Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের বৈঠক

বিশেষখবর
ঢাকায় সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ সন্ধ্যা সাতটা ২০ মিনিটে সোনারগাঁও হোটেলে বৈঠক করেন তিনি। শিনজো আবে ও রওশন এরশাদের বৈঠক শেষে রাত আটটায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। প্রায় আধা ঘণ্টা এ বৈঠক হয় বলে জানান তিনি।৫ জানুয়ারির নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আমরা সমস্ত কিছু নিয়ে নিয়ে বিশদ আলোচনা করেছি। কিন্তু এ নিয়ে কোনো আলোচনা হয়নি।’বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, ‘আমরা তো রাজনৈতিক ক্রাইসিস মনে করিনি, উনারাও উত্থাপন করেননি। তাই আলোচনা করতে যাব কেন?’বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতা, বাংলাদেশ নিজেদের পায়ে কীভাবে দাঁড়াতে পারে, এসব বিষয়ে...
বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান সরকার

বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহিত করবে জাপান সরকার

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও উন্নত করার আহ্বান জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, জাপানি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহিত করবে জাপান সরকার। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানেএ কথা বলেন।জাপানের প্রধানমন্ত্রীর সম্মানে জাপান এক্সটার্নাল ট্রেড অরগানাইজেশন (জেট্রো) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের সহ-আয়োজক বিনিয়োগ বোর্ড ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। শিনজো বলেন, জাপানি বিনিয়োগ আকর্ষণে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, সেই উদ্যোগকে জাপান স্বাগত জানায়। বিগ-বি (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট) হিসেবে বাংলাদেশের ভূ-রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন শিনজো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মে মাসে জাপান সফর করেন। বিষয়টি উল্লেখ করে শিনজো বলেন, ‘ওই...
রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ চায় জাপান

রাজনৈতিক সংকট সমাধানে সংলাপ চায় জাপান

জাতীয়, স্লাইড
বাংলাদেশের অভ্যন্তরে যে রাজনৈতিক সংকট চলছে তার সমাধানে দেশের বড় রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনায় বসার কথা বললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আবে বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির নির্বাচনে দেশের শীর্ষ রাজনৈতিক দলসহ অনেকগুলো দল অংশ নেয়নি, তা সম্পর্কে জাপান অবগত রয়েছে।শনিবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দিনের সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে দলটির ভাইস-চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।জাপানের প্রধানমন্ত্রীর বরাত দিয়ে শমসের মুবিন বলেন, দেশের জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য হবে এমন একটি সংলাপ দেখতে চায় জাপান। যাতে করে রাজনৈতিক সংকটের অবসান ঘটে।জাপানের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বলেন, বাংলাদেশের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা অপরিহার্য...
মোদিকে ইসলামের শত্রু হিসেবে দেখাতে চায় আল-কায়েদা

মোদিকে ইসলামের শত্রু হিসেবে দেখাতে চায় আল-কায়েদা

আন্তর্জাতিক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আল-কায়েদা ইসলামের শত্রু হিসেবে উপস্থাপন করতে চায়। আর তাই ভারত উপমহাদেশে নতুন শাখা গঠনে আল-কায়েদার ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া উচিত ভারতের। সন্ত্রাসবিরোধী সুপরিচিত মার্কিন বিশেষজ্ঞ ব্রুস রাইডেল এমন মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। সিআইএ’র সাবেক বিশেষজ্ঞ রাইডেল বৃহস্পতিবার বলেছেন, আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ওই ভিডিও বার্তা গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। আল- কায়েদা প্রধানমন্ত্রী মোদিকে ইসলামের শত্রু হিসেবে দেখাতে চায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সন্ত্রাস-বিরোধী বিশেষজ্ঞদের মধ্যে রাইডেলকে শীর্ষস্থানীয়দের মধ্যে গণ্য করা হয়। জাওয়াহিরির ভিডিও বার্তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানে তাদের ঘাঁটি ও লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে ঘনিষ্ট যোগসূত্রের কারণে ভারতের জন্য আল-কায়েদা সাংঘাতিক হুমকিস্বরূপ। আল-কায়েদার হুমকি গুরুত্বের সঙ্গে নে...
প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই আলেমদের জড়ানো হচ্ছে

প্রকৃত হত্যাকারীদের আড়াল করতেই আলেমদের জড়ানো হচ্ছে

বিশেষখবর
টিভি উপস্থাপক মাওলানা শাইখ নূরুল ইসলাম ফারুকী’র প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে হত্যাকান্ডে জনপ্রিয় টিভি উপস্থাপক ও বরেণ্য আলেমদের জড়ানো হচ্ছে বলে দাবি করেছে এসোসিয়েশন অব ইসলামিক মিডিয়া পারসোনালিটিজ। গতকাল সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে দেশের অন্যতম জনপ্রিয় টিভি উপস্থাপক ও বরেণ্য আলেম মাওলানা শাইখ নূরুল ইসলাম ফারুকীর নৃশংস হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। সংগঠনটির আহ্বায়ক আরকানুল্লাহ হারুনী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মর্মান্তিক এ হত্যাকান্ড সকল সভ্য মানুষকেই মর্মাহত করেছে। এর সাথে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আজ দেশের আলেম সমাজের। কিন্তু হত্যাকারীদের উপযুক্ত শাস্তি যখন সবার আকাংখা তখন একটি স্বার্থান্বেষী মহল পুরো ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক পরিচয়ে অ...
না’গঞ্জে ৭ খুন: আটক র‌্যাব সদস্য আট দিনের রিমান্ডে

না’গঞ্জে ৭ খুন: আটক র‌্যাব সদস্য আট দিনের রিমান্ডে

জাতীয়, স্লাইড
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আটক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্য পুর্ণেন্দু বালাকে আট দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বিচারিক হাকিম সাইদুজ্জামান শরীফের আদালত এই আদেশ দেন। এর আগে ওই র‌্যাব সদস্যকে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল। শুক্রবার দুপুরে রাজধনী ঢাকা থেকে র‌্যাবের ওই সদস্যকে আটক করা হয় বলে শনিবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে মোবাইলে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ওই এসএমএসে বলা হয়েছে, আটক হওয়া ওই র‌্যাব সদস্যের নাম পুর্ণেন্দু বালা। তিনি র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জ...
দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে

জাতীয়, স্লাইড
দেশের সকল প্রধান নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রাহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় ঢাকা শহর সংলগ্ন নদ-নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও টঙ্গী খালের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। পানি উন্নয়ন বোর্ডের ৮৩টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ১৬টি স্থানে পানি বৃদ্ধি এবং ৬২টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দু’টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। তিনটি স্থানে তথ্য পাওয়া যায়নি। ৬টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।...
বিএনপি নেতা ড. আর এ গণি হাসপাতালে ভর্তি

বিএনপি নেতা ড. আর এ গণি হাসপাতালে ভর্তি

জাতীয়, সংবাদ শিরোনাম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আর এ গণির ব্যক্তিগত সচিব রাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেন, ড. আর এ গণি কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। শুক্রবার দুপুরে বেশি অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।...