Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশকে বিশ্বব্যাংক বাজেট সহায়তা দেবে

বাংলাদেশকে বিশ্বব্যাংক বাজেট সহায়তা দেবে

জাতীয়
বিশ্বব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা দেবে। বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর জোনাথন জুট আজ এ কথা বলেন। জুট আজ তাঁর ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি বলেন, এ বিষয়টি নিয়ে ওয়াশিংটন ডিসিতে এ মাসের গোড়ার দিকে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের অনুষ্ঠিত বার্ষিক সভার পাশাপাশি আলোচনা হয়।জুট বলেন, এ বিষয়ে বিশ্বব্যাংক ও অর্থমন্ত্রীর মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে সাংবাদিকদের জানান, সরকার বিশ্বব্যাংকের কাছে বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছে। এর আগে বিশ্বব্যাংক সর্বশেষ বাংলাদেশকে ২০০৮ সালে বাজেট সহায়তা দেয়। জুট আরো বলেন, বৈঠকে বাংলাদেশের বড় প্রকল্পে অর্থ সহায়তার বিষয় নিয়েও আলোচনা হয়। এক প্রশ্নের জবাবে জুট বলেন, এবোলা ভাইরাস বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ...
এবোলা প্রতিষেধক আবিষ্কার

এবোলা প্রতিষেধক আবিষ্কার

স্লাইড
এবোলা রোগ নিরাময়ের জন্য প্রতিষেধক প্রয়োগ করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'। 'হু' এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জানিয়েছেন, সম্প্রতি এবোলা রোগের প্রকোপে বিশ্বে হাজার হাজার সাধারণ মানুষ মারা গিয়েছেন। সেই রোগ নিরাময়ের জন্য প্রতিষেধক অবিস্কারের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বিজ্ঞানীরা। সম্প্রতি এবোলা প্রতিষেধক আবিষ্কার করা হয়েছে। এবার সেই প্রতিষেধক প্রয়োগ করতে চলেছেন বিজ্ঞানীরা। 'হু' এর সূত্রে জানা গেছে, আফ্রিকার পশ্চিমাংশে প্রথম এই প্রতিষেধক প্রয়োগ করা হবে। প্রাথমিক পর্যায়ে আফ্রিকার প্রায় ১০ হাজার মানুষের ওপর প্রতিষেধক প্রয়োগ করা হবে।উল্লেখ্য, এবোলা রোগের প্রকোপে বিশ্বে এখন পর্যন্ত মারা গিয়েছেন সর্বমোট সাড়ে চার হাজার সাধারণ মানুষ।...
খোকাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খোকাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জাতীয়, স্লাইড
গত বছর হরতালে নির্বাচন কমিশনের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় অভিযোগ আমলে নিয়ে ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর থানার এ মামলায় খোকা, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরবসহ ২৩ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার শুনানির জন্য দিন ধার্য ছিল। এ দিন খোকসহ ৯ জনের পক্ষে আদালতে কোনো পদক্ষেপ না থাকায় সংশ্লিষ্ট বিচারক মো. জহুরুল হক আসামিদের পলাতক দেখিয়ে তাদের অনুপস্থিতিতে এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি বছরের ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। তবে আলাল, নীরবসহ অন্যান্যরা আদালতে হাজির ছিল। আসামিদের অন্যতম আইনজীবী তাহেরুল আসলাম তৌহিদ জানান, এ মামলার এজাহারে খোকা, আল...
নরহত্যার দায়ে পিস্টোরিয়াসের ৫ বছর জেল

নরহত্যার দায়ে পিস্টোরিয়াসের ৫ বছর জেল

আন্তর্জাতিক, স্লাইড
নরহত্যার দায়ে দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এছাড়া অস্ত্র আইনে তাকে আরো তিন বছরের স্থগিত কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক। তবে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ প্রমাণিত হয়নি। প্রিটোরিয়ায় বিচারক থোকোজিলে মাসিপা মঙ্গলবার এই সাজা ঘোষণা করেন। গত মাসেই পিস্টোরিয়াসকে দোষী সাব্যস্ত করা হয়। তবে বিচারক তাকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে রেহাই দেন।২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি মডেল বান্ধবী স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করেন পিস্টোরিয়াস। তিনি দাবি, বাড়িতে কেউ ঢুকেছে ভেবে আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছিলেন তিনি। তার গুলিতে ঘটনাস্থলেই মারা যান বাথরুমে থাকা স্টিনক্যাম্প। পিস্টোরিয়াসের ছোড়া গুলি স্টিনক্যাম্পের মাথা, বাহু আর নিতম্বে লাগে। পরে বাথরুম থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। বিশ্বের ‘পা বিহীন দ্রুততম মানব’ হিসেবে পরিচিত পিস্টো...
৬.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

৬.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের

জাতীয়, বিশেষখবর
চলতি অর্থবছরের শেষপর্যায়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে মূল্যস্ফীতি হবে ৭ শতাংশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভলপমেন্ট-২০১৪’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়েছে।বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট প্রতিবেদনটি উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট। এছাড়া অর্থনীতিবিদ সালমান জাইদি, রিসার্স এ্যানালিস্ট নাদিম রিজওয়ান ও যোগাযোগ কর্মকর্তা মেহরীন এ মাহবুব উপস্থিত ছিলেন।সংস্থাটি এর প্রতিবেদনে বলেছে, ২০১৫ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশ হওয়ার কারণ হচ্ছে- সরকারিভাবে অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি ও বিশ্ববাজারে তেলের দাম কমা। ২০১৫ সালের মার্চ পর্যন্ত এ প্রবৃদ্ধি অব্যাহত...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দুপুরে আরও জানানো হয়, আগামী ১২ ডিসেম্বরের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকার কারণে পূর্ব ঘোষিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য অচিরেই পত্রিকায় বিজ্ঞাপন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.edu.bd) এবং (www.nubd.info) মাধ্যমে জানানো হবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১-২০১২ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষপর্ব (নিয়মিত) ভর্তির মেধাভিত্তিক ফলাফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে।মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দফতরের ভারপ্রাপ্ত প...
মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
মেডিকেলে ভর্তির সকল কোচিং সেন্টার মঙ্গলবার থেকে আগামী ২৪ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী শুক্রবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ইউনিটের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে ২১-২৪ অক্টোবর এই ৪ দিন মেডিকেলে ভর্তির সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশ জারি করা হয়।মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন কোচিং সেন্টার, দুর্নীতবাজচক্র ও কুচক্রীমহল মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার শতভাগ ‘কমন সাজেশন’ দেয়ার কথা বলছে বলে অভিযোগ রয়েছে। মেডিকেল ডেন্টালে ভর্তি করিয়ে দেয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে এই চক্রটি টাকা হাতিয়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ অবস...
নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৩

নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৩

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
নাটোরের বড়াইগ্রামে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩০ জন। এ ঘটনায় শোক প্রকাশ করেছের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে মহাসড়কের রাজ্জাকের মোড় এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী কেয়া পরিবহন এবং রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী অথৈ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গেই বাস দুটি সড়কের দু'পাশে ছিটকে পড়ে। সংঘর্ষের জের এতোটাই তীব্র ছিল যে, যাত্রীদের লাশ জানালার কাঁচ ভেঙ্গে দিয়ে ছিঁটকে পড়েছিল। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ২২ জন মারা যান। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় আরো ১১ জন মারা যান। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত ২৩ জনের লাশ স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়ে...