মন্ত্রীকে রাস্তা ঠিক করতে বললেন যাত্রী
গতকাল দুপুরে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি ময়মনসিংহগামী এক যাত্রীর কাছে জানতে চান, তিনি টিকিট পেয়েছেন কিনা। মহিলা যাত্রী অবশ্য টিকিটের প্রসঙ্গ এড়িয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে রাস্তা ঠিক করে দিন। রাস্তা তো খুব খারাপ। ঢাকা-ময়মনসিংহ সড়কের অবস্থা খারাপ। এই রাস্তা দিয়ে যাওয়া-আসা কষ্টকর। সরজমিন বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এ ভাবে অনেক যাত্রীর প্রশ্নবাণে জর্জরিত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মহাসড়কে যানজট, গরুর হাট, ঢাকার প্রবেশমুখগুলোতে যানজট, পরিবহন সার্ভিসগুলোর অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও অভিযোগ করেন তারা। সড়ক সংস্কারের বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মার্চের পর রাস্তা ঠিক হয়ে যাবে। এ জন্য একটু অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে দেশের সড়ক সমস্যার সমাধান হবে।
এদিকে রাস্তার দুরবস্থার জন্য দুর্ভোগ আর যানজটের ভোগান্তি সঙ...






