Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

সোহরাওয়ার্দী ছাড়া কোথাও মিছিল সমাবেশ নয়

সোহরাওয়ার্দী ছাড়া কোথাও মিছিল সমাবেশ নয়

স্লাইড
ঢাকা শহরের যানজট এড়াতে এখন থেকে ঢাকার ভেতর শুধু সোহরাওয়ার্দী উদ্যানের চার পয়েন্ট ছাড়া কোথায় মিছিল, সভা, সমাবেশ করা যাবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ছুটির দিনে (শুক্রবার ও শনিবার) ঢাকার কোথায় সভা সমাবেশ করা যাবে না বলে প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব করা হবে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওবায়দুল কাদের জানান, রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে আগামী ফেব্রুয়ারিতে দেশের প্রথম মেট্রোরেলের কাজ শুরু হচ্ছে। ২২০ কোটি টাকা ব্যয়ে এ মেট্রোরেল প্রকল্প হাতে নিয়েছে সরকার। ঢাকাকে যানজটমুক্ত করার প্রয়াস হিসেবে ২০১২ সালে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তিনি আরো জানান, নগরীর যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে কা...
হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাত্রা রাষ্ট্রপতির

হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাত্রা রাষ্ট্রপতির

স্লাইড
রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজ পালনের জন্য মঙ্গলবার দিবাগত রাত ২ টায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে রাষ্ট্রপতি হজ পালন করবেন।বিমানবন্দরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানরা, কূটনৈতিক কোরের প্রধান এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। সৌদি আরব যাত্রার প্রাক্কালে রাষ্ট্রপতি দেশবাসীর কাছে দোয়া চান। হজ পালনকালে রাষ্ট্রপতি দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে দোয়া করবেন।...
এরশাদ, রওশন ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

এরশাদ, রওশন ও খালেদাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ আলম তাদের কাছে শেখ হাসিনার ঈদ কার্ড পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সংসদ ভবনের কার্যালয়ে তার সহকারী ব্যক্তিগত সচিব সুজাউল ইসলাম ঈদ কার্ড গ্রহণ করেন। এইচ এম এরশাদের বারিধারার বাসভবনে তার ব্যক্তিগত সচিব সাইফুল আলম ঈদ কার্ড গ্রহণ করেন। বেগম জিয়ার গুলশানের কার্যালয়ে আজ বিকেল ৫টায় তার বিশেষ সহকারি শিমুল বিশ্বাস ঈদ কার্ড গ্রহণ করেন।...
প্রত্যাহার নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে

প্রত্যাহার নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে

বিশেষখবর
  জনরোষ থেকে বাঁচতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর অপসারণ নিয়ে সরকার ধূম্রজাল সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একই সঙ্গে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিরোধী জোট। অপসারণ ও গ্রেপ্তার করা না হলে পূজা ও ঈদের পর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা। গতকাল সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মির্জা আলমগীর বলেন, জোটের বৈঠকে সারা দেশে গণসংযোগের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গড়ে তোলার সিদ্ধান্ত  হয়েছে। এছাড়া হজ ও তাবলীগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকী ...
লতিফ সিদ্দিকীর ফাঁসি চাইলেন এরশাদ

লতিফ সিদ্দিকীর ফাঁসি চাইলেন এরশাদ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসি দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ। একই সঙ্গে শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেন তিনি। সাবেক এই প্রেসিডেন্ট বলেন, রাস্তায় নেমেছি, প্রয়োজনে রাস্তায় থাকবো। তবুও বিচার দেখতে চাই। তিনি বলেন, লতিফ সিদ্দিকী সংবিধান লঙ্ঘন করেছেন। ১৬ কোটি মানুষকে অপমান করেছেন। তাকে জাতীয় সংসদে আর দেখতে চাই না। গতকাল জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে হযরত মুহাম্মদ (সাঃ) ও পবিত্র হজ সম্পর্কে কটূক্তি করায় আবদুল লতিফ সিদ্দিকীর অপসারণ, গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। এর আগে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন তিনি। গতকাল জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে বি...
লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে ২৬ অক্টোবর হরতাল

লতিফ সিদ্দিকী গ্রেফতার না হলে ২৬ অক্টোবর হরতাল

সংবাদ শিরোনাম, স্লাইড
  আগামী ১৫ অক্টোবরের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করা হলে ২৬ অক্টোবর হরতাল পালন করবে সম্মিলিত ইসলামী দলগুলো। এছাড়া তার গ্রেফতার দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও পালন করবে দলগুলো। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সম্মিলিত ইসলামী দল সমূহের মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দীন, আহমুদুল্লাহ কাশেমী, আরিফ বিল্লাহ, মুফতি ফকরুল ইসলাম প্রমুখ। সংবাদ সম্মেলনে মাওলানা জাফরুল্লাহ খান বলেন, লতিফ সিদ্দিকী ইসলাম বিরোধী এই বক্তব্য দিয়ে কুখ্যাত মুরতাদ সালমান রুশদি ও তসলিমা নাসরিনকেও হার মানিয়েছে। তিনি বলেন, এই সরকার জনগণকে ধোকা দিয়ে মন্ত্রিপরিষদ থেকে সিদ্দিকীকে অপসারণ করেছে মাত্র। দেশবাসী জানে এটা চা...
মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি

মন্ত্রিসভা থেকে লতিফ সিদ্দিকীকে অব্যাহতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তাবলীগ, হজ ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য  ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হানিফ বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ এ ধরনের বক্তব্যকে কখনো সমর্থন করে না। এই বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে তাৎক্ষণিক অব্যাহতি দিয়েছেন।' যুক্তরাষ্ট্রে রোববার এক অনুষ্ঠানে ঝড়তোলা মন্তব্যের পর মেক্সিকোতে যান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকী, তার সঙ্গে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও যান। বুধবার বাংলাদেশ সময় ভোরে মেক্সিকোর গুয়াদালাহারা শহরে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে প্রতিমন্ত্রী পলক...
এবার হজে গেলেন ৯৮ হাজার ৬৩৪ বাংলাদেশি

এবার হজে গেলেন ৯৮ হাজার ৬৩৪ বাংলাদেশি

জাতীয়
এবার পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেছেন ৯৮ হাজার ৬৩৪ জন বাংলাদেশি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা ৩৭ মিনিটে ৩৫০ জন নিয়ে হজযাত্রী বহনকারী সৌদি এয়ার লাইনসের সর্বশেষ বিমান সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। এসব যাত্রীদের মধ্যে বিভিন্ন হজ এজেন্সির মালিক ও গ্রুপ লিডারদের মাধ্যমে প্রতারিত ৩৯৮ জন হজযাত্রীও রয়েছেন। এ ছাড়া দুপুর ২টায় সৌদি এয়ার লাইনসের একটি ফ্লাইটে ৩০ জন সৌদি বাদশাহর রয়েল গেস্টও সৌদির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। হজ ক্যাম্পের সহকারী হজ কর্মকর্তা আব্দুল মালেক মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, এবার সফলতার সঙ্গেই হজযাত্রীদের সঠিক সময়ে সৌদি আরবে পাঠানো সম্ভব হয়েছে। বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত ৩৯৮ জনকে সরকারের উদ্যোগে টিকিটের ব্যবস্থা করা হয়। তাদের সবাইকে সৌদি আরবে পাঠানো হয়েছে। আর কোনো প্রতারিত হজযাত্রী আছে কী না জানতে চাইলে তিনি ...