Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আজ আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি মৌসুমী লঘু চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।...
আওয়ামী লীগ গণতন্ত্রকে পুতুল খেলা মনে করছে

আওয়ামী লীগ গণতন্ত্রকে পুতুল খেলা মনে করছে

বিশেষখবর
আওয়ামী লীগ ৫ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করছে। সরকার গঠনের ৯০ দিনের মধ্যে তারা আরেকটি নির্বাচন দিতে চেয়েছিল। দেশের সব মানুষ এই কথা জানে। কিন্তু এখন তারা এটা অস্বীকার করছে। আওয়ামী লীগ নেতারা পত্রিকা খুলে দেখুক তারা এ কথা বলেছে কি না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রগতিশীল গণতান্ত্রিক জোট আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ গণতন্ত্রকে পুতুল খেলা মনে করছে উল্লেখ করে ড. কামাল বলেন, বর্তমান সংসদ জনগণের প্রতিনিধিত্ব করছে না। তারা স্বঘোষিত প্রতিনিধি হিসেবে সংসদে আছে। জোর করে তারা জনগণের প্রতিনিধি হতে চায়। যেখানে শতকরা ৮২ ভাগ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা জনগণের স...
লারাকে ছাপিয়ে তামিম

লারাকে ছাপিয়ে তামিম

খেলাধুলা, খেলার মাঠ
শুধু গড় রানের জন্য ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছেন স্যার ডন ব্রাডম্যান। মাত্র ৪ রানের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেণ্ডের টেস্ট ক্রিকেটের গড় হয়নি ১০০! ৫২ টেস্টে ২৯ সেঞ্চুরির রেকর্ডও অবিশ্বাস্য। একই রকম অভিশ্বাস্য ভারতীয় ক্রিকেট লিজেণ্ড শচীন টেন্ডুলকারের রেকর্ডও। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টেণ্ডুলকারের সেঞ্চুরি ১০০টি। এসব রেকর্ড হয়তো রয়ে যাবে আজীবন। তেমনি 'ক্রিকেট যুবরাজ' ব্রায়ান লারার রেকর্ডও টিকে থাকবে অনাদিকাল। ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার লারা- যিনি টেস্টে এক ইনিংসে করেছেন ৪০০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৫০১ রানের অবিশ্বাস্য ইনিংস! এ দুটি ইনিংসে ক্রিকেট সারাজীবন স্মরণ করবে লারাকে। স্কোর দুটির বিবেচনায় লারার তুলনায় আসেন না অবিসংবাদিত এই ক্রিকেটার। কিন্তু কিংসটাউনের আরনেস ভেলের পরিসংখ্যানের হিসাবে লারাকে পিছনে ফেলেছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। কীভাবে? লারা ও ত...
নির্বাচনে না আসা বিএনপির দুর্ভাগ্য

নির্বাচনে না আসা বিএনপির দুর্ভাগ্য

স্লাইড
অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী সব দলকে নিয়ে একটি সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু বিএনপির দুর্ভাগ্য, তারা গত নির্বাচনে অংশ নেয়নি। আজ বেলা সাড়ে তিনটায় হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের কৃষি উৎপাদন ২৭০ লাখ মেট্রিকটন ৩শ লাখে দাঁড়িয়েছে। জমি বাড়ছে না কিন্তু এ সরকারের আমলে ৮০ লাখ টন খাদ্য বেশি উৎপাদন হয়েছে। তিনি বলেন, গত ২৮ বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে ৩ শতাংশ। আর শেখ হাসিনার ৫ বছরে হয়েছে সমপরিমাণ প্রবৃদ্ধি হয়েছে। তিনি শিক্ষার বাজেট ৬ হাজার কোটি টাকা থেকে ২২ হাজার কোটি টাকা করা হয়েছে যা এ সরকারেরই অবদান। দারিদ্র্য ও বেকারত্ব দেশের অভিশাপ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দারিদ্র্য আছে ২৬ শতাংশ। তা নেমে ১৫ শতাংশে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন যুবলীগ ক...
বাংলাদেশে ঘাঁটি গড়তে চায় আল কায়েদা

বাংলাদেশে ঘাঁটি গড়তে চায় আল কায়েদা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জিহাদের বার্তা দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবার বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে ঘাঁটি গড়তে চাইছে জঙ্গিবাদী সংগঠন আল-কায়েদা। এরই মধ্যে ভারতে এই সংগঠনের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। প্রতিক্রিয়ায় ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) সমগ্র ভারতে রেড অ্যালার্ট জারি করেছে। আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি গতকাল বুধবার একটি ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। বাংলাদেশ ও মায়ানমারসহ ভারতের গুজরাট, আহমেদাবাদ, কাশ্মীর ও আসামে সংগঠনটির শাখা স্থাপনের কথা রয়েছে এই ঘোষণায়। ভিডিও বার্তায় জাওয়াহিরি জানিয়েছে, ভারতীয় উপমহাদেশের মায়ানমার, বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ এবং কাশ্মিরের মুসলিমদের ঐক্যবদ্ধ করতে এবং মুসলমানদের উপর অবিচার ও নিপীড়ন থেকে উদ্ধার করতে এসব এলাকায় আল কায়েদার শাখা খোলা হবে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভিডিও বার্তায় উল্লেখিত বাংলাদেশ, আসাম, গুজরাট, আহমেদাবাদ এবং মায়ানমার এ...
২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল কাদের

২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে: ওবায়দুল কাদের

জাতীয়, স্লাইড
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০১৮ সালেই পদ্মা সেতু চালু হবে।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়ার শিমুলিয়া ঘাটের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, চায়নার সিনো হাইড্রো অথবা দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানী পদ্মা সেতুর নদী শ্বাসন কাজ পেতে যাচ্ছে।নির্মাণকাজ পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সেতু ও সড়ক পরিবহনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার টঙ্গিবাড়ী বাজারে একটি বেইলি সেতু উদ্বোধন করেন।...
পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে শান্তি নিশ্চিত হবে : প্রধানমন্ত্রী

পার্বত্য অঞ্চলে স্থায়ীভাবে শান্তি নিশ্চিত হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তির সুবাতাস বইয়ে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শান্তিচুক্তির বাকি অংশ দ্রুত বাস্তবায়ন করে পাহাড়ে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সরকার কাজ করছে। বন্ধু সেজে এসে পাহড়ে যেন কেউ বিশৃঙ্খলা করতে না পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে অনেক হয়েছে আর নয়। এ অঞ্চলের মানুষের অধিকার বাস্তবায়নে সরকার কাজ করছে। পাহাড়িদের ভূমি অধিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভূমি অধিকার পাহাড়িদেরও রয়েছে। তাদের ভূমি সমস্যা সমাধানে পরস্পর আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’ পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যাতে হারিয়ে না যায় সে জন্য সজাগ থাকতে এবং এ বিষয়ে তাদের প্রায়োজনীয় সহ...
এ কে খন্দকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি

এ কে খন্দকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি

বিশেষখবর
মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ‘বিকৃত’ করে বই লেখার অভিযোগে মুক্তিযুদ্ধকালীন উপসেনাপ্রধান ও সাবেক মন্ত্রী এ কে খন্দকারের কঠোর সমালোচনা করেছেন সরকারি ও বিরোধীদলীয় সদস্যরা। ‘১৯৭১ : ভেতরে বাইরে’ শীর্ষক ওই বইয়ের ওপর দেড় ঘণ্টার আলোচনায় সংসদ অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত সব সংসদ সদস্য আলোচনায় অংশ না নিলেও আলোচকদের সমর্থন দেন। বক্তারা বইটি বাজেয়াপ্ত করা এবং লেখকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ। ওই সময় সংসদ পরিচালনার দায়িত্বে ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। মাগরিবের নামাজের বিরতির পর অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন সরকারি দলের প্রবীণ নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, জাসদের মঈন উদ্দীন খান বাদল ও বিরোধী দল জাতীয় পার...