Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আরো একজন গ্রেফতার

নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আরো একজন গ্রেফতার

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় রুহুল আমিন (৩২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বাউফল থানার পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল পটুয়াখালীর বাউফল উপজেলার সানেশ্বর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ভোরে সানেশ্বরে গ্রামের বাড়ি থেকে রুহুল আমিনকে গ্রেফতার করা হয়। তিনি সেনাবাহিনীতে ল্যান্স করপোরাল পদে চাকরি করতেন। সাত খুনের ঘটনার সময় রুহুল আমিন প্রেষণে (ডেপুটেশনে) র্যাব-১১তে কর্মরত ছিলেন। ওই খুনের ঘটনায় ফতুল্লা মডেল থানায় করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। দিকে ডিবির সদস্যরা রুহুল আমিনকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে বলেও জানান তিনি।...
এলইডি বানিয়ে নোবেল জয় তিন জাপানি বিজ্ঞানীর

এলইডি বানিয়ে নোবেল জয় তিন জাপানি বিজ্ঞানীর

আন্তর্জাতিক
পদার্থবিদ্যায় ২০১৪-র নোবেল সম্মান পেলেন তিন জাপানি বিজ্ঞানী৷ এই তিন প্রফেসরের নাম ইসামু আকাসাকি, হিরোশি আমানো এবং সুজি নাকামুরা৷ পদার্থবিজ্ঞানের বর্তমান আঙিনায় এক নতুন ধরনের সেমিকন্ডাকটার, ব্লু এল ই ডি বা লাইট এমিটিং ডায়োড আবিষ্কারের জন্য এদের এই সম্মান দেয়া হল বলে মঙ্গলবার নোবেল কমিটির তরফ থেকে জানানো হয়েছে৷ জাপানে প্রফেসর নাকামুরার ঘুম ভাঙিয়ে এই সুখবর দেয়া হয়৷ এ ব্যাপারে তাঁর মন্তব্য, ‘এ অবিশ্বাস্য’৷এল ই ডি প্রথম আবিষ্কৃত হয় ১৯২৭ সালে৷ রুশ বিজ্ঞানী ওলেগ লোসেভ তা আবিষ্কার করেন৷ তবে ব্যবহারিক ক্ষেত্রে তার ফলিত প্রয়োগ শুরু হয় ১৯৬০-এর দশকে৷ বর্তমানে ইলেকট্রনিক্সের জগতে রিমোট কনট্রোলের উন্নতিসাধনের সঙ্গে এই এল ই ডি-র অগ্রগতির ওতপ্রোত সম্পর্ক৷নোবেল কমিটির চেয়ারম্যান প্রফেসর পার ডেলসিং তিন জাপানি বিজ্ঞানীর সাফল্য সম্পর্কে বলেছেন, ইদানীং বড় বড় কোম্পানি এই ব্লু এল ই ডি আবিষ্কারে...
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে তিন মেয়েসহ মায়ের মৃত্যু

দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে তিন মেয়েসহ মায়ের মৃত্যু

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মা ও তিন মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোরাইল ইউনিয়নের দক্ষিণ সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ আগুন বাইরে থেকে লাগিয়ে দেয়া হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহতরা হলেন- ওই গ্রামের মজিবুর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩০), মেয়ে মরিয়ম (১৪), মিম (৬) ও মলি (৪)। এলাকাবাসী জানায়, ওই কক্ষের বাইরে বেড়া দিয়ে বাধা সৃষ্টি করে পেট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া ওই কক্ষের খোলা জানালা দিয়েও ঘরে দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়া হয়। এরপর আগুন দেয়া হয়। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন এলাকাবাসী। প্রতিবেশী জাহাঙ্গীরের সঙ্গে হাসনা বেগমের বিরোধ চলছিল বলে তারা দাবি করেন। সিঙ্গাপুরপ্রবাসী জাহাঙ্গীর এখন দেশে অবস্থান করছেন এবং ঘটনার পর থেকে তিনি পলাতক। ...
জঙ্গি তৎপরতা নিয়ে ঢাকাকে সতর্ক করেছে নয়া দিল্লি

