Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে

মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে

বিশেষখবর
দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের ...
মন্ত্রী হওয়ার পর তাঁরাই বলছেন, গণজাগরণ মঞ্চের প্রয়োজন নেই

মন্ত্রী হওয়ার পর তাঁরাই বলছেন, গণজাগরণ মঞ্চের প্রয়োজন নেই

স্লাইড
মহাজোট সরকারের মন্ত্রীদের সমালোচনা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, কেউ কেউ মন্ত্রী হওয়ার আগে এক কথা বলেছেন, মন্ত্রী হওয়ার পর তাঁরাই বলছেন, গণজাগরণ মঞ্চের প্রয়োজন নেই। আজ রবিবার রাজধানীর শাহবাগে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশে ইমরান এ কথা বলেন। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ এ সমাবেশের আয়োজন করে। ইমরান বলেন, জনগণ ও তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সরকার কোনোভাবেই যেন এ বিচারকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে। ইমরান এইচ সরকার বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর যে প্রাপ্ত শাস্তি ছিল, তা না হওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। আর এ বিষয়ে কেউ যাতে কোনো প্রতিবাদ করতে না পারে, সে জন্য সরকার তাদের সমর্থিত বিভিন্ন অংশগুলো দিয়ে শাহবাগে প্রতিবন্ধ...
বাবরের করফাঁকি মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর

বাবরের করফাঁকি মামলার সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর

জাতীয়, স্লাইড
  সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামি ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এই আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী কবির হোসেন সাংবাদিকের জানান, রবিবার এই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু হরতালের কারনে আসামি ও সাক্ষি কেউই আদালতে হাজির হতে না পারায় আদালত নতুন করে দিন ধার্য করেন। এর আগে ৬ আগস্ট বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। মামলার নথি সুত্রে জানা গেছে, আয়কর ফাঁকির অভিযোগে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বাদী হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন এই মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বাবর ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত তার ...
সংগীতশিল্পী মমতাজকে গ্রেফতারে ইন্টারপোলের নোটিশ জারির সুপারিশ!

সংগীতশিল্পী মমতাজকে গ্রেফতারে ইন্টারপোলের নোটিশ জারির সুপারিশ!

বিশেষখবর
  গ্রাম বাংলার নন্দিত সংগীতশিল্পী ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমকে একটি প্রতারণার মামলায় গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ কার্যকর করা নিয়ে প্রবল বিড়ম্বনায় পড়েছে সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে মমতাজের বিরুদ্ধে আদালতে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করার জন্য সুপারিশ করা হয়েছে। এই ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পাশাপাশি ভারতে বাংলাদেশের হাইকমিশনারকেও সহযোগিতা করতে বলা হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনকেও মমতাজকে গ্রেফতার করার ব্যাপারে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, সারা ভারতে মমতাজের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিশ এখনও বলবৎ রয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের একটি আদালতে ২০০৯ সালে জনৈক শক্তিশঙ্কর বাগচী বাংলাদেশি শিল্পী মমতাজের বিরুদ্ধে কয়েক দফায় কয়েক লাখ রুপি অগ্রিম অর্থ নিয়ে চুক্তি ...
বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকেও জেলে নেওয়া হবে

বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকেও জেলে নেওয়া হবে

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি হরতাল ডেকে নাশকতা করতে চায়; দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। তাদের হরতালের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। বেশি বাড়াবাড়ি করলে কাউকে ছাড় দেওয়া হবে না; খালেদা জিয়াকেও জেলে ঢোকানো হবে। প্রধানমন্ত্রী বলেন, জামায়াত মাঠে নেমেছে বলেই বিএনপি মাঠে নেমেছে। সোমবার হরতাল দিয়েছে। তাদের মাঠে নামার সাহস ছিল না। হরতালের নামে কোনো বিশৃঙ্খলা, জ্বালাও-পোড়াও বরদাশত করা হবে না। নেতা-কর্মীদের সাংগঠনিকভাবে এ হরতাল মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মতো করেই দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভার সূচনা বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠক সূত্র আরো জানায়, বৈঠকে সাং...
সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

স্লাইড
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলে অবস্থিত লঘুচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে সরে ও ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর-বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। উত্তর-বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।...
জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জিএসপি ফিরে পেতে সব শর্তই পূরণ হয়েছে

জাতীয়, স্লাইড
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘অনেক দেশই যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধার জন্য আমাদের যেসব শর্ত দেওয়া হয়েছিল ইতিমধ্যে তার সবগুলোই পূরণ হয়েছে। তাই জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই। আশা করছি, আমরা শিগগিরই জিএসপি সুবিধা পাব।’ গতকাল শনিবার দুপুরে চাঁদপুরে কচুয়ার মিয়ারবাজারে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজে ২০১৪ সালে এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ত্রাণ ও দুর্যোগমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), রেলমন্ত্রী মো. মুজিবুল হক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন...
আজ জামায়াতের হরতাল, কাল ২০ দলীয় জোটের

আজ জামায়াতের হরতাল, কাল ২০ দলীয় জোটের

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সারা দেশে জামায়াতের হরতাল আজ রবিবার এবং বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল আগামীকাল সোমবার। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে কাল সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি। এদিকে জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে অর্পণ করার প্রতিবাদে এবং এই সংশোধনী বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সারা দেশে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০ দলীয় জোটের এটাই প্রথম হরতাল। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের...