Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

সোহাগের পাশে রাজ্জাক

সোহাগের পাশে রাজ্জাক

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
  ত্রুটিপূর্ণ বোলিংয়ের জন্য সব ধরনের ক্রিকেটে সোহাগ গাজীকে নিষিদ্ধ করেছে আইসিসি। সংবাদ শুনে অন্য সব ক্রিকেটপ্রেমীদের মতোই কষ্ট পেয়েছেন বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজ। কেননা তিনি জানেন নিষিদ্ধ হওয়ার পরবর্তী সময়টুকু কত কষ্টের। কতটা যন্ত্রণার। জানেন বলেই সংবাদটি শুনে সঙ্গে সঙ্গে ফোন করেন সোহাগকে। সাহস জুগিয়ে বলেছেন, নিষিদ্ধ হওয়ার সংবাদে যেন ভেঙে না পারেন। বরং সবকিছু সামলে নিতে আত্দবিশ্বাস রাখতে বলেছেন অফ স্পিনারকে। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে একমাত্র বোলার রাজ্জাক, যার নামের পাশে লেখা ২০৭ উইকেট। এই বাঁ হাতি স্পিনারের ক্যারিয়ারটা একেবারেই নিশ্ছিদ্র ছিল না। ২০০৮-২০০৯ সালে ত্রুটিপূর্ণ অ্যাকশনের জন্য নিষিদ্ধ ছিলেন রাজ্জাক। এরপর বিসিবির তৎকালীন কোচ সালাউদ্দিনের তত্ত্ব্বাবধানে নিজেকে শুধরে নেন এবং আইসিসির কাছে পরীক্ষা দিয়ে ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে। নিষেধাজ্ঞার সে সময়টুকু কতটা দ...
প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৬ হাজি

প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৬ হাজি

জাতীয়, স্লাইড
বাংলাদেশের হাজিদের নিয়ে শুরুতেই শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান। গতকাল সকাল ১০টায় প্রথম হজ ফ্লাইট ঢাকা পৌঁছার কথা থাকলেও পৌনে ৫ ঘণ্টা বিলম্বে শেষ পর্যন্ত বিকাল পৌনে ৩টায় ঢাকায় পৌঁছে। প্রথম ফিরতি হজ ফ্লাইটে ৪১৬ জন হাজি নিয়ে বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০১২ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গতকাল বিমানের আরও তিনটি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে। জানা যায়, জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশে উড়তেই বিমান ৪ ঘণ্টা দেরি করে ফেলে। বুধবার রাত দেড়টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে আকাশে উড়ার কথা থাকলেও বিমান আকাশে উড়ে চার ঘণ্টা পর।...
আব্দুল মতিনের মরদেহ ঢামেকে হস্তান্তর

আব্দুল মতিনের মরদেহ ঢামেকে হস্তান্তর

জাতীয়, স্লাইড
ভাষা সৈনিক আবদুল মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন তার স্ত্রী গুলবদন নেসা মনিকা। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজের উপধ্যক্ষ ডা. মো শফিকুল আলম চৌধুরীর কাছে তিনি এ মরদেহ হস্তান্তর করেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই ভাষা সৈনিকের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ফুল হাতে বিনম্র শ্রদ্ধায় তারা বিদায় জানান জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। দুপুর সোয়া দুইটায় আবদুল মতিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামীম আরা তার মরদেহ গ্রহণ করেন। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। অধ্যাপক শামীম আরা জানান, ভাষা সৈনিক আবদুল মতিনের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ আমরা গ্রহণ করেছি...
ভাষা মতিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভাষা মতিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্লাইড
  ভাষা সৈনিক আবদুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আবদুল মতিন ইন্তেকাল করেন। এরপরপরই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভাষা সৈনিক আবদুল মতিনের মৃত্যুতে গভীরভাবে শোকগ্রস্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবাণীতে তিনি বলেছেন, দেশের স্বাধীনতার সোপান রচনা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে। আর আবদুল মতিন সেই আন্দোলনের অন্যতম সৈনিক। তার মৃত্যু একটি জীবন্ত ইতিহাসের অবসান। প্রধানমন্ত্রী ভাষা সৈনিক আবদুল মতিনের বিদেহী আত্মার মাগফেরাত কামন‍া করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার এবং শোকগ্রস্ত প্রতিটি মানুষের প্রতি সমবেদনা জানান।...
সিপিএর প্রেসিডেন্ট পদে লড়ছেন শিরীন শারমিন চৌধুরী

