Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্কতা সংকেত জারি

দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সতর্কতা সংকেত জারি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি সামান্য পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এই ঝড়ের নামকরণ করা হয়েছে হুদহুদ। ঘূর্ণিঝড়টি আজ বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।এটি আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্নিঝড়ে রূপ নিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্নিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।চট্টগ্রাম, কক্সবাজার,...
বোলিং অ্যাকশনে ত্রুটি, নিষিদ্ধ সোহাগ গাজী

বোলিং অ্যাকশনে ত্রুটি, নিষিদ্ধ সোহাগ গাজী

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
প্রশাসনিক ব্যস্ততা তাঁকে ছুটি দেয়নি ঈদের দিনও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে স্বাগত জানাতে ছুটতে হয়েছিল বিমানবন্দরে। আর কাল ছুটি শেষের অফিস খোলার প্রথম দিনে তো ওই ‘ঝক্কি’র চেয়েও বড় ধাক্কার মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সোহাগ গাজীকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার বার্তাটি যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে পেলেন কালই! একই কারণে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না জিম্বাবুয়ের অফস্পিনার প্রসপার উতসেয়াও। গতকাল আইসিসি একটি ই-মেইল বার্তায় জানিয়েছে, ‘বোলিং অ্যাকশন পর্যবেক্ষণের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নিশ্চিত হয়েছে, বাংলাদেশের সোহাগ গাজী ও জিম্বাবুয়ের প্রসপার উতসেয়ার বোলিং অ্যাকশন অবৈধ।’ বাংলাদেশের ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাস ছিল, সম্ভবত সোহাগের একটু জোরের ওপর করা বলটা নিয়ে আপত...
বর্ধমান বিস্ফোরণ: সীমান্ত বন্ধেরও নির্দেশ- সতর্কতা এদেশেও

বর্ধমান বিস্ফোরণ: সীমান্ত বন্ধেরও নির্দেশ- সতর্কতা এদেশেও

জাতীয়
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নাম আসায় নড়েচড়ে বসেছে দুদেশ। এঘটনায় ভারত জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারী আরও কঠোর করা হয়েছে। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। ভারত সরকারের তরফে শেখ হাসিনা সরকারকে সতর্ক করার পর বাংলাদেশ সীমান্ত এলাকায় নজরদারী বাড়ানো হয়েছে।পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তবর্তী জেলা যথাক্রমে উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে অন্তত ৬৫টি জঙ্গি শিবির সক্রিয়। ভারতীয় গোয়েন্দা এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও সিআইডির (ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) দাবি, বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী সংগঠন জামাতুল মুজাহিদিন ও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এদের মদদ দিচ্ছে। ভারতের নানা জায়গায় নাশকতা চালানোই এই জঙ্গি শিবিরগুলোর উদ্দে...
পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া সতর্কতা জারি

পশ্চিমবঙ্গ সীমান্তে কড়া সতর্কতা জারি

জাতীয়
  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি বাড়িতে গত বৃহস্পতিবার বোমা তৈরির সময় দুই জঙ্গির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। রাজ্য পুলিশ দিল্লিকে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জেএমবির স্লিপার সেল হিসেবে এই বাড়িতে বিস্ফোরক তৈরি করা হত। আর তা পাচার করা হতো সীমান্ত পেরিয়ে বাংলাদেশে। রাজ্য গোয়েন্দাদের আশঙ্কা বাংলাদেশে ব্যাপকভাবে সন্ত্রাস চালানোর উদ্দেশ্য নিয়েই বর্ধমানে গ্রেনেড বানানো হচ্ছিল। গত কয়েক মাসে বেশ কয়েকশ গ্রেনেড ওপারে পাচার করা হয়েছে। অবশ্য গোয়েন্দাদের একাংশের মতে, ভারতের অন্যত্র এই গ্রেনেড ব্যবহারের জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা তা নিয়েও খোঁজখবর চালানো হচ্ছে। ঘটনার পর পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তজুড়ে কড়া সতর্কতা জারি করেছে রাজ্য পুলিশ। সীমান্তের অরক্ষিত এলাকাগুলো সিল করে দেওয়া হয়েছে। বিএসএফকে বিশেষ সতর্কতা বজায় রাখার নির্দ...
মেসিকে ছাপিয়ে রোনালদো বন্দনায় ফুটবল বিশ্ব

