Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

২৫ সেপ্টেম্বর জামালপুর যাচ্ছেন খালেদা জিয়া

২৫ সেপ্টেম্বর জামালপুর যাচ্ছেন খালেদা জিয়া

বিশেষখবর
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী ২৫ সেপ্টেম্বর জামালপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ত্রাণ বিতরণ শেষে সেখানে ২০ দলীয় জোটের সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার এ তথ্য জানান। মারুফ কামাল বলেন, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে ম্যাডাম জামালপুরে যাবেন। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন সমকালকে জানান, ২৫ সেপ্টেম্বর জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। ত্রাণ বিতরণের পর সদরের সিংহজানী হাইস্কুল মাঠে ২০ দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন চেয়ারপারসন। আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে জামালপুরে খালেদা জিয়ার সফর নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জেলার সাত উপজেলা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং সরিষাবাড়ীর বিভিন্ন...
সীমানা নির্ধারণ হলেই ডিসিসি নির্বাচন: সিইসি

সীমানা নির্ধারণ হলেই ডিসিসি নির্বাচন: সিইসি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সীমানা নির্ধারণ হলে ঢাকার দুই সিটি করপোরেশনের (ডিসিসি) তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন দেওয়া হবে। মঙ্গলবার রাজশাহীতে প্রার্থী ও ফলাফল ব্যবস্থাপনা পদ্ধতি শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, সীমানা নির্ধারণের কাজটি স্থানীয় সরকারের হাতে। তারা সীমানা নির্ধারণ করলে ওয়ার্ডগুলোর ভোটার নির্বাচন করা হবে। এরপরই নির্বাচন দেওয়া হবে। রাজশাহী বিভাগের আট জেলার প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম। এসময় নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব বেগম জেসমিন টুলি, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাস চন্দ্র সরকার ও জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস...
তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আগামী ২০শে অক্টোবরের মধ্যে অভিযোগ তদন্তপূর্বক পল্টন থানা ওসিকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতের বিচারক ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. এরফান উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদি হেেয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার বাদি বিএনপি নেতাদের এমন বক্তব্যে ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। গত ২৬শে আগস্ট, ৩রা সেপ্টেম্বর ও ৬ই সেপ্টেম্বর এই মানহানিকর বক্তব্য দেয়া হয় বলে ...
সেই অস্ত্রবাজ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী বহিষ্কার

সেই অস্ত্রবাজ ছাত্রলীগ নেতা ও তার সহযোগী বহিষ্কার

জাতীয়, স্লাইড
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অস্ত্রবাজ ছাত্রলীগ ক্যাডার সজীবুল ইসলাম সজীবকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সজীবের অস্ত্রবাহক হিসেবে পরিচিত সালাউদ্দিনকেও বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রশাসন ভবনে ভিসির কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক, ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা মতিয়ার রহমান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি, বিসিএস ক্যাডার (ইকোনমি) আজিজুল হক মামুনকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেয়ার অভিযোগে এই দুই ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে বলে শৃঙ্খলা কমিটির বৈঠক সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত সজীব ইবির আইন ও মুসলিম বিধান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষ এবং সালাউদ্দিন একই বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র। শৃঙ্খলা কমিটির বৈঠকে আগ্নেয়া...
দ্বিতীয় সংস্করণে এবার লিখলেন, জয় বাংলা জয় পাকিস্তান

দ্বিতীয় সংস্করণে এবার লিখলেন, জয় বাংলা জয় পাকিস্তান

বিশেষখবর
সুর বদল করলেন এ কে খন্দকার।বিতর্কিত বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’-এর দ্বিতীয় সংস্করণে তিনি লিখেছেন, ভাষণে ‘জয় বাংলা - জয় পাকিস্তান’ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ছাড়াও ভূমিকাতে তিনি যা লিখেছেন তা হলো : “আমার লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশের চার দিনের মধ্যে নিঃশেষিত হয়েছে। বইটির প্রতি এই আগ্রহের জন্য পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন বইটির দ্বিতীয় সংস্করণ ছাপা হচ্ছে। বইয়ের ৩২ পৃষ্ঠার দ্বিতীয় স্তবকে আমি লিখেছিলাম, “এই ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’।” আসলে তা হবে, “এই ভাষণের শেষ শব্দগুলো ছিল ‘জয় বাংলা, জয় পাকিস্তান’।” অধ্যাপক আনিসুজ্জামান একটি ত্রুটির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। অসাবধানতাবশত আমি ‘এমএলএ’ লিখেছি। আসলে তা হবে ‘এমপিএ’ (মেম্বার অব প্রভিনশিয়াল অ্যাসেমব্লি)। অধ্যাপক আনিসুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সংস্করণের সুযোগে এ সংশোধন করা সম্ভব হলো। সহৃদয় পাঠক এ বইয়...
সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়মা ওয়াজেদ

সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়মা ওয়াজেদ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জনস্বার্থ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি সরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ার রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সসিলেন্স ইন পাবলিক হেলথ’ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। জানা যায়, নিউরো ডেভলপমেন্ট ডিসঅর্ডার এবং অটিজম বিষয়ে অসাধারণ অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে হোটেল সোনাগাঁওয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেবেন ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং।...
প্রধানমন্ত্রীকে ‘শান্তি বৃক্ষ’ উপহার দিলো ইউনেস্কো

প্রধানমন্ত্রীকে ‘শান্তি বৃক্ষ’ উপহার দিলো ইউনেস্কো

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নারী শিক্ষা ও ক্ষমতায়নে বিশেষ অবদারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'শান্তি বৃক্ষ' স্মারক উপহার দিলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)। এদিকে ইউনেস্কোর দেওয়া এ উপহার বাংলাদেশের কন্যা শিশুদের উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এ উপহার স্মারক কন্যা শিশুদের জন্য উৎসর্গ করেন তিনি। এসময় তিনি ইউনেস্কোর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এ শান্তিবৃক্ষ বাংলাদেশের কন্যশিশুদের উৎসর্গ করছি। এর দাবিদার একমাত্র তারাই।...
ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

জাতীয়, স্লাইড
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরে মিছিল, সমাবেশ, মিটিং ও দলীয় টেন্টে অবস্থানসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এ তথ্য জানান।এসময় প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাস অভ্যন্তরে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে। এসময় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলেও জানান তিনি।এদিকে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হল খোলার কথা থাকলেও এখনো সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বৈঠক করছেন বলেও জানা গেছে। বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপস্থিত রয়েছেন উপ উপাচার্য অধ্যাপক ড...