Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

৬ টিভি উপস্থাপক আলোচকের বিরুদ্ধে মামলা

৬ টিভি উপস্থাপক আলোচকের বিরুদ্ধে মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
ইসলামী ফ্রন্ট নেতা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় টিভি উপস্থাপক জামায়াতের রুকন তারেক মনোয়ারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নালিশি মামলাটি এজাহার হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর বাদীর জবানবন্দি গ্রহণ শেষে এ আদেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন নরসিংদী জেলা জামায়াতের সাবেক আমির কামাল উদ্দিন জাফরী, কাজী ইব্রাহীম, আরকানুল্লাহ হারুনী, খালেদ সাইফুল্লাহ বখশী ও মুখতার আহমদ। আসামিরা বিভিন্ন টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা ও আলোচনার সঙ্গে যুক্ত। গতকাল বৃহস্পতিবার ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আদালতে হাজির হয়ে দণ্ডবিধির ৩০২/৩৯৬/১০৯/১২০বি/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আলী আহসান মোল্লা। ব...
মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

মুফতি হান্নানসহ ১৩ জনের বিচার শুরু

জাতীয়, স্লাইড
রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মাধ্যমে ঘটনার সাড়ে ১৩ বছর পর মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইমরুল কায়েস এ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ২৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। ২০০১ সালের ২০ জানুয়ারি ওই হামলায় ঘটনাস্থলেই নিহত হয় চারজন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন। হামলায় সিপিবির শতাধিক নেতা-কর্মী আহত হয়। হামলার ঘটনায় করা হত্যা মামলায় একই আসামিদের বিরুদ্ধে গত ২১ আগস্ট অভিযোগ গঠন করা হয়েছে। বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গতকাল অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে করাগারে থাকা আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক আসামিদে...
জয় নয় মুশফিকদের টার্গেট ড্র

জয় নয় মুশফিকদের টার্গেট ড্র

খেলাধুলা, খেলার মাঠ
লর্ডস, ট্রেন্টব্রিজ, ওয়াংখেদ, সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডসগুলোর মতো পরিচিত মুখ নয় কিংসটাউন স্টেডিয়ামটি। তবে উত্তাল আটলান্টিক মহাসাগর এবং শান্ত ক্যারিবীয় উপসাগরের তীরঘেঁষে ও উঁচু-নিচু পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা স্টেডিয়ামটির সৌন্দর্য্য কিন্তু মন জুড়িয়ে দেয়। প্রশান্তি এনে দেয় দেহমনে। প্রকৃতি তার কৃপণতাকে পাশ কাটিয়ে দু’হাত উজার করে দিয়েছে সেন্ট ভিনসেন্ট দ্বীপকে। রুক্ষ পাহাড় আর সবুজের মিশেলের সেন্ট ভিনসেন্ট ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে কোনোটির চেয়ে কয়েক যোজন এগিয়ে সৌন্দর্য্যরে মাপকাঠিতে। সেই সেন্ট ভিনসেন্টে আজ প্রথম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিমরা। কিংসটাউনের সবুজ ঘাসে অবশ্য এই প্রথম খেলছে না টাইগাররা। পাঁচ বছর আগে, ২০০৯ সালে এখানে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। তামিম ইকবালের নান্দনিক সেঞ্চুরিতে ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল হাসিমুখে। সুখস্মৃতির সেই কিংসটাউনে পাঁচ বছর পর ফের নামছেন মুশফিকরা। টানা হারে ...
আল-কায়েদার টার্গেট বাংলাদেশ

আল-কায়েদার টার্গেট বাংলাদেশ

জাতীয়, স্লাইড
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ভারতীয় উপমহাদেশে শাখা স্থাপন করেছে। এই নতুন শাখার মাধ্যমে বাংলাদেশসহ এ অঞ্চলে কার্যক্রম চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। আল-কায়েদার বর্তমান প্রধান শেখ আয়মান আল জাওয়াহিরি এক ভিডিওবার্তায় এ ঘোষণা দিয়েছেন। বলেছেন, আল-কায়েদার নতুন এ শাখা বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমেদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের জন্য কাজ করবে। এটি উপমহাদেশের মুসলমানদের জন্য ‘সুখবর’ বলে দাবি করেছেন জাওয়াহিরি। এ খবরে ভারতে সতর্কতা জারি করা হয়েছে। আর বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার কথা জানিয়েছেন।বুধবার অনলাইনে আল-কায়েদা-প্রধান আয়মান আল জাওয়াহিরির এক ভিডিওবার্তা পাওয়া যায়। ভারতীয় গোয়েন্দারা এ ভিডিও জাওয়াহিরির কাছ থেকেই প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন। এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের মুসলমানদের জিহাদের ডাক দেওয়া জাওয়াহিরি এবারের ভিডিওবার্তায় মূলত আল-কায়েদার ভা...
১০ নতুনের অপেক্ষায়

