে। আমরা ঘরকে নিরাপদ আশ্রয় মনে করি। কিন্তু এখন ঘরও নিরাপদ না। তিনি বলেন, দেশের এখন খুন, গুম হত্যা হলেও কারো শাস্তি হয় বলে হয় না। সুশাসন প্রতিষ্ঠিত না হলে এগুলো ঘটতেই থাকবে। রওশন এরশাদ ময়ম...
আড়াই হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

আড়াই হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

জাতীয়
আগামী দুই মাসের মধ্যে প্রাথমিক অবস্থায় দুই হাজার ৪১৫ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। পাশাপাশি আগামীতে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমারের সচিব পর্যায়ের অষ্টম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং মিয়ানমারের পক্ষে দেশটির উপ-পররাষ্টমন্ত্রী থানচি নেতৃত্ব দেন। পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যাচাই বাছাই কাজে একটি কমিটি কাজ করবে। তাবে তারা প্রাথমিকভাবে প্রায় আড়াই হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, ২০০৫ সালে বাংলাদেশে যেসব রোহিঙ্গা এসেছিল তাদের মধ্যে ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছিল মিয়ানমার। তারপর থেকে এ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। আবার ওই প্রক্রিয়া আবার শুরু করলাম। শহিদুল হক বলেন, বাংলাদেশের প্রায় ২...
মুশফিক-নাসিরে মুখরক্ষা

মুশফিক-নাসিরে মুখরক্ষা

খেলাধুলা, খেলার মাঠ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে মিশ্র নৈপুণ্য দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শনিবার সেন্ট কিটস এন্ড নেভিস দলের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৩০/৬। তিনদিনের এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে গিয়ে সেন্ট কিটস পেসারদের তোপের মুখে খেই হারাতে দেখা যায় বাংলাদেশের শীর্ষ ব্যাটিং তারকাদের। এতে দলীয় ৯২ রানে চার উইকেট হারিয়ে দিশাহারা দেখাচ্ছিল বাংলাদেশের ইনিংস। তবে এরপর ব্যাটে দৃঢ়তা দেখান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। সপ্তম উইকেটে এ দুই ব্যাটিং তারকা গড়েন অপরাজিত ১৪৪ রানের দারুণ জুটি। শনিবার দিন শেষে মুশফিক ৮২ ও নাসির হোসেন ৭৮ রানে অপরাজিত থাকেন। ১২৬ বলে মুশফিক হাঁকান ৫ বাউন্ডারি ও তিনটি ছক্কা। আর ১২২ বলের ইনিংসে ৬ বাউন্ডারির সঙ্গে দুইবার ছক্কা হাঁকান নাসির হোসেন। সদ্য বাংলাদেশ দলে যোগ দেয়া শুভাগত হোম চৌধুরীর ব্যক্তিগত ইন...