Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

নূর হোসেনকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস ভারতের

নূর হোসেনকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস ভারতের

বিশেষখবর
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ভারতে পালিয়ে থাকা খুনিদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত। এদিকে, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফিরিয়ে দিতে তৈরি আছে বাংলাদেশ। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্র সচিব মোজ্জামেল হক খান সাংবাদিকদের এ তথ্য জানান। ভারতের স্বরাষ্ট্র সচিব অনীল গোস্বামীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। দুই দেশের স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে অনুপ চেটিয়া সম্পর্কে আলোচনার ব্যাপারে মোজ্জামেল হক খান সাংবাদিকদের জানান, অনুপ চেটিয়াকে বাংলাদেশ ফিরিয়ে দিতে তৈরি আছে। ইতিপূর্বে তিনি বাংলাদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। এখন তিনি ভারতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাংলাদেশ তাঁকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সদিচ্ছার কথা ভারতকে জানিয়েছে। স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে ভারতের কলকাতার কারাগারে থা...
বিদেশে বসে ঢিল ছুড়ে আন্দোলনের ঢেউ তোলা যাবে না

বিদেশে বসে ঢিল ছুড়ে আন্দোলনের ঢেউ তোলা যাবে না

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির ভবিষ্যৎ নেতা তারেক রহমানের জেল-জুলুম ও ভয়কে জয় করার মত সাহস নেই। ফলে বিদেশে বসে ঢিল ছুড়ে বিএনপির আন্দোলনে জনসম্প্রীতি বৃদ্ধি ও জনগণের মধ্যে আন্দোলনের ঢেউ সৃষ্টি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বিকেলে ঈদ উপলক্ষে আগাম প্রস্তুতির অংশ হিসেবে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শণকালে একথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, ঈদে যানজট নিরসনে মহাসড়ক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ সড়কে গুরুর হাট বসতে দেওয়া হবে না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, রাস্তার জানজট নিরসনে রাজধানীর প্রবেশদারগুলোতে বিশেষ ব্যবস্থা থাকবে। এ সময় মন্ত্রী যোগাযোগ মন্ত্রনালয়ের নাম পরিবর্তন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হিসেবে অবহিত করার অনুরোধ জানান। পাশাপাশি আজ থেকে যোগাযোগ মন্ত্রাণালয়ের পরিবর্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় হিসেবে সকল...
রাশিয়ার কাছে যুদ্ধ জাহাজ সরবরাহ স্থগিত করেছে ফ্রান্স

রাশিয়ার কাছে যুদ্ধ জাহাজ সরবরাহ স্থগিত করেছে ফ্রান্স

আন্তর্জাতিক
রাশিয়ার কাছে বিক্রি করা যুদ্ধ জাহাজ সরবরাহ স্থগিত করেছে ফ্রান্স। ১৬০ কোটি ডলারের বিনিময়ে ফ্রান্স থেকে হেলিকপ্টার বহনকারী বেশ কটি যুদ্ধজাহাজ ক্রয়ে চুক্তি করেছিল রাশিয়া। এখন প্রথম দফায় দুটি যুদ্ধ জাহাজ পাঠানোর যে পরিকল্পনা ছিল তা স্থগিত করেছে ফ্রান্স। চুক্তি অনুযায়ী অক্টোবরের শেষের দিকে প্রথম দফায় হেলিকপ্টার বহনকারী দুটি যুদ্ধজাহাজ সরবরাহ করার কথা ছিল দেশটির। পূর্ব ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার অবস্থানকে ইওরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী এই সিদ্ধান্তকে অপ্রীতিকর উল্লেখ করে বলেছেন, এতে রাশিয়ার সেনাবাহিনীতে পরিকল্পিত আধুনিকায়ন থেমে থাকবে না। যুদ্ধজাহাজ কেনার ব্যাপারে রাশিয়ার সাথে ফ্রান্সের ১৬০ কোটি ডলারের চুক্তির বিষয়ে ব্যাপক আপত্তি ছিল ইউরোপের দেশগুলোর। সেই আপত্তি এতদিন উপেক্ষা করেছে ফ্রান্স। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের ...
রেটিং বাড়ানোর সুযোগ বাংলাদেশের

রেটিং বাড়ানোর সুযোগ বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম শোভা পাচ্ছে তলানিতে। তবে নিজেদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। আগামীকাল শুরু হচ্ছে চলতি ক্যারিবীয় সফরে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। এখানে কিংসটাউনের মাঠে লড়াইয়ে নামার আগে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৮ নম্বরে। জিম্বাবুয়ের পেছনে ১০ নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২১। তবে নিজেদের রেটিং পয়েন্ট অক্ষত রাখতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বড় সাফল্য চাই স্বাগতিকদের। আর রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ মুশফিক বাহিনীরও। দুই ম্যাচ সিরিজ মুশফিক বাহিনী ১-০তে জিতলে বাংলাদেশের রেটিংয়ে যোগ হবে ১৩ পয়েন্ট। পক্ষান্তরে ৮ পয়েন্ট কাটা যাবে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজে বাংলাদেশ ২-০তে জয় পেলে বাংলাদেশের মোট রেটিং পয়েন্ট যোগ হ...
পদ্মা দুর্নীতির আসামিদের অব্যাহতি

পদ্মা দুর্নীতির আসামিদের অব্যাহতি

জাতীয়
পদ্মা সেতু দুর্নীতির মামলা থেকে সাত আসামিকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন (এফআরটি)দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার যথার্থতা না থাকা, তদন্তে পর্যাপ্ত তথ্য, সাক্ষী না পাওয়ায় এ মামলাটি চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে নথিভুক্ত করেছে কমিশন। তবে কানাডা থেকে লাভালিন কর্মকর্তা রমেশের ডায়েরি অথবা কানাডা থেকে মামলা প্রমাণের মতো প্রয়োজনীয় কাগজপত্র পেলে মামলাটি পুনরুজ্জীবিত কিংবা নতুন করে মামলা দায়ের করা হবে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে। ২০১২ সালের ১৭ই ডিসেম্বর রাজধানীর বনানী থানায় মোট সাতজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। এ মামলায় সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেইন ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ আহমেদ জাবের, ইপিসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, কানাডীয় প্রকৌশলী প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের ভাইস প্রেসিডেন...
হত্যাকাণ্ড পরিকল্পিত দায়ী উগ্রপন্থিরা

হত্যাকাণ্ড পরিকল্পিত দায়ী উগ্রপন্থিরা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
শাইখ নুরুল ইসলাম ফারুকী শরীয়ত ও সুফিবাদে বিশ্বাসী ছিলেন। তাই বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দিতো দুর্বৃত্তরা। এমনকি ফেসবুকেও তাকে হত্যার হুমকি দেয়া হতো। কিন্তু ফারুকী ছিলেন নির্ভীক। সমঝোতা করে চলেননি বলেই ধর্মীয় উগ্রবাদীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। গতকাল দুপুরে ফারুকীর পূর্ব রাজাবাজারের বাসায় এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। উগ্রবাদীরা যে তাকে হত্যা করেছে তা সুষ্ঠুভাবে তদন্ত করলেই বেরিয়ে আসবে মন্তব্য করে আহমদ রেজা ফারুকী জানান, বিভিন্ন ওয়াজ মাহফিলে ওই উগ্রবাদীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তার পিতা। এ সংক্রান্ত ভিডিও তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন জানিয়ে তিনি বলেন, ওই হত্যাকাণ্ডের কিছুদিন আগে ফেসবুকে ফারুকীর ছবিতে ক্রস চিহ্ন এঁকে একটি চক্র প্রচারণা চালিয়েছে। ওই চক্র অনলাইনে এখনও সক্রিয় বলে দাবি করেন তিনি। এটিকে একটি পরিকল্পিত হত্...
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি ফের পেছাল

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি ফের পেছাল

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর হওয়ায় তার বিরুদ্ধে থাকা দুর্নীতির পৃথক দুটি মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়নি। আগামী ১০ সেপ্টেম্বর সাক্ষ্য নেয়ার নতুন দিন ধার্য করা হয়েছে। বুধবার ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক বাসুদেব রায় শুনানির এ দিন ধার্য করেন। রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে চলছে মামলা দুটির বিচার। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ নয়জনের বিরুদ্ধে সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শুনানির সময় খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন। সময় আবেদনে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, মামলা দুটির বিচার প্রক্রিয়া ও বিচারক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট মামলার শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দিন ধার্য রয়েছে। এ ব্যাপারে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে, আপিল বিভাগে মামলার কোনো বিষ...
রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সেনাবাহিনী প্রধানের সাক্ষাৎ

জাতীয়
সেনাবাহিনীপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক ইথিওপিয়া ও দক্ষিণ সুদান সফরের বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান দুই দেশ সফরকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বাংলাদেশি শান্তিরক্ষীদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ে সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।...