Wednesday, November 4Welcome khabarica24 Online

Author: taslim

রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থান

রাজধানীতে পুলিশের সতর্ক অবস্থান

জাতীয়, সংবাদ শিরোনাম
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে হাইকোর্ট এলাকাসহ রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। হাইকোর্ট এলাকাসহ বিশেষ বিশেষ স্থাপনার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় বুধবার আপিলের রায় ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের কজলিস্টে বুধবারের এক নম্বর আইটেম হিসেবে সাঈদীর রায় ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে।...
কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার

কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার

জাতীয়, সংবাদ শিরোনাম
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে গাজীপুরের কাশিমপুর কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদী এখনো এ খবর পাননি। কারা সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর আপলি মামলার রায় ঘোষণা হবে শোনার সঙ্গে সঙ্গে কারাগার এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাঈদী এখনো আগামীকাল বুধবার যে রায় হবে সে খবর পাননি জানা গেছে। গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার একটি দায়িত্বশীল সূত্র জানায়, সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।গাজীপুরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে। বিশেষ করে কাশিমপুর কারাগার এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।তবে আসামিকে কাশিমপুর থেকে ঢাকায় স্থানান্তরের বিষয়টি...
শাহবাগে গণজাগরণ কর্মীদের অবস্থান

শাহবাগে গণজাগরণ কর্মীদের অবস্থান

স্লাইড
জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের চূড়ান্ত রায়কে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন গণজাগরণ কর্মীরা। এ সময় তারা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার জানান, রাত কয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে তা নির্দিষ্ট না হলেও বুধবার সকাল আটটা থেকে পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হবে। চলবে আপিলের রায় না হওয়া পর্যন্ত। ডা. ইমরান বলেন, “আমরা আপিল বিভাগের রায়ের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পুনরাবৃত্তি করে সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি। কারণ তিনি যে অপরাধ করেছেন তার একমাত্র সাজা হতে পারে ফাঁসি।” সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের কজলিস্টে বুধবারের এক নম্বর আইটেম হিসেবে সাঈদীর রায় ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্...
সাঈদীর মুক্তির দাবি জামায়াতের

সাঈদীর মুক্তির দাবি জামায়াতের

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় মো. ইব্রাহিম সাক্ষরিত সংবাদ মাধ্যমে কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। সাঈদীকে ‘বিশ্ববরেণ্য মুফাস্সিরে কুরআন’ আখ্যা দিয়ে বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রেখেছে। তিনি বলেন, সাঈদী প্রায় অর্ধ শতাব্দীকাল বাংলাদেশসহ বিশ্বের অগণিত মানুষের নিকট কুরআনের তাফসির পেশ করে আসছেন। তার কণ্ঠে কুরআনের আহ্বান শুনে অসংখ্য মানুষ ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়েছেন। সাঈদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ করে মকবুল আহমাদ বলেন, ‘মিথ্যা, বায়বীয়, কাল্পনিক অভিযোগ ও মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি ...
ইতিহাসের সাক্ষী হতে চান মামুনুলরা

ইতিহাসের সাক্ষী হতে চান মামুনুলরা

খেলাধুলা, খেলার মাঠ
এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দল সর্বশেষ জয় পেয়েছিল ১৯৮৬ সালে, দক্ষিণ কোরিয়ার সিউলে। শেখ মোহাম্মদ আসলামের গোলে সেবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। গত পরশু সেই দক্ষিণ কোরিয়ায় ২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন মামুনুল ইসলাম। তার দেয়া গোলেই ইনচন এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে জয়ে শুরু করেছেন তারা। স্বাভাবিক ভাবেই জয়টি বাংলাদেশের তরুণ ফুটবলারদের কাছে একটি বেশি আনন্দের। এই জয়ে এতো আন্দোলিত হওয়ার কারণও রয়েছে অনেকের কাছে। এই দলে অনেক ফুটবলার রয়েছেন যাদের কাছে এটি আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়। তাও আবার আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে যারা কিনা ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ৩১ ধাপ। তাই কোচ লোডউইক ডি ক্রুইফ তরুণ এসব ফুটবলারদের জয় উপভোগ করতে দিলেন নিজের মতো করে। ম্যাচের পরের দিন কোন অনুশীলন রাখেননি ক্রুইফ। সকালে মিটিং আর বিকালে হালকা জিমের মধ্য দিয়েই দিনটি অতিবাহিত করেছেন মামুনুল-জাহিদরা। ত...
ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ৭০০ জনের সলিলসমাধির আশঙ্কা

ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ৭০০ জনের সলিলসমাধির আশঙ্কা

আন্তর্জাতিক
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে গত সপ্তাহে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়ার সময় ৩ দিনে কয়েকটি জাহাজডুবির ঘটনায় ৭০০ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মাল্টার সমুদ্র উপকূলে। জাহাজডুবির ওই ঘটনায় ৫০০ জন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাণহানির সংখ্যা ঠিক থাকলে, এ বছর ভূমধ্যসাগরে বোট ও জাহাজডুবিতে মৃতের সংখ্যা ৩ হাজারে দাঁড়াবে। মাল্টা উপকূলে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৯ আরোহীর মধ্যে ২ জন জানিয়েছেন, ভূমধ্যসাগরের মাঝপথে আদম পাচারকারীরা জাহাজ পরিবর্তন করতে বলে। আরোহীরা জাহাজ পরিবর্তনে রাজি না হওয়ায় তুমুল বাদানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাহাজটির সঙ্গে একটি কঠিন বস্তুর সজোরে ধাক্কা লাগে ও ডুবে যায়। কমপক্ষে ৫০০ আরোহী এতে প্রাণ হারিয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মুখপাত্র ক্রিস্টিয়ানে বার্থিআউমে বলছিলে...
মোশাররফ করিম এবার পানখোর

মোশাররফ করিম এবার পানখোর

বিনোদন
বিশেষ বিশেষ খাদ্যে বিশেষভাবে পারদর্শী মোশাররফ করিমকে দর্শক এ পর্যন্ত দেখেছে দু’বার। প্রথম দেখেছে চাখোর হিসেবে, যার দিনে পঞ্চাশ-ষাট কাপ চা ছাড়া চলে না। ট্রেনের ভেতর চায়ের অভাবে কি কাণ্ডকীর্তিই না করেছিলেন তিনি! এরপর জনপ্রিয় এ অভিনেতা হাজির হয়েছিলেন ঝালখোর হিসেবে। প্রেমের জন্য নিয়েছিলেন দেড়শ’টি মরিচ খাওয়ার চ্যালেঞ্জ! এবার তাকে দেখা যাবে পানখোরের ভূমিকায়। বাংলাভিশনে গত দুই ঈদে প্রচার হয়েছে ‘সেই রকম চাখোর’ ও ‘সেই রকম ঝালখোর’ নাটক দু’টি। এর নতুন কিস্তি হিসেবে আগামী কোরবানির ঈদে প্রচার হবে ‘সেই রকম পানখোর’। এবারের নাটকটিও লিখেছেন আশরাফুল চন্‌চল্‌, পরিচালনা করবেন মারুফ মিঠু। এবারের গল্পে মাত্রাতিরিক্ত পরিমাণে পান খাবেন মোশাররফ করিম। এ নিয়ে পরিবারে তাকে ঘিরে প্রচুর ঝামেলা সৃষ্টি হবে। স্ত্রীর সঙ্গে বিবাদ তার লেগেই থাকবে। নাটকটিতে তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন নাদিয়া। আগামী ২৪ ও ২৫শে সেপ্টেম্বর পু...
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা ১০ জনের ফাঁসি

স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা ১০ জনের ফাঁসি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বসুদৌহিতা গ্রামে স্কুলছাত্রী সীমা হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ দীর্ঘ শুনানি শেষে এরায় দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা নিহতের পরিবারকে দেয়ার জন্য নির্দেশ দেয় আদালত।মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে ১৮ই জুলাই রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদৌহিতা গ্রামের লক্ষণ দেবনাথের ঘরে ২০-২৫ জনের একদল ডাকাত মুখোশ পরে প্রবেশ করে। পরে স্বর্ণালঙ্কার ও মামামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের একটি কক্ষে আটকে স্কুলছাত্রী সীমাকে গণধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরের দিন ২০১২ সালের ১৯শে জুলাই সকালে লক্ষ্মীপুর সদর থানায় নিহতের বড় ভাই কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ২৫শে মার্চ ২৫ জনকে...