সিপিএর প্রেসিডেন্ট পদে লড়ছেন শিরীন শারমিন চৌধুরী

জাতীয়, সংবাদ শিরোনাম
কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের আইনসভার সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডেতে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জানা গেছে, নির্বাচনে ভোটার সংখ্যা ৩ শতাধিক। এর মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ও রাজ্য মিলিয়ে মোট ১৭৫টি আইনসভার প্রতিনিধিত্ব রয়েছে। প্রেসিডেন্টসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির ৩৫ সদস্য সরাসরি ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হবেন। ইতিমধ্যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন জানিয়েছে। এদিকে, সিপিএর ৬০তম সম্মেলন ৩ অক্টোবর থেকে ক্যামেরুনের রাজধানীতে শুরু হয়েছে। এ উপলক্ষে শিরীন শারমিন চৌধুরী বর্তমান...
ক্রসফায়ার খুলনায় একদিনে নিহত ১৩

ক্রসফায়ার খুলনায় একদিনে নিহত ১৩

জাতীয়
সুন্দরবনে পুলিশের সঙ্গে দুই দফায় বন্দুকযুদ্ধে বনদস্যু কাশেম বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছে। গত রোববার ভোরে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটির জিরবুনিয়া গ্রামে ২ জন এবং দুপুর ২টার দিকে কালাবগি সংলগ্ন সুন্দরবনের গহিনে হড্ডায় ১১ জন নিহত হয়। এ ২টি এলাকা থেকে পুলিশ ১৭টি বন্দুক ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় নিহতদের বিরুদ্ধে তিনটি ও পলাতক আসামিদের বিরুদ্ধে দু’টি মামলা করা হয়েছে। এর আগে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকযুদ্ধে একসঙ্গে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি। তবে নিহতদের লাশ বহন ও উদ্ধার করা নিয়ে গত তিন ধরে খুলনাজুড়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তবে নিহতদের মৃতদেহ গুলি যেভাবে ট্রলারে ওঠানো আর নছিমনে উঠিয়ে দড়ি দিয়ে বাধা হয়েছিল তা দেখে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়। সূত্র মতে, নিহতরা হলেন পাইকগাছা উপজেলার মাগুরা দেলুটির সবুর মোড়ল (৪০), দাকোপ কালাবগীর মো. হানিফ গাজী (৩৪), ...
ভারতে জাল নোট সহ দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার

ভারতে জাল নোট সহ দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেপ্তার

জাতীয়
ইছামতী নদী পেরিয়ে ভারতের প্রবেশ করে সাতক্ষীরার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ধৃত দুই ব্যাক্তি বাংলাদেশের জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য বলে দাবি করছে স্থানীয় গণমাধ্যম। যদিও পুলিশ প্রশাসন তাদের পরিচয় সম্পর্কে এখনও সরকারিভাবে কোন মন্তব্য করতে নারাজ।জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম হোসেন এবং ফারুক হোসেন কে উত্তর চব্বিশ পরগনার জেলার হাসনাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ভারতীয় এবং বাংলাদেশি জাল টাকার উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা জানান, সেদিনই তারা ইছামতী নদী পেরিয়ে ভারতের আসে এবং হাসনাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা করতে থাকে।  তাদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবঘাটা অঞ্চলে।কলকাতার এক শ্রেণীর মিডিয়া ধৃতেরা বাংলাদেশের জামায়াতের সক্রিয় কর্মী বলে দাবি করেছে। যদিও তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনও রকম মন্তব্য করেননি বসিরহাট মহকুমার এসডিপিও অভিজিত ব...
দেশ ভালো ভাবে চলছে না : কাদের সিদ্দিকী

দেশ ভালো ভাবে চলছে না : কাদের সিদ্দিকী

জাতীয়, বিশেষখবর
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এক সঙ্গে চার নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রমাণ করে দেশ ভালো ভাবে চলছে না। টাঙ্গাইলের মির্জাপুরে চারজনকে পুড়িয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, জীবন্ত পুড়িয়ে মানুষ হত্যার জন্য কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম? না, আমরা দেশ স্বাধীন করেছিলাম জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু আজ দেশে কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, আপনি একজন নারী, অথচ চারজন নারীকে পুড়িয়ে হত্যার পরও আপনি ঘটনাস্থল পরিদর্শনে এলেন না। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচার চাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এত বড় একটি ঘটনা, অথচ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখনো এলেন না। এটি দু:খজনক। অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে খুন...