Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

ঈদে নগরবাসীর নিরাপত্তায় র‌্যাব পুলিশের নানা পদক্ষেপ

ঈদে নগরবাসীর নিরাপত্তায় র‌্যাব পুলিশের নানা পদক্ষেপ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
রাত পোহালেই ঈদুল আজহা। ইতিমধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানী। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব ও পুলিশ। ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, ডগ স্কোয়াডসহ প্রায় আধাডজন পদক্ষেপ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ।যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সেসব স্থান ছাড়া গরুর হাটসহ ইতোমধ্যে পুরো রাজধানীর নিরাপত্তার পরিকল্পনা ছক তৈরি করেছেন তারা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীকে নিরাপদ রাখতে সর্বদা ‘সজাগ’ থাকার অঙ্গীকারও করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্থা দু’টি।র‌্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ঈদের দিন জাতীয় ঈদগাহে ৠাবের ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। পাশাপাশি রাজধানীর অন্যান্য মসজিদ ও ঈদগাহগুলোতে র‌্যাবের স্ট্যাটিক পেট্রোল টিম টহল দেবে, থাকবে গোয়েন্দা নজরদারি। এছাড়া নগরবাসীর অধিকতর ন...
চাঁদাবাজির কথা স্বীকার, যাত্রী ভোগান্তিতে ক্ষমা চাইলেন মন্ত্রী

চাঁদাবাজির কথা স্বীকার, যাত্রী ভোগান্তিতে ক্ষমা চাইলেন মন্ত্রী

বিশেষখবর
বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হওয়ার কথা স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির কথা স্বীকার করে ক্ষমা চাইলেন তিনি। রোববার সকাল সাড়ে এগারটায় রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাজারগুলোতে চাঁদাবাজি হয়েছে এ অভিযোগ আংশিক সত্য, অনেক জায়গায় হাটে চাঁদাবাজি না হলেও রাস্তায় পশুবাহী ট্রাকে চাঁদা আদায় করা হয়েছে। যাত্রী দুর্ভোগের কথা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ঈদ ও পূজাকে ঘিরে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে এটা সত্য। এজন্য আমি যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি। জনসাধারণের কাছে ক্ষমা চাইতে কোনো লজ্জা নাই। তবে আমরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চেষ্টা করেছি। ভাড়া বেশি আদায়ের ব্যাপারে তিনি বলেন, বাস টার্মিনালগুলোতে ভাড়া বেশি না নিলেও রাস্তায় যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হয়ে। এতে যাত্রীদের বেশি ভাড়...
জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

বিশেষখবর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি করে জনগণের উপর প্রতিশোধ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। গ্যাসের দাম বৃদ্ধি করা হলে বিএনপি তা কঠোর কর্মসূচির মধ্য দিয়ে প্রতিরোধ করবে বলে এ সময় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।প্রধানমন্ত্রী তার চেপে রাখা ক্রোধ হালকা করতেই জনগণকে কষ্টের মধ্য ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা জনগণের উপর সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর আচারণে মনে হয়, জনগণের উপরেই যেন তার যত ক্রোধ। এই কারণেই একের পর এক করের বোঝা, গ্যাস, পানি ও বিদ্যুতের ন্যায় জনগণের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করছেন।আন্দোলনের নামে নৈরাজ্য করলে বিএনপির বিরুদ্ধে আরো মামলা করা হবে- খাদ্যমন্...
খুলনায় বন্দুকযুদ্ধে ১৩ বনদস্যু নিহত

খুলনায় বন্দুকযুদ্ধে ১৩ বনদস্যু নিহত

জাতীয়
খুলনায় পুলিশের সঙ্গে বনদস্যুর ‘বন্দুকযুদ্ধে’ কাসেম বাহিনীর ১৩ জন নিহত হয়েছে। রোববার ভোরে পাইকগাছা উপজেলায় ও দুপুর সোয়া ১টার দিকে হড্ডার কালাবগী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্য আহত হন। খুলনার পুলিশ সুপার হাবিবুবুর রহমানের ভাষ্য, রোববার ভোরে উপজেলার দেলুটি ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কারিমুল (৪০) ও হবি (৪২) নামের দুজন বনদস্যু নিহত হয়। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নিয়ে সুন্দরবনে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে বনদস্যু কাশেম বাহিনীর সদস্যরা ওই ১১ জনকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে কাশেম বাহিনীর সদস্যরা পিছু হটে যায়। দুই পক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী গুলিবিনিময় হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জন বনদস্যুর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের...
লতিফ সিদ্দিকীর ফেরা অনিশ্চিত

