Monday, November 2Welcome khabarica24 Online

Author: taslim

ভোটের অধিকার ফিরে পেতে আ’লীগকে হঠাতে হবে

ভোটের অধিকার ফিরে পেতে আ’লীগকে হঠাতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আ'লীগের অধীনে কোনদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, ভবিষ্যতেও হবে না। খালেদা জিয়া বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে বলেন, তাদের দেশ পরিচালনার কোন অধিকার নেই। তিনি বলেন, অবৈধ সরকারের অধীনে কোন উন্নয়ন হয় না। বৃহস্পতিবার বিকেলে নীলফামারী হাইস্কুল মাঠে ২০ দলীয় জোটের জনসভায় খালেদা জিয়া একথা বলেন।খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে ভোট ডাকাতি করেছে, কোন ভোট হতে দেয়নি। একতরফা তাদের প্রার্থীদের জয়ী ঘোষণা করেছে। এজন্য দরকার নির্দলীয় নিরপেক্ষ সরকার। বর্তমান নির্বাচন কমিশনকে অবৈধ অথর্ব আখ্যায়িত করে খালেদা জিয়া বলেন, এই কমিশনের অধীনে কোন নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বর্তমান নির্বাচন কমিশনকে অবিলম্বে বাতিলের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, এরা দায়িত্ব থাকলে মানুষের ভোটের অধিকার থাকবে না।খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ ম...
এবোলা নিয়ে জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এবোলা নিয়ে জরুরি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক, বিশেষখবর
এবোলা ভাইরাস মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভায় এক জরুরী বৈঠকে বসেছে। এই মহামারী প্রতিরোধে, ডাব্লিউ এইচ ওর বিরুদ্ধে খুব ধীরগতিতে কাজ করার অভিযোগ উঠেছে। এবোলায় আক্রান্ত হয়ে গিনি, সিয়েরা লিওন এবং লাইবেরিয়া- পশ্চিম আফ্রিকার এই তিনটি দেশে ইতোমধ্যেই সাড়ে চার হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই এ নিয়ে তিনবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি বৈঠকে বসলো - যার লক্ষ্য হচ্ছে এবোলা রোগের বিস্তার ঠেকানো এবং তা নিয়ন্ত্রণের প্রয়াস থেকে কি অর্জিত হলো তার একটা পর্যালোচনা করা। কারণ এমন সমালোচনাও হয়েছে যে এ ব্যাপারে সক্রিয় হতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেরি করেছে। এবোলা ঠেকাতে সীমান্তগুলোতে যে সব পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে তা কতটা কাজ করছে, ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরো কঠোর করা দরকার কিনা - এ ব্যাপারগুলো কমিটির বৈঠ...
এবোলা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশ

এবোলা ভাইরাস প্রতিরোধে ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয়
এবোলা ভাইরাস প্রতিরোধে দেশের কয়েকটি হাসপাতালে বিশেষ চিকিৎসা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ভাইরাসের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহেরও নির্দেশ দেয়া হয়েছে। লাইবেরিয়া থেকে আগত বরিশালের গৌরনদী ও মাদারীপুরের কালকিনির ৬ জন এবোলা আক্রান্ত কিনা তা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছে আদালত। আগতদের পরীক্ষা করে আগামী ২ সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার জন্যও বলেছে আদালত।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো.আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেয় আদালত।রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন এর্টর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুর্টি এর্টনি জেনারেল কেএম মাসুদ রুমী।রি...
শেখ হাসিনা বেশি দিন সরকারে থাকতে পারবেন না

শেখ হাসিনা বেশি দিন সরকারে থাকতে পারবেন না

বিশেষখবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আন্দোলন করতে পারুক আর না পারুক, শেখ হাসিনা বেশি দিন সরকারে থাকতে পারবেন না।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় গয়েশ্বর এ মন্তব্য করেন। স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন বিএনপির নেতা-কর্মীদের করণীয় হচ্ছে জনগণকে সংগঠিত করা। তিনি আরও বলেন, আওয়ামী লীগের উচ্চকণ্ঠের কথা শুনলেই বুঝা যায়, তাদের বুকে কাঁপন ধরে গেছে। আওয়ামী লীগ নেতারা নিজেদের ছায়া দেখে ভীতসন্ত্রস্ত। এখন বিএনপির আর কিছু করা লাগবে না।অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, আয়োজক সংগঠনের মহাসচিব আহসানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন।...
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিরীন ও সাবেরকে বরণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিরীন ও সাবেরকে বরণ

