Tuesday, November 3Welcome khabarica24 Online

Author: taslim

সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত

সাবের হোসেন চৌধুরী আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত

জাতীয়, স্লাইড
আওয়ামী লীগ দলীয় সংসদ-সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী আগামী তিন বছরের জন্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)‘র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশী যিনি প্রথম এই পদে নির্বাচিত হলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আইপিইউ’র ১৩১তম সম্মেলন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ১২ অক্টোবর শুরু হয়। পাঁচ দিন ব্যাপী সম্মেলনের ৪র্থ দিন গত বুধবার নতুন কমিটি নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সমাপনী দিনে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনী ফলাফলে দেখা গেছে, চার প্রতিদ্বন্দ্বির মধ্যে সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অষ্ট্রেলিয়া পার্লামেন্টের স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট। সংশ্লিষ্টরা জানান, আইপিইউ’র ইতিহাসে এতো বড় ব্যবধানে বিজয়ের ঘটনা এই প্রথম। বিশ্বের ১৬৪টি দেশের আইনসভার সংগঠ...
জর্ডানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের চমক

জর্ডানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের চমক

খেলাধুলা, খেলার মাঠ
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল বাছাইয়ে শক্তিশালী জর্ডানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। কোচ রব্বানী ম্যাচ শুরুর আগে কম গোল খাওয়ার প্রত্যয়ের কথা বললেও ঘটলো যেন উল্টোটা। কোচের কথা অনুযায়ী জয় ছিল দুষ্প্রাপ্য অথচ পুরো ম্যাচে বাংলাদেশের আধিপত্য ছিল দেখার মতো। ৪৬ মিনিটেই গোলের সুযোগ এসেছিল কিন্তু দারুণ এই সুযোগ কাজে লাগাতে পারেনি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল অধিনায়ক মনিকা চামকা। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তার দুই ডিফেন্ডার কাটিয়ে ঢুকে পড়ে জর্ডানের পেনাল্টি বক্সে। তাকে বাজেভাবে ট্যাকল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। ৭০ পেনাল্টি থেকে গোল করেন সানজিদা আক্তার। ম্যাচের শেষেরভাগে গোল করার আরো একটি সুযোগ পাওয়া গেলেও গোল হয় নি।দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের জালে ৯-০ গোলের উৎসব করেছে ইরানের মেয়েরা। দলের জয়ে হ্যাটট্রিক করেন ফাতেমেহ ঘাসিমি ও ফাতেমে...
খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টা ১০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে স্লোগানরত নেতা-কর্মীদের মিছিল থেকে এ ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।খালেদা জিয়া বর্তমানে কার্যালয়েই অবস্থান করছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও এখন সেখানে অবস্থান করছেন।...
মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজারে উন্নতি করা হবে

মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজারে উন্নতি করা হবে

জাতীয়, স্লাইড
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ৫ হাজার থেকে ১০ হাজার টাকায় উন্নীত করা হবে। এছাড়া অচিরেই যাচাই-বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রণয়নের ব্যবস্থা করা হবে। আজ বুধবার দুপুরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা বাছাইয়ের ক্ষেত্রে বর্তমানে কারা কি করছেন সেটা দেখার বিষয় নয়, ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদেরই তালিকাভুক্ত করা হবে। সঠিক তালিকা প্রণয়নের পর তাদের ডিজিটাল সনদপত্র ও পরিচয়পত্র প্রদান করা হবে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির...
মোটরসাইকেলের লাইসেন্স ফি কমানোর সুপারিশ

মোটরসাইকেলের লাইসেন্স ফি কমানোর সুপারিশ

জাতীয়, স্লাইড
  মোটরসাইকেলের লাইসেন্স ফি অর্ধেকে নামিয়ে আনার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদ ভবনে বুধবার দুপুরে কমিটির বৈঠকে লাইসেন্স ফি ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। এছাড়া মোটরসাইকেল কেনার সময়ই লাইসেন্স প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়। লাইসেন্সবিহীন মোটরসাইকেলের সংখ্যা কমাতে এ সুপারিশ করা হয়েছে বলে বৈঠকসূত্রে জানা গেছে। বৈঠকে বলা হয়, মোটরসাইকেলের লাইসেন্স ফি বেশি হওয়ায় অনেকেই বিনা লাইসেন্সে বা ভুয়া লাইসেন্সে মোটরসাইকেল চালাচ্ছে। অনেকক্ষেত্রে লাইসেন্স পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ কারণেও অনেকে লাইসেন্স করছে না। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব বঞ্চিত হচ্ছে। মোটরসাইকেলের লাইসেন্স করার প্রতি চালকদের উৎসাহিত করতে লাইসেন্স প্রক্রিয়াকে সহজ ও এর ফি কমানো প্রয়োজন। কমিটির ৪র্থ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির ...
সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট

সংবিধানের ষোড়শ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট

বিশেষখবর
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে নিতে সদ্য পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। আগামী রোববার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আতাউর রহমানের বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ড. ইউনুস আলী আকন্দ।ষোড়শ সংশোধনী সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক নয় তা জানাতে রুল জারির আবেদন করা হয়েছে রিট আবেদনে। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় সংসদ সচিব ও নির্বাচন কমিশনকে বিবাদী করা হয়েছে। -...
শহীদ মিনারকে নোংরা করেছে আ’লীগ : এম কে আনোয়ার

শহীদ মিনারকে নোংরা করেছে আ’লীগ : এম কে আনোয়ার

জাতীয়, স্লাইড
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মুক্তিযুদ্ধাদের প্রতি সঠিক সম্মান প্রদর্শন না করে আওয়ামী লীগ শহীদ মিনারকে নোংরা করেছে। কারণ ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধাদের সম্মান করে না।বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। এম কে আনোয়ার বলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন ও অধ্যাপক পিয়াস করিমের মৃত্যুর পর সরকার যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে হীনমন্যতার পরিচয় দিয়েছে। ভাষা সৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা না দিয়ে ক্ষমতাসীনরা তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সকল বিষয়কে অস্বীকার করে বলে আব্দুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেয়নি। তিনি বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মরহুম ড. পিয়াস করিমের লাশ শহীদ মিনারে না নেওয়া হলে জনগণকে অপমান করা হবে। আশা করি সরকার পিয়াস করিমের লাশ শহীদ মিনারে নিতে দেবে। তিনি বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা শুধু শেখ ...

ইবোলা নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়
পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস বাংলাদেশে যাতে ঢুকতে না পারে সে জন্য পরীক্ষণ যন্ত্র আমদানির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ইবোলা ও কোনো যাত্রীর শরীরে জ্বর আছে কিনা- তা পরীক্ষা করার জন্য যন্ত্র আনার নির্দেশ দিয়েছি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আয়োজিত কালাজ্বরের চিকিত্সা পদ্ধতি নিয়ে পরিচালিত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়ে ২১টি টিম কাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন দেশে জাতিসংঘের শানি্তরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী সে...