জঙ্গি তৎপরতা নিয়ে ঢাকাকে সতর্ক করেছে নয়া দিল্লি

স্লাইড
পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বাড়িতে বিস্ফোরিত বোমা বাংলাদেশে হামলার জন্য বানানো হচ্ছিল জানিয়ে এ বিষয়ে ঢাকাকে নয়া দিল্লি সতর্ক করেছে বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। গত ২ অক্টোবর বর্ধমানে ওই বিস্ফোরণে নিহত দুজনই বাংলাদেশি এবং বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, নিহত দুজন ও তাদের সহযোগীরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য। বিস্ফোরণে নিহত শামীম শাকিল আহমেদের স্ত্রী রুবি বিবি নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, গত তিন মাসে চার দফায় কুরিয়ারে বাংলাদেশে বোমা পাঠিয়েছেন তাঁরা। ভারতে হামলার জন্য তাঁরা বোমা বানাচ্ছিলেন না বলেও নিরাপত্তা বাহিনীকে বলেন তিনি। এ বিষয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিএফআইকে ভারতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা অবহিত করেছেন বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়। প্রতিবে...
নিজের জন্মদিনে ছেলের বাবা হলেন মাশরাফি

নিজের জন্মদিনে ছেলের বাবা হলেন মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ
আগামী বছর থেকে একই দিনে জন্মদিন পালন করবে নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি ও জুনিয়র মাশরাফি। নিজের ৩১তম জন্মদিন আজ রবিবারে ছেলের বাবা হলেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে রবিবার সকাল ৯টার দিকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ছেলে সন্তানের জন্ম দেন। সুমির বড় বোন রিক্তা খানম জানান, সিজারের মাধ্যমে সুমির ছেলে হয়েছে। মা-ছেলে দুজনই সুস্থ আছে। মাশরাফি শনিবার রাত ১২টার দিকে কোরিয়া থেকে দেশে ফেরেন। ঢাকায় ফেরার পরপরই তিনি হাসপাতালে ছুটে যান। ছেলে হওয়ায় মাশরাফি ভীষণ খুশি হয়েছেন বলে জানিয়েছেন। সন্তানের খবরটি তিনি প্রথমে তার বাবা গোলাম মোর্তজা স্বপন, মা বলাকা স্বপন ও মামা নাহিদকে জানান। সুমি-মাশরাফির ঘরে হুমায়রা মর্তুজা নামে সাড়ে তিন বছর বয়সী এক মেয়ে রয়েছে।...
গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী

জাতীয়
প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের সকালে গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার পরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানান। এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন  শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী। বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, "মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।" সবাইকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভে...
বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে খালেদা জিয়ার শুভেচ্ছা বিনিময়

জাতীয়
শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সকাল ১১টা থেকে পৌনে ১২ পর্যন্ত বিশিষ্ট ব্যক্তি এবং এরপর দুপুর দেড়টা পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে খালেদা জিয়া শুভেচ্ছা বিনিময় করেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।...
শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত

শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয়
বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ঈদুল আজহার ১৮৭তম জামাত। সকাল নয়টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন, বাংলাদেশ ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ। ঐতিহাসিক শোলাকিয়া ময়দানের ঈদ জামাতে দূর-দূরান্তের মুসল্লিদের অংশগ্রহণের সুবিধার্থে প্রতিবারের মতো এবারও বাংলাদেশ রেলওয়ে দুটি বিশেষ ট্রেন পরিচালনা করে। ঈদ জামাতে দেশের শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জামাতকে কেন্দ্র করে নেয়া হয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আর্মড পুলিশ ও র‌্যাব সদস্যের কঠোর নিরাপত্তা ও নজরদারিতে শন্তিপূর্ণভাবে নামাজ শেষ হয়। মাঠের চারপাশে বসানো হয় নিরাপত্তা চৌকি। পুরো এলাকায় সিসি ক্যামেরা বসানো ছাড়াও বিভিন্ন প্রবেশ পথে মেটালডিটেক্টর দিয়ে মুসল্লিদের দেহ তল্লাশি করা হয়। ভোর থেকেই ঈদুল অজহার নামাজ পড়তে দেশের বিভিন্ন জে...