সরকার ২০২১ সালের মধ্যে কারিগরি শিক্ষার্থীর হার ২০ শতাংশে উন্নীত করবে
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, একুশ শতকের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সরকার ২০২১ সালের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থীর হার ২০ শতাংশে উন্নীত করবে।তিনি বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশে কারিগরি শিক্ষার্থীর হার ছিল মাত্র ১ শতাংশ। শেখ হাসিনার বর্তমানে সরকার তা ৮ শতাংশে উন্নীত করেছে। সরকার আশা করছে ২০২১ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত হবে।আজ আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘মানসম্মত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব মো: নজরুল ইসলাম খান।কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে দেশের ১১৫টি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষগণ এ কর্মশালায় অংশগ্রহণ করেন...







