Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

ব্যাংক গুলোকে বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংকের আহ্বান

ব্যাংক গুলোকে বন্যার্তদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ব্যাংকের আহ্বান

জাতীয়, সংবাদ শিরোনাম
বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৩৯ ব্যাংককের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব এলাকায় সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগ থেকে এসব ব্যাংকের প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে এই আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সমাজের অবহেলিত অথচ সম্ভাবনাময় খাতগুলোকে উজ্জ্বীবিত করতে এবং অস্বচ্ছল মানুষের জন্য উৎপাদনমুখী ও সৃজনশীল কর্মসূচি পরিচালনার মাধ্যমে একটি মানবিক ব্যাংক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংকের মূল কার্যক্রমের সঙ্গে সিএসআরকে সম্পৃক্ত করা হয়েছে।সেই পরিপ্রেক্ষিতে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, অবহেলিত ও অনগ্রসর এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়ন, নারী উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা ইত্যাদি খাতে সিএসআর কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণের ফলে ব...
৬৭-তে বিয়ের সানাই রেলমন্ত্রীর

৬৭-তে বিয়ের সানাই রেলমন্ত্রীর

স্লাইড
সাতষট্টি বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে। পাত্রী তিন বছরের পরিচিত। বিয়ে ফিরে যায়- এমন আশঙ্কায় মন্ত্রী নিজেও পাত্রীর নাম, বয়স ও পরিচয় এখনই বলতে নারাজ। তবে ঢাকা ও কুমিল্লার চৌদ্দগ্রামে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান পালনের প্রস্তুতি চলছে। গতকাল রেল মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বিয়ের বিষয়ে সহাস্যে অনেকটা লাজুক ভঙ্গিতে মন্ত্রী বললেন, ইনশাআল্লাহ, বিয়ে করতে যাচ্ছি। আমার নতুন জীবনের জন্য দোয়া করবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা ও কুমিল্লায় হবে বিয়ের অনুষ্ঠান। কোন ঘটক বা কারও সহযোগিতায় বিয়ে হচ্ছে কি? রেলমন্ত্রী বলেন, কোন ঘটক না। পাত্রীর সঙ্গে আমার তিন বছর ধরে পরিচয়। পরিচয়ের সূত্র ধরেই বিয়ে করতে যাচ্ছি। তিন বছরের পরিচয়কে প্রেম বলা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, তিন বছর থেকে শুধু পরিচয়। এই পরিচয় থেকেই বিয়ের সিদ্ধান্ত। এর বেশি কিছু নয়। কোন প্রেম-ট্রেম নয়। রাষ্ট্রীয় ...
বিশ্বের প্রথম 8 TB হার্ডডিস্ক

বিশ্বের প্রথম 8 TB হার্ডডিস্ক

বিজ্ঞান-প্রযুক্তি
বিশ্বের বাজারে প্রথমবার আসতে চলেছে আট টিবি-র হার্ডডিস্ক। সিগেট সংস্থা এই নতুন হার্ড ডিস্কটি বাজারে আনছে। সময়ের সঙ্গে ডেটা জমিয়ে রাখার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। আর সেই কথা মাথায় রেখেই সিগেটের এই পদক্ষেপ বলে জানান হয়েছে সংস্থার পক্ষ থেকে। সংস্থার তরফে এক সাংবাদিক বৈঠক করে এই আট টিবির হার্ডডিস্ক বাজারে আনার কথা জানান হয়েছে। এর ফলে নিজেদের ব্যক্তিগত ও যে কোন সংস্থার বিপুল তথ্য জমিয়ে রাখার সুবিধা মিলবে বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। তবে ক্লাউড স্টোরেজ সংরক্ষনের কিছু অসুবিধা থাকায় এই হার্ডডিস্ক ঠিক কবে বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি সংস্থার পক্ষ থেকে। তবে এই নতুন হার্ড ডিস্ক ডেটা স্টোরেজের ক্ষেত্রে এক যুগান্তকারী ঘটনা ঘটে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।...
তেলবাজরা তৈলাক্ত ইতিহাস রচনা করছে: তারেক

তেলবাজরা তৈলাক্ত ইতিহাস রচনা করছে: তারেক

বিশেষখবর
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণের কাছে জিয়াউর রহমানের গ্রহণযোগ্যতা ও বিপুল জনপ্রিয়তার কারণেই শেখ মুজিব হত্যার সঙ্গে যারা জড়িত কিংবা তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, তারা জিয়াউর রহমানকে অপপ্রচারের টার্গেট করেছেন। ইতিহাস বিকৃতি করছেন। তারেক রহমান বলেন, শেখ মুজিব হত্যাকান্ড সংঘটিত হয়েছে ১৯৭৫ সালের আগস্টে। আর জিয়াউর রহমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল। এই সময়ের মধ্যে দুজন ব্যক্তি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। একজন হলেন মুশতাক । অপরজন বিচারপতি সায়েম। জিয়াউর রহমান রাষ্ট্রের ক্ষমতা নিতে চাইলে এতদিন অপেক্ষা করার দরকার ছিল না। কারণ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবজনক ও সাহসী ভুমিকার কারণে জিয়াউর রহমান সবসময় দেশের জনগণের কাছে ছিলেন জনপ্রিয়। গতকাল বিএনপি ৩৬তম প্রতিষ্ঠাবার্ষীকির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পূর্ব লন্ড...
ছাড় দিতে নারাজ ইমরান দিশা খুঁজছেন নওয়াজ

