Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে

আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বাড়বে

জাতীয়, সংবাদ শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানির সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। এদিন বৈঠকে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে প্রশিক্ষণ ও অন্যান্য ক্ষেত্রে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি এবং বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অ্যাগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন অর্থাৎ দুদেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এক ব্রিফিংয়ে আমিরাতের সঙ্গে এগ্রিমেন্ট অন সিকিউরিটি কো-অপারেশন চুক্তি প্রসঙ্গে বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১০ লাখ শ্রমিক কর্মরত আছে। বিভিন্ন কারণে ওই দেশ বাংলাদেশ থেকে আর শ্রমিক নিতে পারছে না। এ চুক্তি স্বাক্ষরিত হলে আমিরাতে শ্রমিক যাওয়ার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে।কুয়েতের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি প্রসঙ্গে...
সড়ক দুর্ঘটনা কমাতে আলাদা উচ্চ বিভাগ গঠনের দাবি ইলিয়াস কাঞ্চনের

সড়ক দুর্ঘটনা কমাতে আলাদা উচ্চ বিভাগ গঠনের দাবি ইলিয়াস কাঞ্চনের

বিশেষখবর
নিরাপদ সড়ক দিবসের কর্মসূচি তুলে ধরা জন্য এক সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আলাদা উচ্চ বিভাগ গঠনের দাবি করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এক সাথে কাজ করে না বলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। মন্ত্রণালয়গুলো কেউ কারো কথা শুনে না। তারপর আছে আমলাতান্ত্রিক জটিলতা। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের বিভাগ গঠন প্রয়োজন।সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তিনি বলেন, এ উচ্চ পর্যায়ের বিভাগ গঠনের জন্য পাঁচ বছরের জন্য অর্থায়ণ দিতে রাজি আছে এডিবি। এ বিভাগ গঠন করা হলে সড়ক দুর্ঘটনা সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাবে। সেই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় সহয়তা পাবে বলে তিনি দাবি করেন।গত ২০১৩-...
বাংলাদেশ-ইউএই নিরাপত্তা বিষয়ক চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশ-ইউএই নিরাপত্তা বিষয়ক চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

সংবাদ শিরোনাম, স্লাইড
মন্ত্রিসভায় আজ অপরাধ নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে (ইউএই) একটি চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন করেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘সংযুক্ত আরব আমিরাতের সরকার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বিষয়ক এ চুক্তি’ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররফ হোসেন ভুইয়া সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিং করেন। তিনি বলেন, এ ছাড়া মন্ত্রিসভা বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে প্রশিক্ষণ ও অন্যান্য ক্ষেত্রে সামরিক সহযোগিতার বিষয়ে একটি চুক্তির প্রস্তাবও অনুমোদন করেছে। ভুইয়া বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বাংলাদেশ প্রতিনিধিদলের গত ২৭-২৯ আগস্ট দক্ষিণ কোরিয়া সফরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।তা ছাড়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও ব...
বাংলাদেশ-ভারতের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগের ওপর স্পিকারের গুরুত্বারোপ

বাংলাদেশ-ভারতের সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগের ওপর স্পিকারের গুরুত্বারোপ

জাতীয়, স্লাইড
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ-ভারতের জনগন ও সংসদ সদস্যদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির তাগিদ দিয়ে বলেছেন, অভিন্ন ইস্যু নিয়ে আলোচনা এবং তথ্যের আদান-প্রদান হলে উভয় দেশ যেমন উপকৃত হবে সদস্যরাও সমৃদ্ধ হবেন। আজ দিল্লীতে দিল্লী পলিশী গ্রুপ আয়োজিত বাংলাদেশ-ভারত সম্পর্কবিষয়ক আলোচনাকালে তিনি বলেন, বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকার পশ্চিমবঙ্গ এবং নর্থ-ইস্ট-এর সদস্যদের মধ্যে তথ্যের আদান-প্রদান খুবই প্রযোজন। উভয় দেশের সদস্যরা যদি সমস্যা সম্পকের্ অবহিত থাকেন তাহলে তাদের ভূমিকা রাখা অনেক সহজ হতে পারে।এতে আরো আলোচনা করেন, বাংলাদেশর হাইকমিশনার তারিক এ করিম, দিল্লী পলিশী গ্রুপের প্রধান রাধা কুমার।স্পিকার কানেকটিভিটি, বর্ডার ব্যবস্থাপনা , বিদ্যুৎ, জ্বালানি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য ইত্যাদি বিষয়ে দু’দেশের থিং-ট্যাংকদের মধ্যে আলোচনা করার আহবান জানান।তিনি বলেন, আমরা...
লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে ইসলামী আন্দোলনের কর্মসূচি

