Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

মস্তিস্কের ‘জিপিএস’ উদ্ভাবন করে নোবেল জয়

মস্তিস্কের ‘জিপিএস’ উদ্ভাবন করে নোবেল জয়

বিশেষখবর
মস্তিস্কের ভেতরের ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবন করে এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন ৩ গবেষক। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ওকিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডওয়ার্ড আই মোসের ও মে-ব্রিট মোসের। সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। আলঝেইমার আক্রান্ত মানুষ কেন তাদের আশপাশের জিনিস চিনতে পারে না তা জানতে এই আবিষ্কার সাহায্য করতে পারে। কোনো কক্ষে একটি ইঁদুর অবস্থানকালে মস্তিস্কের একদল কোষ সক্রিয় হয়। কিন্তু অন্য স্থানে যাওয়ার সঙ্গে সঙ্গে মস্তিস্কের অন্য একদল কোষ সক্রিয় হয়। এই তত্ত্বকে কাজে লাগিয়ে আমরা  কোথায় অবস্থান করছি, কীভাবে মস্তিস্ক তা জানতে পরে এবং এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার পরিকল্পনা ও পরিচালনা মস্তিস্ক কীভাবে করে এটাই এই তিন গবেষক আবিষ্কার করেছেন। নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে অর্ধেক পাবেন অধ্যাপক ওক...
পাক সেনার গুলিতে নিহত ৫ ভারতীয়, আহত ৩০

পাক সেনার গুলিতে নিহত ৫ ভারতীয়, আহত ৩০

বিশেষখবর
সোমবার সকালে ফের গোলাগুলিতে উত্তপ্ত হল ভারতের কাশ্মীর সীমান্ত। মৃত্যু হয় পাঁচ ভারতীয়ের। জম্মুর আরএস পুরা সেক্টরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এক দশ বছরের শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছে ৩০ জন। গত তিনদিনে এই নিয়ে তিনবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হল। অন্যদিকে, এদিনই কুপওয়ারা সীমান্তে ভারতীয় সেনাদের হাতে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। ভারতের কর্মকর্তারা জানান, ভারতের বেশ কিছু গ্রামের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। আহতদের জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। আতঙ্কে গ্রাম ছেড়ে যাচ্ছেন গ্রামবাসীরা।...
দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না: খালেদা জিয়া

দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না: খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আন্দোলনের সময় আসছে। দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। সময় আসলেই আন্দোলনের ডাক দেয়া হবে। তখন জনগণ স্বতস্ফূর্তভাবে তাতে সাড়া দেবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনৈতিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। ক্ষমতসীন আওয়ামী লীগ সরকারকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে একটি অর্থবহ নির্বাচনের প্রক্রিয়া শুরু করার আহবান জানান বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, ঈদের আনন্দেও মানুষ শান্তিতে নেই। স্বজনদের সঙ্গে ঈদ করতে যাত্রাপথে মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারেনি। দুর্ভোগ, যানজট, রাস্তাঘাটের বেহাল দশায় তারা শান্তিতে ছিল না। জনগণের প্রতিনিধিত্বহীন সরকার হওয়ায় এসব সমস্যা সমাধানে কোনো চেষ্টাও নেই।দেশে গ্যাস, বিদ্যুতের সংকট চলছে...
বিএনপি কিছুই করতে পারবে না: এরশাদ

বিএনপি কিছুই করতে পারবে না: এরশাদ

সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপি এখন আর বৃহৎ দল নয়। তাই সরকারের সঙ্গে সংলাপ না হলে বিএনপি কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় সরকারের সঙ্গে বিএনপির সংলাপের সম্ভাবনাকে উড়িয়ে দেন তিনি।ঈদের পর খালেদা জিয়ার নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের আন্দোলনের প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, আর আন্দোলনের হুমকি দিয়ে ফায়দা লুটতে পারবে না। মানুষ জানে তারা কোনো ইস্যুতেই আন্দোলন করতে পারেনি। তিনি বলেন, শক্তি না থাকলে কি আন্দোলন করা যায়। বিএনপির সেই শক্তি আজ নেই। তাই তারা শুধু মানুষকে ভয়ভীতি দেখানো জন্য আন্দোলনের হুমকি দেয়। রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নতুন কমিটি নিয়ে চলমান সমস্যা দ্রুত সমাধান হবে বলেও জানান তিনি।এসময় এরশাদে...
চামড়া পাচার ঠেকাতে ঢাকার আশেপাশে ৬ চেকপোস্ট

