Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

ইরাকে জিম্মি ৪৯ তুর্কিকে মুক্তি দিলো আইএস

ইরাকে জিম্মি ৪৯ তুর্কিকে মুক্তি দিলো আইএস

আন্তর্জাতিক
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে জিম্মি করে রাখা তুরস্কের ৪৯ নাগরিককে মুক্তি দিয়েছে কট্টরপন্থী সংস্থা ইসলামিক স্টেট (আইএস)। গত জুনে তাদের অপহরণ করা হয়। জিম্মি তুর্কিদের মধ্যে কূটনীতিক, তাদের পরিবার ও সেনা সদস্যরাও রয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত জুনে মসুল দখলের সময় শহরটিতে অবস্থিত তুরস্কের দূতাবাস থেকে তাদের অপহরণ করা হয়। তুর্কি নাগরিকদের অপহরণের পর আইএস’র বিরুদ্ধে প্রত্যক্ষ সেনা অভিযানে যাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে তুরস্ক। জিম্মি তুর্কিদের নিরাপত্তা ইস্যুটি এর অন্যতম কারণ।...
যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারিনি

যেভাবে শুরু করেছি তা ধরে রাখতে পারিনি

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এক বছর আগেও বাংলাদেশ দলের সফল অধিনায়ক ছিলেন মুশফিকুর রহীম। কিন্তু ২০১৪ সালটি যেন সম্পূর্ণ বিপরীত। দেশের মাটি থেকে শুরু করে বিদেশের মাটি- সব জায়গাতেই চরম ব্যর্থতা। দেশে শ্রীলঙ্কার সফর থেকে শুরু করে বিশ্বকাপ টি- টোয়েন্টিতে ক্রমাগত ব্যর্থতায় দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশ দলের। এরপর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ পাড়ি জমিয়েছিল কিছুটা সফলতার আশায়। কিন্তু সেখানেও লেজেগোবরে অবস্থা। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে গতকাল দেশে ফিরেছেন মুশফিক বাহিনী। হযরত শাহ্‌জালাল বিমানবন্দরে সেই ব্যর্থতার দায় মাথায় তুলে নেননি মুশফিকুর রহীম যেমনটা করেছিলেন জিম্বাবুয়ে সফর শেষে। তবে সঙ্গে প্রতিবারের মতো ব্যাখ্যাও দিয়েছেন  সেই বাজে পরাজয়ের। তার  কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হলো- প্রশ্ন: গত ৯ মাস ধরে ব্যর্থতাই সঙ্গী। এই দায়ভার অধিনায়ক হিসেবে নিতে আপনি প্রস্তুত কিনা? মুশফিক: এটা আমার ওপর নির্ভর করে না। আমি এটা এর ...
ক্ষমতার জন্যই সরকারের অবস্থান পরিবর্তন

ক্ষমতার জন্যই সরকারের অবস্থান পরিবর্তন

বিশেষখবর
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্যই সরকার নির্বাচনের আগে মঞ্চের সঙ্গে ছিল। এখন ক্ষমতায় থাকার জন্য অবস্থান পরিবর্তন করে মঞ্চের কর্মসূচিতে বাধা দিচ্ছে। তিনি বলেছেন, সরকারের নীলনকশা বাস্তবায়ন করতে গণজাগরণ মঞ্চকে বন্দি করতে চাইছে। পরিকল্পিতভাবে কর্মসূচি পালন করতে দিচ্ছে না। নেতৃত্বের পূর্ব অভিজ্ঞতা না থাকায় মঞ্চের আন্দোলনে অনেক ভুল ছিল স্বীকার করে ইমরান বলেন, সঠিক সময়ে এ ভুলগুলো উপলব্ধি করতে না পারার কারণে নেতৃত্ব দেয়ার মতো সঠিক লোকও খুঁজে পাওয়া যায়নি। মানবজমিন-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইমরান এসব কথা বলেন। মঞ্চের বর্তমান বিভক্তি সম্পর্কে তিনি জানিয়েছেন, সরকারই চাইছে গণজাগরণ মঞ্চের এ বিভক্তির বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে। কারণ এখন তাদের আর মঞ্চের প্রয়োজন নেই। সরকারের অবস্থান পরিবর্তনের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের আগে তারা গণজাগরণ মঞ্চের ৬ দফা বাস...
২০১৮ সালে মধ্যে পদ্মা সেতু নির্মাণ: প্রধানমন্ত্রী

২০১৮ সালে মধ্যে পদ্মা সেতু নির্মাণ: প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০১৮ সালের মধ্যে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ করা হবে। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। দুর্নীতির অপবাদ দেওয়া হয়েছে। আমি প্রতিবাদ করেছি, চ্যালেঞ্জ করেছি। শেষ পর্যন্ত নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানের এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতিরসংঘের বিশেষ অধিবেশনে যোগদানের পূর্বে তিনি বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে হেলিকাপ্টারে করে টুঙ্গিপাড়া আসেন। শেখ হাসিনা বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য এরইমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলছে। পদ্মার এপারে একটা হাহাকার ছিল। দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত ছিলো। আমরা ক্ষমতায় আসার পর দক্ষিণাঞ্...
২০১৮ সালের এশিয়ান গেমসের আয়োজক ইন্দোনেশিয়া

