Wednesday, October 28Welcome khabarica24 Online

Author: taslim

দাবি না মানলে আন্দোলন আবার রাজপথে গড়াবে

দাবি না মানলে আন্দোলন আবার রাজপথে গড়াবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সরকার অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা না করলে জনগণের বিপ্লব অনিবার্য। কারণ বিএনপির প্রতি জনগণের সমর্থন কমে যায়নি বরং আরো বেড়েছে বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন, গুম ও খুনের বিরুদ্ধে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০দলীয় জোটের আন্দোলন চলবে। দাবি না মানলে এ আন্দোলন টেবিলের আলোচনা থেকে আবার রাজপথে গড়াবে।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ইসলামি পার্টির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।ইসলামি পার্টির প্রয়াত চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিনের স্বরণে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সরকারকে উদ্দেশ্যে নোমান বলেন, আপনারা যদি গুম-খুনের রাজনীতি বন্ধ না করে বিএনপির শীর্ষ নেতাদের জেল থেকে মুক্তি না দিলে গণবিপ্লব দেখা দেবে।সরকার নির্বাচন দিতে বাধ্য হবে মন্তব্য করেন নোমান বলেন, এরশাদের বুলেটের বিরুদ্ধে আন্দোলন করে আমরা...
হাসপাতাল ছেড়ে শিলংয়ের কটেজে সালাহ উদ্দিন

হাসপাতাল ছেড়ে শিলংয়ের কটেজে সালাহ উদ্দিন

জাতীয়, সংবাদ শিরোনাম
  বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একটি কটেজে উঠেছেন। তিনি শিলংয়ের নেগ্রিমস হাসপাতালে (নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সে) ছিলেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ।তিনি আরও বলেন, নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সালাহ উদ্দিন এখন হাসপাতাল ছেড়ে বাসায় থকতেপারেন। এরপরই কটেজে নেয়া হয়েছে। তবে চিকিৎসকের পরামর্শ হচ্ছে, পরবর্তী অবস্থা পর্যবেক্ষণের জন্য ১৪ দিন পর যেন হাসপাতালে নেয়া হয়। সালাহ উদ্দিনের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে তার স্ত্রী জানান। ৩ জুন সালাহ উদ্দিনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দেয় স্থানীয় পুলিশ। ২৭ মে আদালতে হাজির করা হলে সালাহ উদ্দিনকে আইনি হেফাজতে (কারাগারে) নেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।তবে অসুস্থ হওয়ায় তাকে ওই দিন রাতেই নেগ্রিমসে পাঠানো হ...
এরশাদ সিএমএইচ এ ভর্তি

এরশাদ সিএমএইচ এ ভর্তি

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষদূত হুসেইন মুহম্মদ এরশাদকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।মঙ্গলবার রাতে এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বিষয়টি নিশ্চিত করেছেন।সুনীল শুভরায় বলেন, পায়ে ব্যথা অনুভূত হওয়ায় স্যারকে সিএমএইচ এ ভর্তি করানো হয়েছে। সবাই উনার জন্য দোয়া করবেন।...
টাইগারদের বিপক্ষে ব্যাট করছে ভারত

টাইগারদের বিপক্ষে ব্যাট করছে ভারত

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  টাইগারদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে ভারত। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নেমেছেন মুরালি বিজয় এবং শিখর ধাওয়ান। আর টাইগারদের বোলিং সূচনা করতে আসেন দলের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকা মোহাম্মদ শহীদ।সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামল টাইগাররা।টেস্টে এর আগে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে ৭ বার। এর মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে। বাকি ৬ ম্যাচেই হার মেনেছে টাইগাররা। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ।বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ শহীদ, শুভাগত হোম, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি...
মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলা

মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতীয় প্যারা কমান্ডোরা মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। মেশিনগানসহ এমআই-১৭ হেলিকপ্টারে উড়ে তারা হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকালের এই অভিযানে বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী হতাহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তের ওপারে নোকলাকে এনএসসিএন’র (খাপলাং)একটি ঘাঁটি এবং মণিপুরের উখরুল জেলার সীমান্ত বরাবর কেওয়াইকেএলের একটি ঘাঁটিতে এ অভিযান চালানো হয়েছে।সীমান্তবর্তী এলাকার সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকায় চক্কর দেয় এবং মেশিনগান থেকে গুলি ছুঁড়তে থাকে। তারা বলেন, সীমান্তের কেবলি ওপারে অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটিতে আঘাত করার জন্য হেলিকপ্টারগুলো মিয়ানমার সীমান্তে ঢুকেছিল বলে তাদের মনে হয়েছে।সশস্ত্র বিদ্রোহীরা আরও হামলা করতে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল রান্ধির সিং জানান।...
সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪, আহত ৭

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪, আহত ৭

জাতীয়, বিশেষখবর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে তিন গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জন নিহত হবার খবর নিশ্চিত করেছেন।শ্যামনগরের গাবুরা গ্রামের কৃষক আনিস রহমান জানান, নিহতরা হলেন: পাতড়াখোলা গ্রামের আমজাদ আলির স্ত্রী  সাজেদা বেগম (৩৫)। তিনি তার পিত্রালয় কাশিপুরে মাঠ দিয়ে পানি আনতে যাবার সময় বজ্রপাতে নিহত হন। নিহত অপর দুজন হলেন তারানিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবদুল হামিদ (৪৫) ও পরানপুর গ্রামের নোয়াবদি গাজির ছেলে জিয়াদ আলি (৭০)। তারা বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় বজ্রাঘাতে মারা যান। এসময় ওই গ্রামের আরও একজন নিহত হলেও তার পরিচয় পাওয়া যায়নি।গ্রামবাসী আরও জানায়, পৃথক বজ্রপাতের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। তাদেরকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরও জানান, বজ্রপাতে একটি গরু মারা গেছ...
বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন

বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানে যান চলাচল চুক্তি অনুমোদন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রীবাহী ও মালবাহী মোটরযান চলাচল চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভূঁইঞা। এ চুক্তির আওতায় চার দেশের মধ্যে সড়কপথে পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত মোটরযান চলাচল করবে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, চার দেশের সড়ক পরিবহন মন্ত্রীরা ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষর করবেন।তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ধন্যবাদ ও অভিনন্দন প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।...
জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই: এরশাদ

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই: এরশাদ

জাতীয়, স্লাইড
  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ছাড়া দেশে এখন আর কোনো দল নেই। আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের অত্যাচারে অতিষ্ঠ দেশের মানুষ তাদের কাছ থেকে মুক্তি চায়। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ বিশেষদূত।সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোর্তুজা আবেদীন। এসময় আরো বক্তব্য দেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।...