চামড়া পাচার ঠেকাতে ঢাকার আশেপাশে ৬ চেকপোস্ট

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দেশের বাইরে চামড়া পাচার ঠেকাতে কোরবানি ঈদের তিন দিন ঢাকার বাইরে যাবে না কোনও চামড়ার ট্রাক। এজন্য ঢাকার আশপাশের এলাকায় বসানো হচ্ছে চেকপোস্ট। এছাড়া চামড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে এক মাস সীমান্ত এলাকায় বিজিবি’র নজরদারি বাড়ানোর জন্য সরকারের কাছে দাবিও জানানো হয়েছে।জানা গেছে, চামড়া পাচার ঠেকাতে ঈদের তিন দিন ঢাকার ১ নং ও ২ নং বুড়িগঙ্গা ব্রিজ, পোস্তগলা ব্রিজ, ডেমরা ব্রিজ, গাজীপুর চৌরাস্তা এবং সাভারের বলিয়াপুর এলাকায় বসানো হচ্ছে চেক-পোস্ট।এ বিষয়ে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহিন আহমেদ জানান, কোনওভাবেই যেন চামড়া দেশের বাইরে পাচার না হয় সেজন্য আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন এবার একটি চামড়াও পাচার হবে না। তারা আশ্বাস দিয়েছেন এবার ঈদের তিনদিন কোন ধরনের চামড়া বহনকারী ট্রাক ঢাকার বাইরে যেতে পারবে না। এজন্য ঢাকার আশপাশের এলাকায় ৬ টি চেক পোস্ট বসানো হচ্ছে। সী...
চ্যানেল আইয়ে ঈদের পরদিন ‘কৃষকের ঈদ-আনন্দ’

চ্যানেল আইয়ে ঈদের পরদিন ‘কৃষকের ঈদ-আনন্দ’

বিনোদন
প্রতিবারের মতোই এবারও অনেকটা অজানা বা গণমানুষের দৃষ্টির আড়ালে পড়ে থাকা অধ্যায়ের দিকে বিশ্বের বাংলাভাষী মানুষের দৃষ্টি কাড়তে যাচ্ছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার সাড়া জাগানো আয়োজনে এবার ঈদে উঠে আসছে দেশের সর্ব উত্তরের জেলা লালমনিরহাট সীমান্তবর্তী ছিটমহল অধ্যুষিত পাটগ্রাম উপজেলা। ওই উপজেলার রাবারড্যাম মাঠে হাজার হাজার কৃষককে নিয়ে তিনি মেতেছিলেন ঈদ-আনন্দ আয়োজনে। এবার খেলার মধ্যে ছিল তৈলাক্ত গায়ে কলাগাছে ওঠার প্রতিযোগিতা, ঝুড়িতে আলু, চক্র খোঁজ, পাটের দড়ি পাকানো, বালিশ লড়াই, কাঁধে বসে কলস বহন, গাছে পানি ঢালা, বালতি ভরো ও মুরগি ধরো। প্রতিটি প্রতিযোগিতার সঙ্গেই এলাকার জনমানুষের সুখ-দুঃেখর মালা গেঁথেছেন তিনি। তুলে ধরেছেন পাটগ্রাম তথা লালমনিরহাটবাসীর বড় সমস্যা ও সঙ্কটগুলো। ছিটমহলবাসীর জীবনচিত্র, বাল্যবিয়ে, বুড়িমারী স্থলবন্দরের প্রচলিত অবস্থা, সীমাবদ্ধতা ইত্যাদির চিত্র খেলার মাঝ...
আইএস জঙ্গিদের সঙ্গে হাত মেলাল তালিবান

আইএস জঙ্গিদের সঙ্গে হাত মেলাল তালিবান

আন্তর্জাতিক
মধ্য-প্রাচ্যে ক্রমশ আধিপত্য বিস্তার করা জঙ্গি সংগঠন আইএসআইএলের সঙ্গে এবার হাত মেলাল পাকিস্তানের তালিবান। ফলে আরও শক্তিশালী হল আইএস জঙ্গিরা। বিশ্ব জুড়ে সন্ত্রাসবাদ চালানোর পথে এবার আরও এক ধাপ এগোল জঙ্গিরা। এ নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা ভাবিত হয়ে উঠেছেন, তবে এখনও আইএস ও টিটিপির মধ্যে আনুষ্ঠানিক যোগসূত্রের কোনো খবর জানা যায়নি।ইতিমধ্যেই আইএস জঙ্গিরা ইরাক, সিরিয়া পেরিয়ে দক্ষিণ এশিয়ায় ঢুকতে শুরু করেছে। সম্প্রতি ২০০১-র আমেরিকার হামলার মাস্টারমাইন্ডকে আল-কায়দার দক্ষিণ এশিয়ার প্রধান ঘোষণা করা হয়েছে। তারপরই আইএস জঙ্গিদের আনুগত্য শিকার করার কথা ঘোষণা করেছে আল-কায়দা। যদিও আগেই আইএস ও আল-কায়দা যোগের সন্ধান পাওয়া গিয়েছিল। পাকিস্তানেও দেখা গিয়েছে আইএস জঙ্গিদের। এমনকি ভারতের অধীন কাশ্মীরেও দেখা গিয়েছে আইএসদের পতাকা দেখা গিয়েছে। ফলে এই যোগ ভারতের জন্য রীতিমত ভয়ের বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আইএস জ...
শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত সকাল ৯টায়

শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত সকাল ৯টায়

স্লাইড
দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবারও ঈদুল আজহার বিশাল জামাত অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত এ জামাত পরিচালনা কররেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। মাঠের আশপাশে এলাকায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জামাতে মুসুল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে সরকারিভাবে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ট্রেন ভোর পৌনে ৬ টায় ময়মনসিংহ থেকে এবং একটি সকাল ৬ টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে ছেড়ে আসবে। শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক এস.এম আলম রাইজিংবিডিকে জানান, সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।তবে দেশের বৃহত্তম এ ঈদ গা মাঠে বিরাজমান বিভিন্ন সমস্যার ফলে মুসুল্লিদের কিছু ভোগান্তিও রয়েছে । স্থান সংকট, অজু খান...