জাতীয়, স্লাইড
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান ড. শিরীন শারমিন চৌধুরী ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সাবের হোসেন চৌধুরীকে বরণ করে নিয়েছে জাতীয় সংসদ। এসময় অনুভুতি ব্যক্ত করতে গিয়ে তারা বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোর দু'টি বৃহত্তর সংস্থার প্রধানের পদে জয়লাভকে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থা বলে উল্লেখ করেছেন। তারা বাংলাদেশে জনগণের উদ্দেশে এই বিজয়কে উৎসর্গ করেছেন। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের দুটি বিজয়ে আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য আয়োজন করা হয়। শুরুতে দুই বিজয়ীকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। জাতীয় সংসদের পক্ষ থেকে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ও সংসদ সচিবালয়ের পক্ষে সিনিয়র সচিব আশরাফুল মকবুল তাদের বরণ করে নেন। তাদের সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি সং...
শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের পরিচয়: এরশাদ

শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রের পরিচয়: এরশাদ

বিশেষখবর
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বঙ্গবন্ধুর কারণে যেমন বাংলাদেশের পরিচয়, তেমনি একজন শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্রের পরিচয়। প্রধানমন্ত্রীকে পাঠানো অভিনন্দন বার্তায় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের দুই প্রার্থী নির্বাচিত হওয়ায় এরশাদ এ কথা বলেন । জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং সাবের হোসেন চৌধুরী এমপি এ দুটি নির্বাচনে বিজয়ী হন। অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে এরশাদ বলেন, এই বিজয় শুধু আমাদের দুজন প্রার্থীর বিজয় নয়, আপনার মতো একজন সুদক্ষ-দৃঢ়চেতা-সাহসী এবং সৎ রাষ্ট্রনায়কের আন্তর্জাতিক ক্ষেত্রে গগনচুম্বী ভাবমূর্তিরই বিজয়।এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। এরশাদ চিঠিতে লেখেন, আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হলেন, সেটা বড় বি...
রোববার সারাদেশে সম্মিলিত ইসলামী দলের হরতাল

রোববার সারাদেশে সম্মিলিত ইসলামী দলের হরতাল

সংবাদ শিরোনাম, স্লাইড
পবিত্র হজ ও মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সদ্য অপসারিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করায় আগামী ২৬ অক্টোবর রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সম্মিলিত ইসলামি দল।বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মওলানা জাফরুল্লাহ খান এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।তিনি জানান, বেধে দেয়া সময়ের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করায় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ হরতাল ডেকেছে তারা। এর আগে ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ১৫ অক্টোবরের মধ্যে লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারকে আলটিমেটাম দিয়েছিল ইসলামী দলগুলোর এই জোট। পরে আল্টিমেটাম ২২ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে তা না হলে ২৬ অক্টোবর হরতাল পালনের হুমকি দিয়েছিল ইসলামী সংগঠনগুলো।দ্বিতীয় দফা আল্টিমেটামের শেষ দিন তা...
মক্কায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মক্কায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

জাতীয়, স্লাইড
সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে মক্কার জাবেল নূরে এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিষয়টি জানা গেলেও জেদ্দাস্থ বাংলাদেশ কন্স্যুলেট বিষয়টি নিশ্চিত করেনি। নিহতরা হলেন- গাড়ি চালক আইয়ুব, নাজির হোসন, ফরিদ,  মো. আলম ও মনছুর আলম। তাদের সবার বাড়ি কক্সবাজার ঈদগাহ এলাকার বলে জানা গেছে। তারা সে সময় কাজে যাচ্ছিলেন। দুর্ঘটনায় জয়নাল ও ইসলাম নামে আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।...