Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা পুনরায় শুরু

ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা পুনরায় শুরু

আন্তর্জাতিক
ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে নিউইয়র্কে উচ্চ পর্যায়ে নতুন দফার আলোচনা শুরুর প্রেক্ষাপটে বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ওয়াশিংটনের কঠোর সমালোচনা করে বলেছেন, দেশটি অবরোধ আরোপের বিষয় নিয়েই মহাব্যস্ত। জারিফ সমস্যা সমাধানে ইরানের অঙ্গিকারের কথা তুলে ধরেন এবং একইসঙ্গে তিনি অবরোধ আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের মোহগ্রস্ততাকে সমস্যা সমাধানের পথের আংশিক বাধা হিসেবে উল্লেখ করেন। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেন, বুধবার রাতে নিউইয়র্কে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেহরানের পারমানবিক ইস্যু নিয়ে আলোচনা আবারো শুরু হয়েছে। বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদে জারিফ আরো বলেন, ‘একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেয়া প্রয়োজন।’ তিনি বলেন, ‘অবরোধ তাদেরকে তুলে নিতে হবে। অবরোধ কোন উদ্দেশ্য সাধন করতে পারে না। কারণ পশ্চিম...
চট্টগ্রামে ফের চলবে ব্যাটারি রিকশা

চট্টগ্রামে ফের চলবে ব্যাটারি রিকশা

বিশেষখবর
১৯ দিন পর চট্টগ্রাম মহানগরে সড়কে চলবে চট্টগ্রাম সিটি রিকশা মালিক ফেডারেশনভুক্ত ব্যাটারিচালিত পাঁচ হাজার রিকশা। আজ থেকে সড়কে ব্যাটারি রিকশা চলাচলে বাধা না দিতে উচ্চ আদালত আদেশ দিয়েছেন বলে জানিয়েছে ফেডারেশন। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। ফেডারেশনের সভাপতি সালামত আলী বলেন, আদালতের আদেশের কপি সিএমপি কমিশনার ও সিটি করপোরেশনে পৌঁছে দিয়েছি। আজ থেকে আমাদের ফেডারেশনভুক্ত পাঁচ হাজার ব্যাটারিচালিত রিকশা ক্রমান্বয়ে রাস্তায় নামানো হবে। তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় যাত্রীরাই বেশি ভোগান্তির শিকার হয়েছেন। তাই বাধ্য হয়ে দাবি আদায়ে রাজপথে আন্দোলনে নেমেছিলাম। সিটি মেয়র, সিএমপি কমিশনার, পুলিশ কমিশনারের (ট্রাফিক) সঙ্গে কয়েক দফা বৈঠক করেছি। কেউ আমাদের দাবি শুনতে চাননি। তাই অপারগ হয়ে মহামান্য হা...
অনলাইন নীতিমালা নিরীক্ষা চলছে

অনলাইন নীতিমালা নিরীক্ষা চলছে

জাতীয়, স্লাইড
বর্তমানে অনলাইন পত্রিকা প্রকাশ/প্রকাশনার কোনো নীতিমালা নেই। গণবান্ধব অনলাইন নীতিমালা প্রণয়নের জন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে তথ্যমন্ত্রণালয় 'অনলাইন গণমাধ্যম সহায়ক খসড়া নীতিমালা প্রণয়ন কমিটি' গঠন করেছে। কমিটি ইতোমধ্যে প্রণীত খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করছে বলে সংসদকে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মুহিবুর রহমান মানিকের (সুনামগঞ্জ-৫) তারকা চিহ্নিত প্রশ্ন ৯২৭ এর জবাবে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু সংসদে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘অনলাইন গণমাধ্যম সহায়ক খসড়া নীতিমালা প্রণয়ন কমিটিকে সহায়তা করার জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোস্তফা জব্বারকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই উপ-কমিটি ইতোমধ্যে প্রস্তাবিত নীতিমালার একটি খসড়া প্রণয়ন করে মূল কমিটিতে প্রেরণ করেছে। মূল কমিটি খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। সম্প্রচার নীতিমালা গণমাধ...
রুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

রুয়েট বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) আগামী  ২০ সেপ্টেম্বর থেকে অনির্দষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ১০টার মধ্যে সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের দফায় দফায় সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েটের ভিসি অধ্যাপক মুহম্মদ রফিকুল আলম বেগ জানান, ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আবাসিক ছাত্র-ছাত্রীদের শুক্রবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবিরকর্মীরা বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলে হামলা চালালে পু...
শ্রীলঙ্কায় ৫০০০০ টন চাল রপ্তানির প্রস্তাব অনুমোদন

