Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

জাতীয়
এ বছরের ঈদ-উল আযহার পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে চামড়া ব্যবসায়ীরা। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০ থেকে ৭৫ টাকা এবং ঢাকার বাইরে ৬০ থেকে ৬৫ টাকা। আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মূল্য নির্ধরণের এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ফিনিশ লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের। এছাড়া, লবণযুক্ত মহিষের চামড়ার মূল্য প্রতি বর্গফুট নির্ধারণ করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা, খাসির লবণযুক্ত চামড়ার মূল্য ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির লবণযুক্ত চামড়ার মূল্য ২৫ থেকে ৩০ টাকা।...
কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাট টোলমুক্ত হবে

কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাট টোলমুক্ত হবে

জাতীয়, বিশেষখবর
  নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, 'কাওরাকান্দি, কাঁঠালবাড়ি ও মাঝিরকান্দি ঘাটে অতিরিক্ত টাকা নেয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। এই ঘাটগুলোর টোল আগামী অর্থ বছরে সম্পূর্ণ রূপে বাতিল করে দেওয়া হবে। ২০১৫ সালের পহেলা জুলাই থেকে এই বিধান কার্যকর করা হবে।' শুক্রবার মাদারীপুর সদর হাসপাতালে নবনির্মিত তিনটি কেবিন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার প্রমুখ।...
গণতন্ত্রপন্থী-চীনপন্থী মুখোমুখি

গণতন্ত্রপন্থী-চীনপন্থী মুখোমুখি

আন্তর্জাতিক
হংকংয়ে পূর্ণগণতন্ত্রের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের সঙ্গে শাসকগোষ্ঠীর সমর্থক চীনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার শহরের দুটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকার দু’পক্ষের এই মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এ সময় চীনপন্থীদের মুখেও বিক্ষোভ বিরোধী স্লোগান শোনা যায়।প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তাসংস্থা আল জাজিরা জানায়, প্রায় ২০০ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের আন্দোলন স্থলে শাসকগোষ্ঠীর একটি বিরাট দল আচমকা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরাও তাদের ওপর চড়াও হলে এ ঘটনা ঘটে। এদিকে আন্দোলনে হামলা চালানোর জেরে হংকংয়ের প্রধান নির্বাহীর সঙ্গে ‘আলোচনা প্রস্তাব’ বয়কটের হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা। গণতন্ত্রপন্থী আন্দোলনের এক ছাত্র নেতা বলেন, সরকার বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো বন্ধ না করলে আলোচনার সুযোগ বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার দেয়া হংকংয়ের প্রধা...
হ্যাটট্রিক হলেই ইতিহাস

হ্যাটট্রিক হলেই ইতিহাস

খেলাধুলা, খেলার মাঠ
মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। কিন্তু ২০০৫ সালের মে মাসে লা-লীগা ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যেদিন বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক গোলটি করেছিলেন, তখন কেউ কি ভেবেছিল এই লিওনেল মেসি একদিন নিজেকে প্রতিষ্ঠা করবেন অবিশ্বাস্য এক উচ্চতায়! মেসি নিজে অন্তত ভাবেননি। এই তো ক’দিন আগেই ক্যারিয়ারের ৪০০তম গোলের মাইলফলক পেরিয়ে বিনয়ের সঙ্গে বলেছিলেন এমন কীর্তির কথা তার দূরতম কল্পনাতেও ছিল না। কিন্তু মেসি নিজে না ভাবুন, তাকে নিয়ে আকাশছোঁয়া স্বপ্ন নিশ্চয় কেউ না কেউ দেখেছিলেন। সেই স্বপ্ন আর বাস্তবতাকে প্রায় একবিন্দুতে মিলিয়ে দিয়ে আরেকটি ইতিহাসের সামনে বার্সেলোনার আর্জেন্টাইন জাদুকর। মাত্র তিনটি গোলের দূরত্ব। আজ রায়ো ভালেকানোর মাঠে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটি করতে পারলেই স্প্যানিশ লীগের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি। ৫৯ বছর ধরে অক্ষত রয়েছে যে রেকর্ড। মেসির হ্যাটট্রিক হয়ে গ...
পবিত্র হজ পালিত