ছাড় দিতে নারাজ ইমরান দিশা খুঁজছেন নওয়াজ

আন্তর্জাতিক, স্লাইড
পাকিস্তানে রাজনীতিতে যে টানাপড়েনের সৃষ্টি হয়েছে তার আপাতত কোনো সমাধান দেখা যাচ্ছে না। ইমরান খান এবং তাহিরুল কাদরির সমর্থকেরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অন্যদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করবেন না ঘোষণা দিয়েছেন। এর মধ্যে গতকাল দেশটির পার্লামেন্টে জরুরি অধিবেশন শুরু হয়েছে। সংসদে বিরোধী দলের সমর্থন চেয়ে টালমাটাল রাজনৈতিক অবস্থার দিশা খুঁজছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান বলেছেন, আন্দোলনের নামে ইমরান খান ও তাহিরুল কাদরি যা করছেন তা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, কয়েক হাজার মানুষের কাছে দেশ জিম্মি হয়ে থাকতে পারে না। এর মধ্যে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা। সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনোভাবে সেনাবাহিনী ইমরান খানের আন্দোলনে সমর্থন দিচ্ছে। এ দৃষ্টিভঙ্গির কার...
গোলাম আযমের অবস্থা সংকটাপন্ন

গোলাম আযমের অবস্থা সংকটাপন্ন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের অবস্থা সংকটাপন্ন। তাকে আজ রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। দেশের শীর্ষ এই যুদ্ধাপরাধী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বিএসএমএমইউ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় সাজা ভোগ করছিলেন। আজ সকাল সাড়ে আটটায় হঠাৎ করে তার শ্বাসকষ্ট ও ব্লাড প্রেসার বেড়ে গেলে সিসিইউতে নেওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে গোলাম আযমের ব্লাড প্রেসার বেড়ে গেলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানান তিনি। গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী জানান, তাদেরকে সকাল দশটার দিকে হাসপা...
গ্রামীণ ব্যাংকের নির্বাচন পরিচালনা বিধিমালা পরিবর্তন করা হবে

গ্রামীণ ব্যাংকের নির্বাচন পরিচালনা বিধিমালা পরিবর্তন করা হবে

বিশেষখবর, স্লাইড
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, 'গ্রামীণ ব্যাংকের নির্বাচন পরিচালনা বিধিমালা পরিবর্তন করা হবে। বিধিমালায় বর্তমানে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়া হবে।' আজ মঙ্গলবার সচিবালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, 'বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংকের নির্বাচন করতে চায় না, এটা ঠিকই আছে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা এটা করতে পারে না।' গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ নির্বাচন করতে পারবে না বলে বাংলাদেশ ব্যাংক আগেই সরকারকে জানিয়ে দিয়েছে। বিধিমালা করে এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংককে। এর ফলে গ্রামীণ ব্যাংক নিয়ে নতুন করে বিপাকে পড়েছে সরকার। গত ৬ এপ্রিল গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচনের বিধ...
টেস্টে গাজীর পরিবর্তে সানি

টেস্টে গাজীর পরিবর্তে সানি

খেলাধুলা, খেলার মাঠ
সোহাগ গাজীর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাহাঁতি স্পিনার ইলিয়াস সানি। আগামীকাল দলের সঙ্গে যোগ দিতে ক্যারিবীয়ানের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবেন এই স্পিনার। আগামী ৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টে দু’দলের মধ্যে প্রথম টেষ্ট অনুষ্ঠিত হবে। এর আগে গাজী সেন্ট কিটস থেকে মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন-মোর্তজা ও তাসকিন আহমেদের সঙ্গে দেশে ফেরত আসেন। দুই দলের ‍দ্বিতীয় ওয়ানডেতে গাজীর বোলিং এ্যাকশন আম্পায়ারদের সন্দেহে পড়ে। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কার্ডিফ মেট্রপলিটন ইউনির্ভাসিটিতে বোলিং এ্যাকশন পরীক্ষা করাতে যাবেন তিনি। তাই সেখানকার ভিসা পেতে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে ঢাকায় ফেরত আসেন গাজী।গাজীর বদলি হিসেবে টেষ্ট দলে সুযোগ পাওয়া সানি এর আগে জাতীয় দলের হয়ে চারটি টেষ্ট খেলেছেন। ৪৩.১৬ গড়ে ওভার প্রতি ৩.৬০ ইকোনমিতে ১২ টি উইকেট পেয়েছেন এই বাহাঁতি।...