Saturday, October 24Welcome khabarica24 Online

সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৪, আহত ৭

thunder_86466

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে হঠাৎ বজ্রপাত ঘটলে তিন গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ জন নিহত হবার খবর নিশ্চিত করেছেন।শ্যামনগরের গাবুরা গ্রামের কৃষক আনিস রহমান জানান, নিহতরা হলেন: পাতড়াখোলা গ্রামের আমজাদ আলির স্ত্রী  সাজেদা বেগম (৩৫)। তিনি তার পিত্রালয় কাশিপুরে মাঠ দিয়ে পানি আনতে যাবার সময় বজ্রপাতে নিহত হন। নিহত অপর দুজন হলেন তারানিপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আবদুল হামিদ (৪৫) ও পরানপুর গ্রামের নোয়াবদি গাজির ছেলে জিয়াদ আলি (৭০)। তারা বিলের মধ্য দিয়ে যাওয়ার সময় বজ্রাঘাতে মারা যান। এসময় ওই গ্রামের আরও একজন নিহত হলেও তার পরিচয় পাওয়া যায়নি।গ্রামবাসী আরও জানায়, পৃথক বজ্রপাতের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন। তাদেরকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আরও জানান, বজ্রপাতে একটি গরু মারা গেছে।