১০ নতুনের অপেক্ষায়

বিনোদন, বিশেষখবর
চমক সৃষ্টিতে ব্যর্থতার পাল্লা ভারি হওয়া সত্ত্বেও নতুন নতুন নায়িকাদের নিয়ে আসছেন প্রযোজক-পরিচালকরা। এই সময়ে অনেক নতুন নায়িকা অভিনয় করছেন। তবে নির্মাতাদের আশা, স্বপ্ন আর সম্ভাবনা- সব মিলিয়ে প্রাথমিক আলোচনায় ১০ জন নতুন নায়িকার নাম চলে আসছে। এরা হলেন পরী মনি, মিষ্টি জান্নাত, প্রসূন আজাদ, মৌসুমী হামিদ, অমৃতা খান, তানিয়া বৃষ্টি, প্রিয়ন্তি, অরিন, ভাবনা ও ফারজানা রিক্তা। এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পরী মনি। কোন ছবি মুক্তি পাওয়ার আগেই প্রায় দেড় ডজন ছবির নায়িকা হয়ে ব্যাপক আলোড়ন তুলেছেন পরী মনি। অনেকেই তাকে আগামী দিনের সুপারস্টার বলে এখনই চিহ্নিত করছেন। দু’-একটি ছবি মুক্তি পাওয়ার পর তার সঠিক অবস্থান নিশ্চিত হবে বলে চলচ্চিত্রবোদ্ধারা অভিমত ব্যক্ত করলেও ব্যস্ততাই পরী মনিকে অন্য নয়জনের তুলনায় এগিয়ে রেখেছেন। তার দিকে তাকিয়েও আছে চলচ্চিত্র শিল্প। কতটা সাফল্য পরী মনি এনে দিতে পারবেন সেটা সময়ই বলে দেবে। ...
একটি রকেটে দুটি উপগ্রহ পাঠালো চীন

একটি রকেটে দুটি উপগ্রহ পাঠালো চীন

আন্তর্জাতিক
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটি রকেটের সঙ্গে দুটি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। লং মার্চ-টুডি রকেটের মাধ্যমে উপগ্রহ দুটিকে মহাকাশের সুনির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে পাঠানো হয়। চুয়াংসিন-১-১০৪ নামের উপগ্রহটি হাইড্রোলজি, আবহাওয়া, বৈদ্যুতিক ক্ষমতা ও দুর্যোগে ত্রাণ ব্যবস্থাপনার নানাবিধ বিষয়ে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করবে। অপর উপগ্রহটিকে বলা হচ্ছে ‘স্মার্ট স্যাটেলাইট’। এটি মাল্টিমিডিয়া টেলিযোগাযোগ পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএনএস। উপগ্রহ কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি উপগ্রহই তাদের পূর্ব-নির্ধারিত কক্ষপথে সফলভাবে পৌঁছেছে। এদিকে উপগ্রহ দুটি পাঠানোর মাধ্যমে লং মার্চ রকেটকে এ নিয়ে ১৯২টি মিশনে ব্যবহার করা হলো।...
বাংলাদেশের সংসদ অকার্যকর

বাংলাদেশের সংসদ অকার্যকর

জাতীয়
বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রকাশিত ‘বৈশ্বিক সক্ষমতা প্রতিবেদন-২০১৪’ প্রকাশ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, বাংলাদেশের রাজনীতিবিদদের নৈতিকতা অত্যন্ত নিম্নমানের। সরকার পরিচালনায় তাদের দক্ষতা খুবই নগণ্য। আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় সংসদও অকার্যকর। বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা নেই। সরকারি প্রতিষ্ঠানের সব ক্ষেত্রই দুর্নীতিতে ছেয়ে গেছে। সরকারের রাজস্ব ব্যয়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন রয়েছে। এছাড়া, সরকারের সঙ্গে ব্যবসায়ীদের সহযোগিতাপূর্ণ সম্পর্কও নেই। বৈশ্বিক সক্ষমতায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে যাওয়ার তথ্য দিয়ে বলা হয়েছেন দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত বুধবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন নিয়ে গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে এক আলোচনার আয়োজন করে সিপিডি। এতে প্রতিবেদনের তথ্য-উপাত্ত তুলে ধরেন...
ঢাকার নদী খাল বাঁচিয়ে নৌপথ চালু করতে হবে

ঢাকার নদী খাল বাঁচিয়ে নৌপথ চালু করতে হবে

জাতীয়, স্লাইড
ঢাকার চারপাশের ছয়টি নদী-খালকে দূষণ ও দখলমুক্ত করাসহ খননের মাধ্যমে নৌপথ সচল রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও ধলেশ্বরী নদী এবং টঙ্গী খালের দখল রোধ করে নাব্যতা ফিরিয়ে আনা হলে ঢাকা ও এর আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় উন্নয়ন ঘটবে। এতে কম খরচে যেমন পণ্য পরিবহন করা যাবে, তেমনি নদীর তীরগুলো পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। গতকাল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা বাড়ানোর বিষয়ে বেশ কিছু সুপারিশ করেন আইডিইবির প্রতিনিধিরা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ঢাকার চারপাশের ছয়টি নদী...