Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয়, স্লাইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ বাতিল করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০টা থেকে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পান না। তাছাড়া বিভিন্ন শিক্ষাবর্ষে দেখা গেছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া শিক্ষার্থীরাই ঢাবিতে উত্তীর্ণ হয়েছেন বেশি। এবারো গতবারের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।সকাল ১০টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করা ভর্তিচ্ছুরা টিএসসির সড়ক দ্বীপে জড়ো হয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ আন্দোলনে একত্রিত হওয়ার বিষয়ে জানতে চাইলে শিক্...
আরব আমিরাতকে ৬-০ হারালো মেয়েরা

আরব আমিরাতকে ৬-০ হারালো মেয়েরা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা ৬-০ গোলে জর্ডানকে হারিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। প্রথম ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে শুভ সুচনা করেছিল মেয়েরা। এবার প্রতিপক্ষ আরব আমিরাতের বিপক্ষে ৬-০ গোলে জিতে টুর্নামেন্টে শক্ত প্রতিদ্বন্দ্বি হিসেবে জানান দিলো প্রমীলারা।প্রথমার্ধে আধিপত্য বজায় রেখেই খেলেছে বাংলাদেশের মেয়েরা বেশিরভাগ সময় বল ছিল বাংলাদেশের দখলে।৫ মিনিটে আমিরাতের জালে বল ঠেলে দিয়ে দলকে এগিয়ে দেয় বিপাশা মালি।এরপর ৮ মিনিটে জোরালো এক শটে ব্যবধান দ্বিগুণ করে আগের ম্যাচের নায়ক সানজিদা আক্তার। সানজিদা এবং বিপাশার জোড়া গোল, সঙ্গে কৃষ্ণা রানী সরকার ও লিপির গোলে ৬-০ ব্যবধানে আরব আমিরাতকে বিধ্বস্ত করে জিতল মণিকা চাকমার দল।২৩ মিনিটে আবারও সেই সানজিদা।৬৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন বিপাশা। আর খেলা শেষ হওয়ার একেবারে মুহুর্...
৫ জানুয়ারির নির্বাচন হতাশাজনক

৫ জানুয়ারির নির্বাচন হতাশাজনক

বিশেষখবর, সংবাদ শিরোনাম
৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে যুক্তরাজ্যের হতাশা এবার প্রকাশ করা হয়েছে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে তাদের এ অবস্থান তুলে ধরা হয়। গত ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ হতাশার কথা জানিয়েছেন।ওই সময় গণতান্ত্রিক রাজনৈতিক অংশগ্রহণ ও গণমাধ্যমের স্বাধীনতা সম্মান পায়- এমন একটি মুক্ত সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার গুরুত্বের প্রশ্নে একমত হন উভয়ে। বৃহস্পতিবার বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস থেকে প্রকাশিত ‘বাংলাদেশ- কান্ট্রি কেস স্টাডি আপডেট’ শীর্ষক ওই রিপোর্টে যুক্তরাজ্য আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিষয়টি ছাড়াও বলা হয়, বাংলাদেশের মিডিয়া বা সংবাদপত্রের স্বাধীনতা বিধিনিষেধের আওতায় আনা হয়েছে। সরকারের সমালোচনাকারী বা ভিন্নমতাবলম্বীদের আটক করা হচ্ছে। সীমিত করা হয়েছে এন...
৯ বুদ্ধিজীবী শহীদ মিনারে অবাঞ্চিত

৯ বুদ্ধিজীবী শহীদ মিনারে অবাঞ্চিত

জাতীয়, স্লাইড
মৃত পিয়াস করিমের পর এবার আসিফ নজরুল, ফরহাদ মাজহার, নুরুল কবির, মোর্তজা, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, ব্যারিস্টার তুহিন মালিক, ও দিলারা চৌধুরীসহ নয় বুদ্ধিজীবিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্চিত ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শুক্রবার শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে না নিতে প্রতিবাদ সমাবেশ করে কয়েকটি সংগঠন। শুক্রবার সকাল ৯টা থেকে এসব সংগঠনের নেতাকর্মীরা কর্মীরা শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়ে ওই কর্মসূচি পালন করে। মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমান্ড, প্রাণের ৭১, অনলাইনে বঙ্গবন্ধুর আদর্শের বন্ধুরা, বঙ্গবন্ধু সৈনিক প্লাটুপ, সিটি গ্যাং, গণজাগরণ মঞ্চের একাংশ, স্লোগান ৭১ ও মুক্তিযুদ্ধ প্রজন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অবস্থান কর্ম...
এবোলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের আরো উদ্যোগী হওয়ার অঙ্গীকার ওবামার