লতিফ সিদ্দিকীর ফেরা অনিশ্চিত

জাতীয়
পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেশে ফেরা অনিশ্চিত। নিউইয়র্কই হচ্ছে আপাতত তার ঠিকানা। সেখানে তিনি যুক্তরাষ্ট্র সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। অথবা কানাডায়ও চলে যেতে পারেন। কারণ, সেখানে অবস্থান করছেন তার মেয়ে ও বোন। নিউইয়র্কে বিতর্কিত মন্তব্য করে অনেকটা লোকচক্ষুর অন্তরালে মেক্সিকো চলে যান আওয়ামী লীগ প্রেসিডিয়ামের এই সদস্য।জানা গেছে, দুই দিন মেক্সিকো অবস্থান করে শুক্রবার নিউইয়র্কে ফিরে আসেন লতিফ সিদ্দিকী। বিমানবন্দর থেকে বের হয়ে এক প্রবাসীর গাড়িতে চড়ে নিউইয়র্কের কুইন্স এলাকায় যান তিনি। সঙ্গে স্ত্রী সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকীও রয়েছেন। নিউইয়র্কের প্রবাসীরা জানান, অনাকাক্সিক্ষত বক্তব্যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভে ফেটে পড়লেও মোটেও বিচলিত নন লতিফ সিদ্দিকী।নিউইয়র্কে একজন প্রবাসী বাংলাদেশি জানান, স্থান...
যানবাহনে শামুক গতি তবু সবার মুখে হাসি

যানবাহনে শামুক গতি তবু সবার মুখে হাসি

স্লাইড
সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করে চাঁদপুর যাওয়ার কোনো বাস পাননি আবদুল হালিম। সদর উপজেলায় নিজের বাড়িতে ঈদ করতে স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে তিনি এই কাউন্টার থেকে ওই কাউন্টারে ঘুরছিলেন টিকিটের জন্য। শেষ পর্যন্ত উঠলেন একটি লোকাল বাসে। রাজধানীতে চলাচল করে, এমন একটি বাসে উঠতে পেরে তাঁর মুখে হাসি ফুটে ওঠে। অথচ কিছুক্ষণ আগে তাঁর চোখেমুখে ছিল বিষাদের ছায়া। সব বিষাদ ঝেড়ে হাসতে হাসতে হালিম ও তাঁর স্ত্রী রাবেয়া বললেন, 'বাড়ি যাব।' অন্য রকম খুশির আভা ছড়িয়ে ছিল তাঁদের চোখে-মুখে। টার্মিনালে বাস মিলছে না বলে কারওয়ান বাজারে দিনাজপুরের ১৫ যাত্রী একটি ট্রাকে উঠে পড়ে বিকেলে। তাদের একজন রুস্তম আলী ট্রাকে উঠতে উঠতেই হেসে বললেন, 'আর কোনো কথা নাই। বাড়ি যাই।' রাজধানীর সড়কে গতকাল শনিবার সকালে ছিল যানবাহন ও মানুষের ভিড়। দেড় কোটি মানুষের শহর ঢাকা ক্রমেই খালি হয়ে যাচ্ছে। নগর পর...
ঈদের আনন্দ হোক সবার জন্য

ঈদের আনন্দ হোক সবার জন্য

বিনোদন
বছর ঘুরে আবারও এলো ঈদ। ‘ঈদ মানেই আনন্দে উদ্ভাসিত দেশ, ঈদ মানেই শান্তি সুখের পরিবেশ’। ঈদ মানে খুশি হলেও ঈদুল আজহা বা কোরবানির ঈদের খুশি, উৎসর্গ করতে পারার খুশি। যাকে বলা হয় ত্যাগের মহিমা। পশু কোরবানির মাধ্যমে উৎসর্গের মানসিকতা তৈরি হওয়াটাই হচ্ছে কোরবানি ঈদের বড় শিক্ষা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। এই ঈদে নগরীর রাস্তায় রাস্তায় গাড়ি-ঘোড়ার পাশাপাশি দেখা যায় গরু আর খাসি। আবার ঠাসাঠাসি করে ট্রাকে ট্রাকে ঝাঁকে ঝাঁকে আসছে গরু। ক’দিন আগেও যা ছিল খেলার মাঠ, এখন তা গরু-ছাগলের হাট। রাস্তাঘাটে গরুর দড়ি-ছড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায় অনেককেই। কোথাও ছুটন্ত গরুর টানে দাঁড়ানো দায়। আবার কোথাও দাঁড়ানো গরুকে নাড়ানো দায়। কোন গরু সুবোধ, কোন গরু অবোধ আবার কোন গরু অবাধ্য। গরুর হাটেও রয়েছে প্রতিযোগিতা। কেউ দামি গরু কিনে নামি হতে চান। কেউ বা ক্রেতা বুঝে বাড়তি দাম হাঁকান। তারপরও লাখ লাখ গরু কেনাবেচা হচ্ছে। আর...
লক্ষ্মীপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

লক্ষ্মীপুরের ১০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

জাতীয়, স্লাইড
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে আজ শনিবার ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ আজ ঈদুল আযহা উদযাপন করছেন। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে সব চাইতে বড় ঈদের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ। পরে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপন  করেন তারা। এছাড়া রায়পুরের দুটি গ্রামসহ মোট ১০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। বিভিন্ন পণ্যের সমাহারে ঈদ মেলার দোকানগুলোতে শিশু-কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।...