পবিত্র হজ পালিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
‘লাব্বাইক, আলাহুম্মা লাব্বাইক’ সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কণ্ঠে উচ্চারিত মুহুর্মুহু এ ধ্বনিতে শুক্রবার মুখরিত হয়ে উঠেছিল ঐতিহাসিক আরাফাত ময়দান। পবিত্র মক্কা নগরী থেকে ১৪ কিলোমিটার দূরে হজরত আদম (আ.) ও মা হাওয়া (আ.)-এর পুনর্মিলনের ঐতিহাসিক স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিদায় হজের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পুণ্যভূমি আরাফাত ময়দানের আকাশ-বাতাস ও প্রতিটি বালুকণায় প্রতিধ্বনিত হয়েছে হাজীদের হৃদয়মথিত লাব্বাইক ধ্বনি। চারদিকে শুধুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হাজির হওয়া দুই প্রস্থ সাদা কাপড় পরা লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ। এবার পবিত্র হজ শুক্রবার হওয়ায় এই হজের মর্তবা অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকেই শুক্রবার হজকে আকবরী হজ হিসেবে অভিহিত করেন। আকবরী হজের সময় সৌদি সরকার তথা রাজপরিবারের পক্ষ থেকে উপঢৌকন দেয়া হয় হাজীদের। পবিত্র হাদিস শরিফের বর্ণনা মতে, হজের তিনটি ফরজের মধ্যে আরাফাত ময়দানে অ...
সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

সরকার নয়, লতিফ সিদ্দিকী বেকায়দায় : প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
  রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবিবেচকের মতো মন্তব্যে সরকার নয়, লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন। লতিফ সিদ্দিকীর মন্তব্য জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটা কারও কাছে গ্রহণযোগ্য নয়। এ মন্তব্যের দায় তাকেই বহন করতে হবে। খেসারতও দিতে হবে তাকে। এ জন্য যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়িত হবে। শুক্রবার বিকালে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দলে রাখা হবে না। তবে সাংবিধানিক এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র মেনেই কাজটি সম্পন্ন করা হবে। রাষ্ট্রপতি হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরলে অব্যাহতি সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করবেন। এরপর সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে। আর দল থেকে বহিষ্কারের জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমোদন লাগবে। এজন্য কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে গতকাল গণভবনে...
আজ আরাফার দিন

আজ আরাফার দিন

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আজ পবিত্র হজ। হাজীদের আরাফাত ময়দানে অবস্থানের দিন। টানা পাঁচদিনের হজব্রত পালনের লক্ষ্যে মিনার অদূরে আরাফাত ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। লাখ লাখ হাজীর কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা-শারিকালাকা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত হবে এখানকার আকাশ-বাতাস। দুনিয়া ও আখিরাতের কল্যাণ, রহমত প্রাপ্তি ও স্বীয় গুনাহ মাফের জন্য আল্লাহ তায়ালার কাছে অশ্রুসিক্ত ফরিয়াদ জানাবেন সমবেত মুসলমানেরা। বিশ্ব ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্যের অবতারণা হবে আজ আরাফাতের ময়দানে। সৌদি আরবে ৯ জিলহজ শুক্রবার সূর্যোদয়ের পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ২০ লাখেরও বেশি মুসলমান সমবেত হবেন মক্কা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাত ময়দানে।...
ঈদের তিন দিন আগে ও পরে পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে

ঈদের তিন দিন আগে ও পরে পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক-লরি চলাচল বন্ধ থাকবে

জাতীয়, সংবাদ শিরোনাম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদুল-আজহার আগের ও পরের তিনদিন পচনশীল পণ্য পরিবহন ছাড়া সব ট্রাক ও লরি চলাচল বন্ধ থাকবে। মন্ত্রী বলেন, তবে গার্মেন্ট, জ্বালানি তেলবাহী ট্রাক ও খাদ্যদ্রব্যের পণ্য পরিবহন সচল থাকবে। রড, সিমেন্ট, কাঠ, পাথরসহ অন্যান্য অপচনশীল ট্রাক ও মালবাহী পরিবহন বন্ধ থাকবে।  তিনি আজ সন্ধ্যায় জেলার বিভিন্ন সড়ক পরিদর্শন শেষে মাওয়ায় পুরনো ফেরিঘাট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গত কয়েকদিন আগের টানা ভারি বৃষ্টিপাতের পরও দেশের সব সড়কই সচল রয়েছে। ঈদ ও পূজায় ঘরমুখো মানুষের কষ্ট লাঘবে আমরা কাজ করে যাচ্ছি। মন্ত্রী বলেন, সড়কে হাট না বসলেও কোরবানির পশুর কারণে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হচ্ছে। এসব যানজট নিরসন এবং কোরবানির পশু পরিবহন, চাঁদাবাজিসহ নানা বিষয়ে সরকার নজর রাখছে। ওবায়দুল কাদের বলেন, চাঁদাবাজির ঘটনায় তাৎক্ষনিক দৃষ্টান্তমূলক শাস্তি দ...