মেসিকে ছাপিয়ে রোনালদো বন্দনায় ফুটবল বিশ্ব

খেলাধুলা, খেলার মাঠ
মাত্র এক বছর আগেও কথাটি শুধুমাত্র লিওনেল মেসির ক্ষেত্রেই যেন প্রযোজ্য ছিল ৷কিন্তু এখন বিষয়টি একেবারে পাল্টে গিয়েছে। কথায় কথায় মেসি বন্দনা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। ব্যালন ডি-আর কিংবা চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার মতো এই উপাধিটাও মেসির কাছ থেকে এবার নিজের দিকে ছিনিয়ে নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ৷মেসি সম্পর্কে গোটা ফুটবল দুনিয়া এক সময় যা বলত, এখন সিআর-সেভেন সম্পর্কে তাই বলা হচ্ছে ৷যেমন কোচ কার্লোস অ্যান্সোলেত্তির পর অ্যাতলেটিকো বিলবাওয়ের মিডফিল্ডার আন্দের ইতুরাস্পে বলছেন, ‘রোনালদো অন্যমাত্রার, অন্য গ্রহের এক ফুটবলার।’ স্প্যানিশ লা লিগায় চার ম্যাচে তিনটি হ্যাট্রিক করেছেন রোনালদো। প্রতিপক্ষ হিসেবে পর্তুগিজ তারকার খেলা সামনে থেকে দেখেছেন ইতুরাস্পে। রোনালদো সম্পর্কে শ্রদ্ধা ঝরছে তাঁর কণ্ঠে। কিংবদন্তি সম্পর্কে বলছেন, ‘গত মৌসুমে রোনালদোর সঙ্গে আমার একবার ঝামেলা হ...
১৬ ডিসেম্বরের মধ্যে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধা তালিকা

১৬ ডিসেম্বরের মধ্যে নতুন সংজ্ঞায় মুক্তিযোদ্ধা তালিকা

সংবাদ শিরোনাম, স্লাইড
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অনেকেই ভুল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করেছে। তাই আমরা মুক্তিযোদ্ধার সংজ্ঞাটা এবার নিশ্চিত করতে যাচ্ছি এবং সেই আলোকে যারা যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন তাঁরাই চূড়ান্ত তালিকায় আসবেন। মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা গ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিকালে স্থানীয় সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মুক্তিযোদ্ধা, কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। মোজাম্মেল হক বলেন, আমি কথা দিয়েছি যে ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা তালিকা চূড়ান্তকরণ করে ফেলব এবং ২৬ মার্চের আগে (আগামী বছর) আমরা তাদের সব্বাইর হাতে সার্টিফিকেট ও পরিচয়পত্র ইত্যাদি তুলে দেব।ডা. সুশান্ত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশা ইউনিভার্সিটির উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, ...
সীমান্ত বন্ধের তথ্য ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্ত বন্ধের তথ্য ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতীয়
  পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে সীমান্ত সিল বা বন্ধ করে দেওয়ার যেসব তথ্য দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি পড়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, এ বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।...
আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উচ্ছেদ করা হবে

আন্দোলনের মাধ্যমে হাসিনাকে উচ্ছেদ করা হবে

বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই মুহুর্তেই পদত্যাগ করতে হবে। তা না হলে আন্দোলনের মাধ্যমে তাদের উচ্ছেদ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন।আলোচনা ও সংলাপে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নেই বলে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর আমরা বারবার অনুরোধ করেছি সংলাপ ও আলোচনার জন্য। আসলে কি তিনি বাংলা কথা বোঝেন না? না বুঝতে চান না। এই দেশ জনগণের কথায় চলবে। তাই অবিলম্বে জনগণের কথা চিন্তা করে সরকারের এখনই পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকারের কোনো হিংস্র্র পরিকল্পনা কাজে আসবে না। এই সরকারের কোনো নৈতিকতা নেই। সরকার শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও নৈতিকতা হারিয়েছে। আন্দো...