বুধবার বাংলাদেশ-ভারত টেস্ট শুরু
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসায় একদিন পরে কোহলি-রাহানেরা ঢাকায় আসেন।
সোমবার ঢাকায় পৌঁছেই অনুশীলনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে আসন্ন সিরিজ নিয়ে ঢাকার মাটিতে পা রেখে কোন মন্তব্য করতে চাননি কোহলি।
অন্যদিকে বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান মমিনুল হক মিডিয়াকে বলেছেন, ভারতের সাথে একমাত্র টেস্ট সিরিজে ড্রয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।
সোমবার নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবারও ভারত দল অনুশীলন করবে। এরপর ১০ জুন বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া।
এরপর ১৫, ১৬ ও ১৭ জুন অনুশীলন করবে ভারত দল। ১৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাং...