বিশেষখবর
সোমবার ইসলামী আন্দোলনের গণসমাবেশের কর্মসূচি ছিল।কিন্তু পুলিশের অনুমতি না দেয়ায় তারা গণসমাবেশ করতে পারেনি। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট দলটির নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ কাঁদানো গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় তার প্রতিবাদে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।সোমবার বিকেলে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এই নতুন কর্মসূচির ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২২ অক্টোবর বিক্ষোভ মিছিল, লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তির দাবিতে ৩১ অক্টোবর চট্টগ্রামে মহাসমাবেশ। আগামী ১৪ নভেম্বর খুলনা ও আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ লতিফ সিদ্দিকীর নাগরিকত্ব বাতিল করে দেশে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।এ সময় নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম, মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদসহ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছি...
ইবোলা শনাক্তে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

ইবোলা শনাক্তে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ইবোলা ভাইরাস শনাক্ত করতে দেশের সব বিমানবন্দরসহ স্থল ও সমুদ্র বন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।গত বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. মো. ইউনুছ আলী আকন্দ। হাইকোর্টের রুলে ইবোলা ভাইরাসের সংক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না এবং জনস্বাস্থ্যের জন্য মানবিক সহায়তায় জাতিসংঘের তহবিল কেন সংগ্রহ করা হবে না, তা চানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিবসহ ছয়জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজে আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।...
আইএস নিয়ে বৈঠকে বারাক ওবামা

আইএস নিয়ে বৈঠকে বারাক ওবামা

আন্তর্জাতিক
ইরাক ও সিরিয়া নিয়ে রণনীতি পর্যালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই দুই দেশে ইসলামিক স্টেটের (আইএস) দখল করা এলাকায় জোটের বিমান হানা কতখানি সফল হয়েছে, সেই প্রসঙ্গও বিশেষভাবে গুরুত্ব পায় এই বৈঠকে। হোয়াইট হাউস সূত্রে এ খবর জানা গেছে। বৈঠকে জাতীয় নিরাপত্তা টিম প্রেসিডেন্টকে ইরাক ও সিরিয়ার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে বিশেষভাবে অবহিত করে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট জো বিডেন, বিদেশ সচিব জন কেরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস এবং প্রতিরক্ষা সচিব চাক হাগেল। সূত্র : কলকাতা ২৪...
বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিদেশে দেশের ভাবমূর্তী ও মর্যাদা উজ্জ্বল করতে সব ধরনের প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন। তিনি তাদেরকে বাংলাদেশের অর্থনীতি জোরদার এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মতাদর্শগত মূল্যবোধ সমুন্নত রাখতে আরো অবদান রাখারও আহবান জানান। শুক্রবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিরা ইতালির মিলানে মিলানোফিরোরিন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক গণসংবর্ধনা দেন। আওয়ামী লীগের ইতালি শাখার উদ্যোগে আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভাষণ দেন। এখানে পাওয়া এক বার্তায় এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়ন ও কল্যাণের জন্য বিভিন্নভাবে প্রবাসী বাংলাদেশিরা অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। মহান স্বাধীনতার যুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে প্রবাসী বাংলাদেশিদের অবদানের ...