নৌযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে হবে : প্রধানমন্ত্রী
নৌপথে যাত্রীদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নৌপরিবহন মন্ত্রণালয়ে আসেন। দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহরকেন্দ্রিক নদীগুলো দখলমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলো দূষণ ও দখলমুক্ত করতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এ সময় নৌ দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, নৌযানের নেভিগেশন ও ডিজাইন সঠিকভাবে করতে হবে। শুধু পয়সা কামানোর কথা ভাবলেই হবে না। তিনি বলেন, ছোটখাট একটু বাতাসেই নৌযান ডুবে যাবে, এটা তো আর মেনে নেওয়া যাবে না। নৌযানে জীবন রক্ষাকারী সরঞ্জাম ও পর্যাপ্ত প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌযানে জীবনরক...