২০১৮ সালের এশিয়ান গেমসের আয়োজক ইন্দোনেশিয়া

খেলাধুলা, খেলার মাঠ
২০১৮ সালের এশিয়ান গেমসের আয়োজক হিসেবে ইন্দোনেশিয়ার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। ভেন্যু নির্মাণে অত্যাধিক খরচের কারণে আসরটির আয়োজন নিয়ে সংকটের সৃষ্টি হয়েছিল। গত এপ্রিলে গেমস আয়োজনের অনুমতি পাওয়া ভিয়েতনাম অপারগতা প্রকাশ করলে মহাদেশের ক্রীড়া কর্তারা দ্রুততম সময়ের মধ্যে এর পরিবর্তিত আয়োজক দেশ খুঁজে পেতে সক্ষম হয়েছে। শুক্রবার ওসিএ’র বৈঠকে ইন্দোনেশিয়াকে গেমস আয়োজনের চূড়ান্ত অনুমোদনও দিয়ে দেয়া হয়েছে। কাউন্সিলের সভাপতি শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ বলেন, ‘২০১৮ সালের গেমসটি ইন্দোনেশিয়ার জাকার্তায় আয়োজন করবে মর্মে আজ ইবি (এক্সিকিউটিভ বডি) চূড়ান্ত অনুমোদন দিয়েছে।’ আগামী রবিবার সাধারণ সভায় এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে শেখ আহমেদ বলেন যে, এর আগে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভিয়েতনামের পরিবর্তিত দেশ হিসেবে অন্য কোনো দেশ খুঁজে বের করে চূড়ান্ত অনুমোদন দেয়ার ক্ষমতা ত...
পদত্যাগ করছেন আলেক্স স্যালমন্ড

পদত্যাগ করছেন আলেক্স স্যালমন্ড

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  স্কটল্যান্ডকে স্বাধীন করার জন্য একাই লড়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। গণভোটে পরাজয়ের পর ভেস্তে যায় ফার্স্ট মিনিস্টার আলেক্স স্যালমন্ডের সব চেষ্টা। সেই সঙ্গে স্বপ্নও। অনেকটা অভিমান থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেন, নেতা হিসেবে আমার সময় শেষ। কিন্তু স্কটল্যান্ডে স্বাধীন হওয়ার ক্যাম্পেইন চলতে থাকবে। স্বাধীনতার স্বপ্ন কখনো শেষ হয়ে যাবে না। শুধু ফার্স্ট মিনিস্টার হিসেবে নয় তার দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। আজ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, স্কটল্যান্ড স্বাধীন হকে কিনা এই ইস্যুতে ‘না’ ভোট পড়েছে ৫৫.৪২ শতাংশ এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৪.৫৮ শতাংশ। এর ফলে তিনশ বছর ধরে যুক্তরাজ্যের সঙ্গে থাকা স্কটল্যান্ড ‘আপাতত’ আলাদা হচ্ছে না। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে নিজ বাসভবনে সাংবাদিকদের স্যালমন্ড বলেন, আমি ‘হ্যাঁ’ ক্যাম্পেইনের ...
জেএমবি’র ভারপ্রাপ্ত আমীরসহ গ্রেপ্তার ৭ দু’দিনের রিমান্ড

জেএমবি’র ভারপ্রাপ্ত আমীরসহ গ্রেপ্তার ৭ দু’দিনের রিমান্ড

জাতীয়, সংবাদ শিরোনাম
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির ভারপ্রাপ্ত আমীর আবদুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদসহ (২৯) সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যরা হলো নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমেদ (২৪)। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর পার্শ্ববর্তী আশুলিয়ার ল্যান্ডিং স্টেশন পার্কিং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক পদার্থ, ৪টি পিতলের মূর্তি, জঙ্গিবাদ সংশ্লিষ্ট বই ও কিছু বুকলেট। গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাদের আদালতে সোপর্দ করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত জঙ্গিরা ভিভিআইপি-ভিআইপিদের ওপর হামলা চালিয়ে ...
শাহবাগে গণজাগরণের তিন টুকরো সমাবেশ

শাহবাগে গণজাগরণের তিন টুকরো সমাবেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি দাবিতে শাহবাগে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের তিন পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে তিনটি পক্ষই। হামলার জন্য একে অন্যকে দায়ী করেছে। গতকাল সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাঈদীর ফাঁসির রায় কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। রায় প্রত্যাখ্যান করে আবারও শাহবাগে আন্দোলনে নামে গণজাগরণ মঞ্চের তিন পক্ষ। এর একটি অংশের নেতৃত্বে রয়েছেন ডা. ইমরান এইচ সরকার, আরেক অংশের কামাল পাশা চৌধুরী এবং অপর অংশে বাপ্পাদিত্য বসু। আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে সাঈদীর ফাঁসির দাবি করে আসছিল তিনপক্ষই। গতকাল বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে তিন পক্ষই আলাদা আলাদা সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। জাদুঘরের ডান পাশে ইমরানপন্থিরা, মূল ফটকে বাপ্পাদ...