এবোলা প্রতিরোধে যুক্তরাষ্ট্রের আরো উদ্যোগী হওয়ার অঙ্গীকার ওবামার

আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ দেশে এবোলার হুমকি মোকাবেলায় আরো জোর উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে মারাত্মক আকারে এবোলা ছড়িয়ে পড়ার হুমকি কম। হোয়াইট হাউজে শীর্ষ সহযোগিদের সঙ্গে জরুরি বৈঠক শেষে বুধবার ওবামা ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে আফ্রিকান দেশগুলোকে সহায়তা করার ওপরও গুরুত্বারোপ করেন।টেক্সাসে এবোলা আক্রান্তের দ্বিতীয় ঘটনার পর ওবামা হোয়াইট হাউজে জরুরি এ বৈঠকে মিলিত হন। এতে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলসহ গুরুত্বপূর্ণ আরো কয়েক মন্ত্রী অংশ নেন। এদিকে মার্কিন টেলিভিশনে প্রচারিত এক মন্তব্যে ওবামা বলেন, এবোলা প্রতিরোধে বিশ্ব কার্যকর উদ্যোগ না নিলে আমরা সমস্যায় পড়তে পারি। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়া ইবোলা রোগে প্রায় সাড়ে চার হাজার লোক মারা গেছে। গত মাসে এবোলা প্রতিরোধ কার্যক্রম...
তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে গ্রিসের প্রধানমন্ত্রীর অভিনন্দন

তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে গ্রিসের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়, স্লাইড
গ্রিসের প্রধানমন্ত্রী অ্যান্টিনিও সি. সামারাস গত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আজ মিলানে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে গ্রিক প্রধানমন্ত্রী বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দশম আসেম শীর্ষ সম্মেলনের পাশাপাশি আজ মিলানের বাংলাদেশ মিটিং রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন। এসময় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব বিজন লাল দেব উপস্থিত ছিলেন।পররাষ্ট্র সচিব বলেন, দুই নেতা খুবই উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। শেখ হাসিনা দুই দেশের পারস্পরিক স্বার্থে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা বাংলাদেশ সরকারের দেয়া বিনিয়োগ...
দেশে এক পার্টি গণতন্ত্র চলছে : এরশাদ

দেশে এক পার্টি গণতন্ত্র চলছে : এরশাদ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
দেশে এক পার্টি গণতন্ত্র চলছে মন্তব্য করে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন গণতন্ত্র এসেছে। কিন্তু যে গণতন্ত্র দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না তা প্রকৃত গণতন্ত্র নয়, এক পার্টির গণতন্ত্র। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের নতুন সহযোগী সংগঠন জাতীয় তাঁতী পার্টির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।দেশের গণতন্ত্রের স্বার্থে ক্ষমতা ছেড়েছিলেন দাবি করে এরশাদ বলেন, গণতান্ত্রিক শাসনের স্বার্থে আমি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর আমার বিরুদ্ধে ৪৩টি মামলা দেয়া হল। কিন্তু গত ২৫ বছরে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। আমরা কি এই গণতন্ত্র চেয়েছিলাম? তিনি বলেন, আমাদের মাথায় শুধু একটাই চিন্তা-কী করে ক্ষমতায় থাকা যায়। কারণ আমরা জানি ক্ষমতা থেকে চলে গেলেই জেলে যেতে হবে, মামলার মুখোমুখি হতে হবে। একটার পর একটা মামলা দেয়া হবে। এই গণতন্ত্র প্রতিহিংসার গণত...
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় জার্মানির সন্তোষ প্রকাশ

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় জার্মানির সন্তোষ প্রকাশ

জাতীয়, বিশেষখবর
জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মারকেল বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেছেন। মারকেল ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র জলসীমা নিয়ে বিরোধ মীমাংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে মডেল হিসেবে উল্লেখ করে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, বিশ্বের অন্যান্য দেশও তাকে অনুসরণ করতে পারে। এখানে প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা যায়। মারকেল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে একথা বলেন। ইতালির মিলান নগরীতে অনুষ্ঠিত দশম আসেম শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে মারকেলের এই বৈঠক হয়। পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি বিজন লাল দেব ব্রিফিংকালে উপস্থিত ছিলেন। জার্মান চ্যান্সেলর মারকেল দশম আসেম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠ...