ঝুলে গেল ছাত্রদলের কমিটি
নানামুখী টানাপড়েনে ঝুলে গেছে ছাত্রদলের নতুন কমিটির ঘোষণা। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও কমিটি চূড়ান্ত করতে পারেননি শীর্ষ নেতৃত্ব। ছাত্রদল পুনর্গঠনে দায়িত্বপ্রাপ্তদের মতদ্বৈততার কারণে শুরু হয়েছে এ টানাপড়েন
। ফলে বাড়ছে গ্রুপিং-কোন্দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি ও অপপ্রচার। তিন দিন ধরে টানা বিক্ষোভ চলছে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের সামনে। ছাত্রদল নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার নির্দেশনা মেনে কমিটি গঠিত হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তারা জানান, পুনর্গঠন ইস্যুতে সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিন দফায় মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি ছাত্রনেতাদের বক্তব্য, প্রস্তাবনা, পরামর্শ শুনেছেন। শেষে তার বক্তব্যে নতুন কমিটির কিছু দিকনির্দেশনাও দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, দাদা-চাচা মার্কা কোন কমিটি দিতে চান না। অবিবাহিত, সাহসী, নির্যাত...