শ্রীলঙ্কায় ৫০০০০ টন চাল রপ্তানির প্রস্তাব অনুমোদন

জাতীয়
  সিদ্ধ চাল রপ্তানিকারক দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। যদিও এত দিন ধরে সুগন্ধি চাল রপ্তানি করে আসছে সরকার। গতকাল অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৫০ হাজার টন সিদ্ধ চাল রপ্তানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, শ্রীলঙ্কা আমাদের বন্ধুপ্রতিম দেশ। পরীক্ষামূলকভাবে দেশটিতে চাল রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই রপ্তানির ফলে দেশে চালের কোন সঙ্কট হবে কি-না বা চালের বাজারে কোন প্রভাব পড়বে কি-না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, কোন সমস্যা হবে না। দেশে বর্তমানে ১১ লাখ টন চালের মজুত আছে। আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় রেখে উভয় দেশ মিলে এই চালের দাম ঠিক করবে। বাংলাদেশ থেকে সিদ্ধ চাল আমদানির প্রথম প্রস্তাব দেয় বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কা হাইকমিশন। সরকার থেকে সরকার পর্যায়ে কলম্বো বন্দরের মাধ্যমে এ চাল ...
দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দিল্লি গেলেন পররাষ্ট্রমন্ত্রী

স্লাইড
তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমা চুক্তি ও প্রটোকল বাস্তবায়নসহ ভারতের সঙ্গে অনিষ্পিন্ন ইস্যুগুলোর দ্রুত সমাধানে দেশটির নতুন নেতৃত্বের  প্রতি আহ্বান জানাবে বাংলাদেশ। আগামী ২০শে সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি’র তৃতীয় বৈঠকে এ আহ্বান জানানো হবে। রাজনৈতিক পর্যায়ে দু’দেশের মধ্যে নিয়মিত আলোচনার ফোরাম জেসিসি। যেখানে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মুখ্য সচিব, পররাষ্ট্র, বাণিজ্য, বিদ্যুৎ, পানি সম্পদ, পরিকল্পনা কমিশন ও নৌ-মন্ত্রণালয়ের মোট ৭ জন সচিবসহ আন্তঃমন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে গতকাল ভারত গেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।  নয়া দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সকাল ৯টার দিকে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সংবাদ সম্মেলন করেন। সেখানে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ...
সাঈদীর ফাঁসির রায় হলেই মানুষ খুশি হতো

সাঈদীর ফাঁসির রায় হলেই মানুষ খুশি হতো

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগে যে রায় হয়েছে তা কারও কাঙ্ক্ষিত ছিল না। তার ফাঁসির রায় হলেই মানুষ খুশি হতো। তিনি নিজেকে ধর্মপ্রচারক বানিয়েছেন। কিন্তু মানুষ এখন আর তাকে তা মনে করবে না। সাঈদী একজন নারী নির্যাতনকারী, খুনি, যুদ্ধাপরাধী ও জঘন্য লোক হিসেবেই মানুষের কাছে আজীবন চিহ্নিত হয়ে থাকবে। মুখে সে ভাল কথা বললেও বাস্তবে সে কত খারাপ লোক, সেটি অন্তত প্রমাণ হলো। তিনি আরও বলেন, বিচারবিভাগ স্বাধীন, তারা তাদের মতো রায় দিয়েছেন। জামায়াতের হরতালের সমালোচনা করে তিনি বলেন, কার বিরুদ্ধে এই হরতাল? রায়ে কি তারা খুশি হয়নি? তাহলে কি ফাঁসির রায় হলে তারা খুশি হতো? শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, বাকিদেরও হবে, জাতি কলঙ্ক মুক্ত হবে। গতকাল দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনি বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বুধবার সংসদে সংবি...
আজহারের রায় যে কোন দিন

আজহারের রায় যে কোন দিন

বিশেষখবর
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে যে কোন দিন। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি খণ্ডন শেষে রায় যে কোন দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ (সিএভি) রাখেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক। এনিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর পর ৬টি মামলার রায় অপেক্ষমাণ রাখা হলো। এর আগে চলতি বছরের ১৭ই এপ্রিল ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র বিএনপি নেতা পলাতক জাহিদ হোসেন, ৪ঠা মে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলী, ২রা জুন ব্রাহ্মণবাড়িয়ার মোগড়া ইউনিয়নের বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, ২৪শে জুন জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী ও ২০শে আগস্ট জাত...