আইএসকে মোকাবিলায় অস্ট্রেলিয়ার যোগদান
কট্টরপন্থি সংগঠন ইসলামিক স্টেটকে মোকাবিলায় (আইএস) যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে এবার যোগ দিলো অস্ট্রেলিয়া। ইরাকে আইএসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান অভিযান পরিচালনার প্রস্তাবটি অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, ইরাক সরকারের অনুরোধে এবং সরকারকে সমর্থন দিতে ইরাকে বিমান হামলা পরিচালনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইরাকের সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান ও সহযোগিতায় অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীও মোতায়েন করা হচ্ছে ইরাকে।...







